ইবাহিম তাঈমীর বরাত দিয়ে আবদ ইবনে হুমাইদ, ফারইয়াবী, ইবনে জারীর ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, নবী সুলায়মানের ছিলো বিশ হাজার ঘোড়া এবং সেগুলো ছিলো পাখিদের মতো ডানাবিশিষ্ট । ওই ঘোড়াগ্তলোকে তিনি আল্লাহ্র উদ্দেশ্যে কোরবানী করেছিলেন । আউফের সূত্রে আবদ ইবনে হুমাইদ ও ইবনে মুনজির বর্ণনা করেছেন, হাসান বলেছেন, আমার কাছে এরকম তথ্য পৌছেছে যে, হজরত সুলায়মান যে ঘোড়াগুলোকে জবেহ করেছিলেন, সেগুলো ছিলো ডানাওয়ালা। আর ঘোড়াগ্তলো ধরে আনা হয়েছিলো সমুদ্রাভ্যন্তর থেকে । তার পূর্বে ও পরে অন্য কেউ এরকম সামুদ্রিক ঘোড়ার অধিকারী ছিলো না। ইকরামা সূত্রে বাগবী লিখেছেন, সেগুলো ছিলো বিশ হাজার ডানাযুক্ত ঘোড়া । বর্ণনাকারীদের মতে ঘটনাটি ঘটেছিলো এভাবে__ হজরত সুলায়মান দ্িপ্রহরে নামাজের পর তার জন্য নির্ধারিত আসনে সমাসীন হলেন । তাকে দেখানোর জন্য সারিবদ্ধভাবে ঘোড়াগুলোকে তার সামনে নিয়ে আসা হতে লাগলো । এভাবে নয় শত ঘোড়া দেখার পর তার আসরের নামাজের কথা মনে পড়লো । দেখলেন, সূর্য ততোক্ষণে অন্তমিত হয়েছে । নামাজের সময় আর নেই বলে তিনি যারপরনেই মনঃক্ষুপ্ন হলেন। তাফসীরে মাযহারী/১৮৬ এরপরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “তখন সে বললো, আমি তো আমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়ে এশ্বর্য্রীতিতে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য অন্তমিত হয়ে গিয়েছে” । এখানে “আল খইর' অর্থ এরচুর ধন সম্পদ, প্রতুল বিত্তবৈভব । অর্থাৎ ওই সকল নয়নগ্রীতিকর অশ্ব, যার কারণে শেষ হয়ে গিয়েছিলো আসরের নামাজ পাঠের নির্ধারিত সময় । অথবা এখানে “আল খইর' অর্থ “আল খইল” । অর্থাৎ অশ্বরাজি ৷ কেননা আরববাসীগণ ব্যাপকহারে “র' এর স্থলে “লাম' এবং “লাম' এর স্থলে “র' বর্ণের প্রয়োগ ঘটিয়ে থাকেন। যেমন তারা “ইখতাল্তু* এর উচ্চারণ করেন “ইখতার্তু* (আমি তাকে ধোকা দিয়েছি)। ঘোড়াকে “খইর' (কল্যাণ) বলা হয়ে থাকে একারণে যে, তার কপালে রয়েছে কল্যাণের বিচ্ছুরণ । যেমন এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, রোজ কিয়ামত পর্যন্ত অশ্বের ললাটদেশে থাকবে সৌভাগ্যের জয়টিকা, যা হবে পুণ্য ও যুদ্ধলব্ধ সম্পদ আনয়নকারী । বহুসংখ্যক সাহাবী থেকে হাদিসটি আপনাপন “বিশুদ্ধ' গ্রন্থে বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম। “আহবাব্তু* এর অর্থ “আছারতু* (আমি প্রাধান্য দিয়েছি) ধরা হলে আরবী ভাষার রীতি অনুসারে “আ'ন" এর পরিবর্তে আসে “আণ'লা'। সেই হিসেবে এখানে “আ*ন জিকরি রব্বী* এর স্থলে হওয়া উচিত ছিলো “আ*লা জিকরি রব্বী*। কিন্তু এখানে “আ'"ন জিকরি রব্বী"ই বলা হয়েছে। (আমি তো আমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়েছি) এরকম করা হয়েছে অবশ্য প্রাধান্য প্রদানের মধ্যে বিমুখতা প্রদর্শনেরও মনোভাব রয়েছে বলে । কোনো কোনো ভাষাবিশারদ এখানকার “আহ্বাব্তু* কথাটির অর্থ করেছেন _ আমি বসে আছি এবং এখানে “হুব্বুল খইর" 84555955559 “হাত্তা তাওয়ারাত্ বিল হিজাব্* অর্থ এদিকে সূর্য অন্তমিত হয়ে গিয়েছে । অর্থাৎ সূর্য অন্তহ্িত হয়েছে পশ্চিমের দিকচক্রবালের অন্তরালে । আর ইতোপুর্বের আয়াতের “আ"শিয়ুই' এর রূপক অর্থ যেহেতু সূর্য, তাই এই আয়াতে স্পষ্ট করে সূর্যের উল্লেখ না করে “তাওয়ারাত' এর সর্বনামকে স্থলাভিষিক্ত করা হয়েছে সূর্যের । বাগবী লিখেছেন, “হিজাব* একটি পাহাড়ের নাম, যার দূরত্ব ককেসাস পর্বতমালা থেকে এক বৎসরের পথের দূরত্বের সমান । সূর্য অন্তগমন করে ওই পাহাড়ের অন্তরালে । এরপরের আয়াতে (৩৩) বলা হয়েছে___ “এগুলোকে পুনরায় আমার সম্মুখ আনয়ন করো। অতঃপর সে তার পদ ও গলদেশ ছেদন করতে লাগলো” । একথার অর্থ__ তখন সুলায়মান ভাবলো, এই ঘোড়াগুলোর চিত্তহারী সৌন্দর্যে মুগ্ধ হওয়ার কারণেই যেহেতু আসরের নামাজ কাজা হয়ে গেলো, সেহেতু সেগুলোকে আল্লাহ্র উদ্দেশ্যে কোরবানী করাই শ্রেয়ঃ । একথা ভেবেই সে তার অনুচরবর্গকে তাফসীরে মাযহারী/১৮৭ আদেশ দিলো, ওগুলোকে আবার আমার কাছে আনো । অনুচরবর্গ যথারীতি আদেশ প্রতিপালন করলো । তখন সে আমার নাম নিয়ে কর্তন করতে লাগলো অশ্বগুলোর পদসমুদয় ও কগ্ঠদেশ। এখানে “মাস্হাম্ বিস্সুকি* অর্থ উরু ছেদন করলো । এরকম অর্থ করেছেন হজরত ইবনে আব্বাস, হাসান, কাতাদী, মুকাতিল এবং অধিকাংশ ব্যাখ্যাকারগণ । ইবনে জুরাইজ সুত্রে ইবনে মুনজির বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত সুলায়মান ঘোড়াগুলোর পা কেটে দিয়েছিলেন তলোয়ার দিয়ে। হজরত উবাই ইবনে কা'বের উদ্ধৃতি দিয়ে তিবরানী তার “আল আউসাত' গ্রন্থে, ইসমাইল তার “মুয়া'জ্জম' গ্রন্থে এবং ইবনে মারদুবিয়া উত্তমসূত্রপরম্পরায় বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।