Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তখন আল্লাহ্‌র আদেশে তরবারী দিয়ে ঘোড়াগুলোর পা ও গর্দান কেটে ফেলা হয়েছিলো ৷ এর উদ্দেশ্য ছিলো আল্লাহ্‌র স্মরণচ্যুতির জন্য ক্ষমাগ্রার্থনার ক্ষতিপুরণ, তার নৈকট্য লাভের প্রত্যাশা এবং তারই পরিতোষার্জনের উদ অনুরাগ । হাসান বলেছেন, হজরত সুলায়মান যখন ওই অশ্বগুলো বধ করলেন, তখন আল্লাহ তাকে দান করলেন তদপেক্ষা অধিক উৎকৃষ্ট ও অত্যধিক গতিসম্পন্ন বাহন । অর্থাৎ বাতাসকে করে দিলেন তীর নির্দেশানুগত। কোনো কোনো ব্যাখ্যাতা লিখেছেন, হজরত সুলায়মান জবেহকৃত ঘোড়াগুলোর গোশত দান করে দিয়েছিলেন প্রজাসাধারণকে । তার শরিয়তের বিধানে ঘোড়ার গোশত হালাল ছিলো । আমাদের শরিয়তেও ঘোড়ার গোশত হালাল বলে মতপ্রকাশ করেছেন অধিকাংশ ধর্মবেত্তা । কেবল ইমাম আবু হানিফার মতে ঘোড়ার গোশত মকরুহ (অপছন্দনীয়) কেউ কেউ আবার বলেছেন, তিনি ওই ঘোড়াগ্ডলোকে জেহাদের জন্য ওয়াকফ দোন) করে দিয়েছিলেন এবং তলোয়ার দিয়ে সেগুলোর গলায় ও পায়ে লাগিয়ে দিয়েছিলেন বিশেষ চিহ্ন । জুহুরীর বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, হজরত সুলায়মান “এগুলিকে পুনরায় আমার সামনে নিয়ে এসো" এরকম নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে । অর্থাৎ সূর্য পরিচালনার দায়িতে নিয়োজিত ফেরেশতাদেরকে লক্ষ্য করে তিনি তাই করলো এবং তিনি সময়মতো আসরের নামাজ আদায় করে নিলেন । জুহুরী ও ইবনে কীসান বলেছেন, হজরত সুলায়মান মায়া-মমতাবশতঃ ওই ঘোড়াগুলোর গলার ও পায়ের ধুলো নিজ হাতে সরিয়ে দিয়েছিলেন । বাগবী মন্তব্য করেছেন, তাদের এই অভিমতটি অদৃঢ় । এ সম্পর্কে প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য উক্তিগুলো উদ্ধৃত করা হয়েছে ইতোপূর্বেই। আমার মতে হজরত সুলায়মান “আমি তো আমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়ে এশ্বর্ষগ্রীতিতে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য অন্তমিত হয়েছে' এরকম কথা বলেছিলেন অতিশয় অনুশোচনার সঙ্গে । আর তীর এমতো উক্তিই জুহুরীর ব্যাখ্যাকে ভুল প্রমাণিত করে। তাফসীরে মাযহারী/১৮৮ এর পরের আয়াতে (৩৪) বলা হয়েছে__ “আমি তো সুলায়মানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপরে রাখলাম একটি ধড়; অতঃপর সুলায়মান আমার অভিমুখী হলো" । একথার অর্থ__ আমি সুলায়মানকে পুনরায় পরীক্ষা করলাম । এবার তার সিংহাসনের উপরে ফেলে রাখলাম হাত-পা ছাড়া একটি মানবশিশুর শরীর । আমার এমতো পরীক্ষার উদ্দেশ্য সে বুঝতে পারলো তৎক্ষণাৎ এবং সঙ্গে সঙ্গে আমার দিকে মুখ ফেরালো অনুতপ্ত ও লজ্জিত হয়ে । এখানে “ফাতান্না" অর্থ পরীক্ষা করলাম । