ওয়াহাব বর্ণনা করেছেন, মার্জনার শুভসমাচার প্রাপ্তির পরেও হজরত দাউদ মাথা ওঠাতেন না। ফেরেশতারা তখন বললো, হে আল্লাহ্র নবী! আপনার শুরু ভুলে হলেও সমাপ্তি তো মার্জনায় ৷ সুতরাং আপনি মস্তক উত্তোলন করুন । এরপর থেকে তিনি মস্তক উত্তোলন করলেন। তবে তখন থেকে জীবনভর তিনি পানীয় পান করেননি এবং আহার্য গ্রহণ করেননি চোখের পানিতে না ভিজিয়ে । আওজায়ী এ প্রসঙ্গে বর্ণনা করেছেন সুপরিণত সূত্রপরম্পরাসম্পন্ন একটি হাদিস, যেখানে বলা হয়েছে, রসুল স. বলেছেন, নবী দাউদের দুই চোখ দিয়ে মশক থেকে পানি গড়িয়ে পড়ার মতো করে অশ্রু গড়িয়ে পড়তো সারাক্ষণ ৷ ফলে তার মুখমণ্ডলে সৃষ্টি হয়েছিলো নালা । ওয়াহাব বর্ণনা করেছেন, আল্লাহতায়ালা যখন হজরত দাউদের ক্ষমাপ্রার্থনা কবুল করলেন, তখন তিনি নিবেদন করলেন, হে আমার পরম প্রভুপালয়িতা! তুমি তো আমার অপরাধ ক্ষমা করে দিয়েছো, কিন্তু এটা কি সমীচীন যে, আমি আমার কৃতকর্মের কথা বিস্মৃত হবো এবং নিজের ও অন্যদের অপরাধ মার্জনার জন্য তোমার সকাশে ক্ষমাপ্রার্থনা করবো না? এমতো আবেদনের প্রেক্ষিতে আল্লাহ্ তার হাতের তালুতে লিখে দিলেন “পাপ*, যা মুছে ফেলা ছিলো অসম্ভব ৷ যখন তিনি পানাহার করতেন, তখন ওই “পাপ* কথাটি দেখবার জন্য কাছাকাছি আসতে চেষ্টা করতো । আবার যখন তিনি নিজের ও অন্যদের জন্য হাত তুলে দোয়া করতেন, তখনো “পাপ” কথাটি দেখতেন তার চোখের সামনে । হাসানের উদ্ধৃতি দিয়ে কাতাদা বর্ণনা করেছেন, ওই ঘটনার পর হজরত দাউদ সবসময় অপরাপর অপরাধীদের সঙ্গে ওঠাবসা করতেন এবং বলতেন, হে দাউদ! তুমিও তো গোনাহগার। সুতরাং তাদেরই দলভূত হয়ে থাকো । পানিতে অশ্রু না মেশা পর্যন্ত তিনি ওই পানি পান করতেন না। শুকনো রুটিকেও তিনি করতেন অশ্রুসিক্ত ৷ তারপর ভক্ষণ করতেন তাতে কিছু লবন ও ছাই মিশিয়ে । বলতেন, গোনাহগারদের খাদ্য এরকমই হয়। আগে তিনি অর্ধরাত্রি বিশ্রীম করতেন, বাকী অর্ধরাত্রি কাটাতেন ইবাদতে এবং রোজা রাখতেন একদিন পর একদিন । কিন্তু এই ঘটনার পর প্রায় সারারাত্রি কাটিয়ে দিতেন ইবাদতে এবং প্রায় প্রতিদিনই রাখতেন রোজা । সাবেত বলেছেন, হজরত দাউদ যখন আল্লাহ্র শাস্তির কথা স্মরণ করতেন, তখন তার অস্থিসন্ধিসমূহ হয়ে পড়তো শিথিল। নিজেকে তিনি আর তখন সংযত রাখতে পারতেন না। আবার রহমতের কথা স্মরণ করলে তিনি হতেন প্রকৃতিস্থ । এক বর্ণনায় এরকমও এসেছে যে, তিনি যখন যবুর শরীফ পাঠ করতেন, তখন তা তাফসীরে মাযহারী/১৮০ শোনার জন্য সমবেত হতো জঙ্গলের জীবজন্তু ও পাখিরা । কিন্ত্ত এই ঘটনার পর তারা জড়ো হতো বটে, কিন্তু বলতো, হে