।॥ আমি দাউদকে দান করিলাম সুলায়মান । সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ্ অভিমুখী । -)॥ যখন অপরাহ্ে তাহার সম্মুখে ধাবনোদ্যত উৎকৃষ্ট অশ্বরাজিকে উপস্থিত করা হইল, ) তখন সে বলিল, “আমি তো আমার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হইয়া এশ্বর্য রীতিতে মগ্ন হইয়া পড়িয়াছি, এদিকে সূর্য অন্তমিত হইয়া গিয়াছে; ॥ “এইগুলিকে পুনরায় আমার সম্মুখে আনয়ন কর ।* অতঃপর সে উহাদের পদ ও গলদেশ ছেদন করিতে লাগিল। )॥ আমি তো সুলায়মানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর রাখিলাম একটি ধড়; অতঃপর সুলায়মান আমার অভিমুখী হইল । [॥ সে বলিল, “হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর এবং আমাকে দান কর এমন এক রাজ্য যাহার অধিকারী আমি ছাড়া কেহ না হয়। তুমি তো পরম দাতা । -॥ তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে, যাহা তাহার আদেশে, সে যেখানে ইচ্ছা করিত সেথায় মৃদুমন্দভাবে প্রবাহিত হইত, ॥ এবং শয়তানদিগকে, যাহারা সকলেই ছিল প্রাসাদ-নির্মাণকারী ও ডুবুরী, -। এবং শৃঙ্খলে আবদ্ধ আরও অনেককে । ॥ 'এইসব আমার অনুগ্রহ, ইহা হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পার । ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না।' ॥ এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে_ হে আমার রসুল! এবার শুনুন নবী দাউদের পুত্র নবী সুলায়মানের বৃত্তান্ত ৷ সুলায়মান ছিলো দাউদের পুত্র । সে ছিলো আমার প্রিয়ভাজন দাস এবং ছিলো আমার একান্ত অনুগত । এখানে “ইন্নাহু আউয়াব্্* (সে ছিলো অতিশয় আল্লাহ্ অভিমুখী) কথাটি প্রথমোক্ত বাক্যটির কারণ । অর্থাৎ সুলায়মান আমার একান্ত অনুগত অথবা আমার প্রতি অতিশয় অনুরাগী ছিলো বলেই ছিলো আমার প্রিয়ভাজন দাস। তাফসীরে মাযহারী/১৮৫ পরের আয়াতে (৩১) বলা হয়েছে__ “যখন অপরাহ্নে তার সম্মুখে ধাবমানোদ্যত উৎকৃষ্ট অশ্বরাজিকে উপস্থিত করা হলো । একথার অর্থ __ একদিনের ঘটনা । সেদিন বিকেলে সুলায়মান যুদ্ধের জন্য সযত্ে পালিত কিছুসংখ্যক সুদৃশ্য তেজী ঘোড়া পরিদর্শন করতে করতে মশগুল হয়ে পড়লো । এভাবে সূর্য অস্তমিত হলো । বাদ পড়ে গেলো তার অপরাহৃকালীন নির্ধারিত ইবাদত। এখানে “বিল আ'শিয়্ই' অর্থ অপরাহ, দিবসের শেষ ভাগ । “আস্সফিনাতু* অর্থ উৎকৃষ্ট অশ্বরাজি। “সাফিন' অর্থ ওই অশ্ব, যে দীড়িয়ে থাকে তার তিনটি পায়ের উপর এবং চতুর্থ পা আলতোভাবে লাগিয়ে রাখে মাটিতে । এরকম অশ্বই হয়ে থাকে অভিজাত শ্রেণীর, উৎকৃষ্ট বংশোডূত। “আল জ্িয়াদ' শব্দটি “জবদ' অথবা “জ্বাওয়াদ' এর বহুবচন । এর অর্থ ধাবমানোদ্যত, ক্ষিপ্রগতিসম্পন্ন । কারো কারো মতে শব্দটি বহুবচন “জাইয়েদ' এর, যার অর্থ বিদ্যুৎগতিসম্পন্ন । হজরত ইবনে আব্বাস বলেছেন, এর অর্থ__ সবার আগে ছুটে চলা দূরত্ত প্রকৃতির ঘোড়া । কারো কারো মতে, “ধাবমানোদ্যত+ ও “উৎকৃষ্ট” বলে এখানে বর্ণনা করা হয়েছে ওই ঘোড়াগুলোর দুইটি বিশেষ গুণ। কালাবী বলেছেন, হজরত সুলায়মান দামেক্ক ও নসিবাঈনবাসীর বিরুদ্ধে যুদ্ধ করে হস্তগত করেছিলেন এক হাজার উত্তম জাতের ঘোড়া । মুকাতিল বলেছেন, হজরত সুলায়মান হজরত দাউদের কাছ থেকে উত্তরাধিকার সুত্রে লাভ করেছিলেন উৎ্কৃষ্টজাতের এক সহস্র অশ্ব । কিন্তু তার এই বিবরণটি যথার্থ নয়। কেননা তা একটি হাদিসের পরিপন্থী, যেখানে বলা হয়েছে, রসুল স.বলেছেন, আমরা নবী-রসুলেরা উত্তরাধিকার রাখি না, আমাদের পরিত্যক্ত সকল কিছু হয়ে যায় দান। ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।