Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে প্রথমোক্ত অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্নটি । আর “আম* বাল") শব্দটির মাধ্যমেই এ মহাবিশ্বের সৃষ্টি অনর্থক ও উদ্দেশ্যহীন নয় এমতো বক্তব্যটিকে করা হয়েছে সুপরিস্ফুট । পরের প্রশ্নটিও অস্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ পুণ্যবান ও পাপিষ্ঠরা কখনোই সমান বলে গণ্য হতে পারে না। এভাবে এখানকার শেষোক্ত অস্বীকৃতিটি হয়েছে প্রথমোক্ত অস্বীকৃতিটির পরিপূরক । আলোচ্য আয়াতে পুনরুথানের অবশ্যন্ভাবিতার একটি বৌদ্ধিক প্রমাণ নিহিত রয়েছে, যা প্রমান করে পুনরুথানের অবশ্যন্তাবী স্বীকৃতি । কারণ, এ জগতে বিশ্বাসী ও অবিশ্বাসীদের মাঝে বিরাজমান রয়েছে অসমতা । ধন সম্পদ সম্ভান-সন্ততিতে অবিশ্বাসীরাই সাধারণতঃ বিশ্বাসীদের চেয়ে সমৃদ্ধ। এ কারণেই এই পৃথিবীর জীবন সাঙ্গ হওয়ার পর অন্য কোন স্থানে উভয়ের চিত্তবৃত্তি অনুসারে প্রতিদান পাওয়া জ্ঞানতঃ অনিবার্য । আর সেটাই হবে পুনরুখানের জগত । মুকাতিল বলেছেন, মক্কার মুশরিকেরা বিশ্বাসীগণকে বলতো, পরকালে যে সুফল তোমরা লাভ করবে, তেমনি লাভ করবো আমরাও । তাদের এমতো অপকথনের পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে___ “এক কল্যাণময় কিতাব, এটা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ" । একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! আপনার প্রতি অবতারিত এই কোরআন মহাকল্যাণময় এবং তাফসীরে মাযহারী/১৮৩ সুপ্রচুর সৌভাগ্যে পরিপূর্ণ । আমি এই কোরআন আপনার উপর একারণেই অবতীর্ণ করেছি যে, মানুষ যেনো এর আয়াতসমূহ পাঠ করে, শোনে ও অনুধাবন করতে চেষ্টা করে। আর যারা সুস্থ ও শুভ বোধবুদ্ধিসম্পন্ন, তারা যেনো হয়ে যায় এর পুণ্যময় উপদেশাবলীর অনুরাগী, অনুগামী ও বাস্তবায়নকারী। এখানে “কিতাব' অর্থ এই কোরআন, যা আকশজ বাণী বৈভবরূপে অবতীর্ণ হয়েছে মহাবিশ্বের মহাস্জয়িতা ও মহাপ্রভূপালয়িতা আল্লাহ্‌র পক্ষ থেকে । “মুবারাকুন+ অর্থ “মহাকল্যাণময়, “লিইয়াদ্দাব্বারূ' অর্থ যেনো অনুধাবন করে । অর্থাৎ এই উম্মতের জ্ঞানী ব্যক্তিরা যেনো সচেষ্ট হয় এর আয়াতসমূহের মর্মোদ্ঘাটনে । অথবা এর অর্থ _জ্ঞানীরা যেনো গভীরভাবে একথা বুঝতে চেষ্টা করে যে, এই গ্রন্থ অবশ্যই অবতারিত হয়েছে আল্লাহ্র পক্ষ থেকে । এই গ্রন্থ মনুষ্যরচিত অবশ্যই নয়। হওয়া সম্ভবও নয়। হাসান বলেছেন, এখানে অনুধাবন করার অর্থ কোরআনের আয়াতের অনুসরণ করা, এর নির্দেশ- নিষেধাজ্ঞাসমূহকে সর্বান্ত ঃ$করণে মান্য করে চলা । “ওয়া লিইয়াতাজাক্কারা উলুল আল্বাব্* অর্থ এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ । ভ্রষ্ট খারেজীরা বলে, আল্লাহ্র পরিচয় লাভ করার ক্ষেত্রে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিদের রয়েছে স্বভাবগত মৌলিক যোগ্যতা । কিন্তু গ্রকৃত কথা হচ্ছে, এমতো যোগ্যতা আল্লাহ কর্তৃক প্রদত্ত এক বিশেষ দয়া ও দান। আর আল্লাহ্‌র পক্ষ থেকে অবতারিত গ্রন্থ সেই বিশেষ দয়া ও দানের প্রতিভূ । সুতরাং আকাশজ গ্রন্থের সহায়তা ব্যতিরেকে কেবল বোধ ও বুদ্ধি প্রকৃত সত্যের স্বরূপ উন্মোচন করতে অক্ষম । সেকারণেই এখানে এসেছে কিতাব অধ্যয়ন ও অনুধাবনের নির্দেশ । এরকমও হতে পারে যে, এখানে “অনুধাবন করে" কথাটির সম্পর্ক রয়েছে প্রাথমিক জ্ঞানের সঙ্গে । আর পরিণত বা চূড়ান্ত জ্ঞানের সঙ্গে সম্পর্ক রয়েছে “গ্রহণ করে উপদেশ" কথাটির । সুরা সোয়াদ ৪ আয়াত ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯. ৪০ তাফসীরে মাযহারী/১৮৪ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।