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, একদিন সুলায়মান নবী বললেন, আজ রাতে আমি আমার নিরানব্বই জন (অন্য বর্ণনামতে একশ জন) সহধর্মিণীর কাছে গমন করবো । ফলে প্রত্যেকের গর্ভে জন্ম লাভ করবে একজন করে নিপুণ অশ্বীরোহী মুজাহিদ । ফেরেশতাগণ একথা শুনে বললেন, “ইনশাআল্লাহ্‌ বলবেন । কিন্ত তিনি “ইনশাআল্লাহ্‌" বলতে ভুলে গেলেন । সেকারণেই সে রাতে তিনি তীর প্রত্যেক পত্রীর সঙ্গে মিলিত হওয়া সত্বেও কেউই গর্ভ ধারণ করলো না । গর্ভবতী হলো কেবল একজন । সে কিছুকাল পর জন্ম দিলো একটি অঙ্গপ্রত্যঙ্গবিহীন নিলেন নেই সনির লাভার রিিমিকারে মোহাম্মদের জীবন, তিনি যদি “ইনশাআল্লাহ্‌” বলতেন, তবে তার মহিষীগণ সকলেই সে রাতে গর্ভধারণ করতেন এবং যথাসময়ে তাদের উদর থেকে জন্মলাভ করতো এক একজন সুদক্ষ অশ্বারোহী ধর্মযোদ্ধা । বোখারী, মুসলিম । উল্লেখ্য, ওই অঙ্গপ্রত্যঙ্হীন নবজাতককে ধাত্রী নিয়ে গিয়ে রেখে দিয়েছিলো হজরত সুলায়মানের সিংহাসনে ৷ সেদিকে ইঙ্গিত করেই এখানে বলা হয়েছে “তার আসনের উপর রাখলাম একটি ধড়*। “ছুমমা আনাব্‌* অর্থ আমার অভিমুখী হলো। অর্থাৎ ভবিষ্যতের জন্য তিনি সাবধান হলেন । প্রতিজ্ঞা করলেন, আর কখনো “ইনশাআল্লাহ্‌* বলা পরিত্যাগ করবেন না । ইমাম তাউস এরকমই ব্যাখ্যা করেছেন । ব্যাখ্যাটি শক্তিশালী ও নির্ভরযোগ্য । কেননা এ সম্পর্কে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হাদিসের ভাষ্যও এ প্রকারের । “জ্বাসাদা" অর্থ ওই দেহ, যাতে প্রাণের স্পন্দন নেই। উপরে বর্ণিত ব্যাখ্যার আলোকে এখানে এমতো অর্থই যুক্তি্াহ্য বলে মনে হয়। কেননা নবী-রসুলগণের পবিত্রতা নিঃসন্দেহে কালিমামুক্ত। কিন্তু তিবরানী তার “আল আউসাত' গ্রন্থে এবং ইবনে মারদুবিয়া শিথিল সূত্রে বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা বলেছেন, নবী সুলায়মানের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলো । জ্বিনেরা নিজেদের মধ্যে সলাপরামর্শ করলো, এই শিশু যদি জীবিত থাকে, তবে পরবর্তী সময়ে এর জবরদস্তিমূলক আনুগত্য থেকে আমরা কিছুতেই নিস্তার পাবো না। তাই আমাদের উচিত, একে হত্যা করা, অথবা পাগল বানিয়ে দেওয়া । নবী সুলায়মান তাদের এই গোপন দুরভিসন্ধির কথা জানতে পারলেন । তাই শিশুটিকে লুকিয়ে রেখে দিলেন মেঘপুর্জের ভিতর । পরে হঠাৎ একদিন দেখলেন, তার সিংহাসনে পড়ে রয়েছে শিশুটির মৃতদেহ। এটাই ছিলো তার জন্য পরীক্ষা । কেননা তিনি এ ব্যাপারে আল্লাহ্‌র উপরে সম্পূর্ণ নির্ভর করেননি । তাফসীরে মাযহারী/১৮৯ ॥|11.911100117.001

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।