Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__ “অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল-খুশীর অনুসরণ কোরো না, কেননা এটা তোমাকে আল্লাহ্‌র পথ থেকে তাফসীরে মাযহারী/১৮১ বিচ্যুত করবে । এখানে “বিল হাবৃক্‌' অর্থ আল্লাহ্‌র আদেশ অনুসারে সুবিচার করো । “ওয়ালা তাত্তাবিয়িল হাওয়া" অর্থ প্রবৃত্তির অনুসরণ বা খেয়াল-খুশীর অনুসরণ কোরো না" । “আ"ন সাবীলিল্লীহ' অর্থ আল্লাহ্র পথ থেকে । অর্থাৎ আল্লাহ্‌ যে সকল বিধি- বিধান প্রবর্তন করেছেন, সেই সকল বিধি-বিধান থেকে তোমাকে বিচ্যুত করবে, করবে বিপথগামী । উল্লেখ্য, যারা প্রবৃত্তির অনুসারী, তাদের ন্যায়বিচারবোধ হয় বিপর্যস্ত । এ ধরনের প্রবৃত্তিপূজকেরাই এই উম্মতের ভ্রষ্ট ফেরকাসমূহের উদগাতা । এরপর বলা হয়েছে___ “যারা আল্লাহ্‌র পথ থেকে ভ্রষ্ট হয়, তদের জন্য রয়েছে কঠিন শান্তি, কারণ তারা বিচার দিবসকে বিস্মৃত হয়ে আছে । এখানকার “বিমা নাসূ" (বিস্মৃত হয়ে আছে) কথাটির “মা" ক্রিয়ামূলরূপে ব্যবহৃত । অর্থাৎ তাদের কঠিন শাস্তি হবে মহাবিচারের দিবসের জবাবদিহিতার কথা ভুলে যাবার জন্যই । আর ওই দিবসের কথা স্মরণ রাখা যেতে পারে কেবল আল্লাহ্‌র পথে অবিচল থেকে এবং প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করে । সূরা সোয়াদ ঃ আয়াত ২৭, ২৮, ২৯ -॥ আমি আকাশ, পৃথিবী এবং এতদুভয়ের মধ্যবর্তী কোন কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। অনর্থক সৃষ্টি করার ধারণা উহাদের যাহারা কাফির, সুতরাং কাফিরদের জন্য রহিয়াছে জাহান্নামের দুর্ভোগ । ) যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায়, আমি কি তাহাদিগকে সমান গণ্য করিব? আমি কি মুত্তাকীদিগকে অপরাধীদের সমান গণ্য করিব? ॥ এক কল্যাণময় কিতাব, ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি, যাহাতে মানুষ ইহার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ । প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হে আমার রসুল! আপনি জনতাকে জানিয়ে দিন, আমি আকাশ-পৃথিবীসহ এই বিশাল সৃষ্টি ভ্রীড়াচ্ছলে ও শুভ উদ্দেশ্য তাফসীরে মাযহারী/১৮২ ব্যতিরেকে সৃষ্টি করিনি। এ সকল কিছুই হচ্ছে আমার সত্তা-গুণবত্তা-কার্যাবলীর নিদর্শন। মানুষ এ সকল কিছু দেখে আমার আনুগত্য ও দাসত্বকে স্বীকার করবে এবং আমার যথার্থ উপাসনার মাধ্যমে লাভ করবে আমার পরিতোষ ও আরো বহুবিধ অনুগ্রহসম্ভার। বেঁচে থাকবে তাদের প্রবৃত্তির অশুভ প্ররোচনা থেকে । যারা এরকম করবে না, তারা অবশ্যই দায়িতৃ-জ্ঞানহীন, সত্যপ্রত্যাখ্যানকারী । সুতরাং তাদের জন্য জাহান্নামের অনন্ত দুর্ভোগ অনিবার্ধ। এখানে “বাত্বিলা* অর্থ অনর্থক, উদ্দেশ্যবিহীন। অর্থাৎ যারা এই মহাসৃষ্টিকে অনর্থক সৃষ্টি করা হয়েছে বলে মনে করে, তারা প্রবৃত্তিপূজক, সত্য ও ন্যায়ের বিরুদ্ধাচারী। এরকম লোকেরা অবশ্যই কাফের, সত্যপ্রত্যাখ্যানকারী। আর তাদের জাহান্নামবাসও অবধারিত । এখানে “লিল্লাজীনা কাফারু' যোরা কাফের) কথাটি স্পষ্ট উল্লেখ করে তাদেরকে করা হয়েছে অধিকতর তিরক্কারার্থ ও নিন্দার । পরের আয়াতে (২৮) বলা হয়েছে__ “যারা ইমান আনে ও সত্কর্ম করে এবং যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, আমি কি তাদেরকে সমান গণ্য করবো? আমি কি মুত্তাকীদেরকে অপরাধীদের সমান গণ্য করবো"? এখানে “আম নাজ্বআ'লু* কথাটির “আম? অর্থ “বাল” বেরং)। এভাবে এখানকার বক্তব্যার্থটি দীড়ায়__ এই মহাবিশ্বকে যদি অনর্থক ও উদ্দেশ্যবিহীন বলে মনে করা হয়, তবে সত্যাশ্রয়ী বিশ্বাসী ও সত্যপ্রত্যাখ্যানকারী অবিশ্বাসীদের মধ্যে আর কোনো মর্যাদাগত পার্থক্য থাকে না। সত্য ও মিথ্যা উভয়টি হয়ে যায় সমান। এমতো অপসমতার অপনোদনার্থেই এখানে উত্থাপিত ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।