আল্লাহ্র নবী! আপনার স্থলন যে আপনার কণ্ঠস্বরের মিষ্টতাকে গ্রাস করে ফেলেছে। এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে__ “হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি' । একথার অর্থ__ হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব দিয়েছি এবং করেছি তোমার পূর্ববর্তী নবী রসুলগণের যথার্থ উত্তরসূরী । এখানে “খলিফা' অর্থ আল্লাহ্র প্রতিনিধি । জ্ঞাতব্য ঃ একবার হজরত ওমর ইবনে খাত্তাব হজরত তালহা, হজরত যোবায়ের, হজরত কাব এবং হজরত সালমান ফারসীকে জিজ্ঞেস করলেন, বলুন তো, খলিফা ও বাদশাহ'র মধ্যে পার্থক্য কী? হজরত তালহা ও হজরত যোবায়ের বললেন, আমরা জানি না। হজরত সালমান ফারসী বললেন, খলিফা তিনি, যিনি জনগণের প্রতি ন্যায়বিচার করেন, সকলের জীবিকা বন্টন করেন সমভাবে, মানুষের প্রতি দয়ামায়া প্রদর্শন করেন আপন পরিবার পরিজনের মতো এবং সকল সমস্যার সিদ্ধান্ত প্রদান করেন আল্লাহ্র কিতাব অনুসারে ৷ হজরত কা'ব একথা শুনে বললেন, আমি মনে করেছিলাম, আমি ছাড়া এই মজলিশের অন্য কেউ এতদুভয়ের পার্থক্য সম্পর্কে জানে না । হজরত সালমান বলেন, একবার হজরত ওমর জিজ্ঞেস করেন, আমি খলিফা না বাদশাহ । আমি বললাম, হে বিশ্বাসীগণের অধিনায়ক! আপনি যদি মুসলমানদের জমি থেকে এক দিরহাম অথবা এরও কম আদায় করেন এবং তা ব্যয় করেন অসিদ্ধ কোনো ক্ষেত্রে, তবে বুঝবেন আপনি খলিফা নন, বাদশাহ। একথা শোনার পর হজরত ওমরের চক্ষযুগল অশ্রুসিক্ত হয়ে উঠলো । সুলায়মান ইবনে আবুল আওজা বলেছেন, একবার এক সমাবেশে হজরত ওমর বললেন, আমি জানি না, আমি খলিফা, না বাদশাহ। এক লোক বললো, হে আমিরুল মুমিনীন! এই দুই পদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। হজরত ওমর বললেন, কী রকম? লোকটি বললো, খলিফা যা নিয়ে থাকেন, তা সত্যের উপরে নিয়ে থাকেন এবং যা দিয়ে থাকেন, তা-ও দিয়ে থাকেন সত্যের উপরে । আলহামদু লিল্লাহ্। আপনি সেরকম । আর বাদশাহ হয়ে থাকে জালেম । সে একজনের কাছ থেকে অন্যায়ভাবে গ্রহণ করে এবং অন্যকে তা প্রদানও করে অন্যায়ভাবে । একথা শোনার পর হজরত ওমর নিশ্ুপ হয়ে গেলেন। হজরত মুয়াবিয়া যখন মিম্বরে বসতেন, তখন বলতেন, হে জনমণ্ডলী! ধনসম্পদকে একত্র করা এবং বণ্টন করার নাম খেলাফত নয়, বরং খেলাফত হচ্ছে সতত সত্যাধিষ্ঠিত হওয়ার নাম। যেমন ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠা করা এবং আল্লাহ্র আদেশানুসারে জবাবদিহিতার মাধ্যমে জনগণের দায়িত্ব পালন করা । ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।