“মাদারেক' রচয়িতা লিখেছেন, হজরত দীউদের সময়ের সাধারণ রীতি এই ছিলো যে, কেউ কারো স্ত্রীকে বিবাহ করতে চাইলে তাকে সরাসরি তালাক দিতে বলতে পারতো । এরকম প্রস্তাব তখন দৃষণীয় ছিলো না। মদীনার কোনো কোনো আনসার সাহাবী মক্কার কোনো কোনো মুহাজির সাহাবীর জন্য নিজের স্ত্রীকে তালাক দিয়েছিলেন । এটা ছিলো তাদের ধর্মীয় ভ্রাতৃত্ব ও প্রিয়ভাজনতার চরম বহিঃপ্রকাশ । হজরত দাউদ ঘটনাক্রমে উরিয়ার স্ত্রীকে দেখে মুগ্ধ হয়েছিলেন। আর প্রচলিত রীতি অনুসারেই তীকে তালাক দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন । উরিয়াও হয়তো নবীর প্রতি যথাবিনয়বশতঃ সে প্রস্তাবে অসম্মত হতে পারেননি । তালাক দিয়েছিলেন তার স্ত্রীকে । আর হজরত দাউদও তীর মুক্ত স্ত্রীকে পরিণয়াবদ্ধ করেছিলেন শরিয়ত সম্মতরূপে । আমি মনে করি, হজরত দাউদ তখন সেরকম পদ্ধতি অবলম্বন করেননি, যেরকম পদ্ধতি গ্রহণ করেছিলেন আমাদের রসুল মোহাম্মদ মোস্তফা স.। তিনি তো হজরত জায়েদের স্ত্রী হজরত জয়নবের প্রতি আকৃষ্ট হওয়া সত্তেও কারো কাছে তা প্রকাশ করেননি । বরং হজরত জায়েদকে পরামর্শ দিয়েছিলেন, “তোমার স্ত্রীকে তোমার কাছেই রাখো এবং আল্লাহকে ভয় করো" কিন্তু শেষ পর্যস্ত হজরত জায়েদ তার স্ত্রীকে তালাক না দিয়ে পারেননি এবং রসুল স.ও পারেননি হজরত জয়নবকে বিবাহ না করে থাকতে । কারণ এটা ছিলো আল্লাহতায়ালার পরিকল্পনা ও পবিত্র অভিপ্রায় ৷ উল্লেখ্য, হজরত দাউদ এরকম পদ্ধতি গ্রহণ করলে হয়তো আল্লাহ্ কর্তৃক ভর্ধসত হতেন না। তিনি তো আল্লাহর ইঙ্গিতের অপেক্ষা না করে নিজে নিজেই বিবাহের প্রস্তাব পেশ করেছিলেন । কোরআন মজীদের বিবরণে এরকমই উল্লেখ করা হয়েছে । সেজন্যই তো আগন্তুক বাদী-বিবাদীর একজন অপরজনের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছিলো যে, এর আছে নিরানব্বইটি দুম্বা । তবুও সে বলে, “আমার জিম্মায় এইটি দিয়ে দাও'। সে এরকম বলেনি যে, এ লোক আমাকে হত্যা করতে চায়। হজরত দাউদও একথার উত্তরে তাকে জানিয়েছিলেন, “তোমার দুম্বাটিকে তার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করবার দাবি করে সে তোমার উপর জুলুম করেছে' ৷ এরকম বলেননি যে, সে তোমাকে তাফসীরে মাযহারী/১৭৮ পাঠিয়েছিলেন এরকম অপবাদ হজরত দাউদের উপরে বর্তায় না। একজন নবীর পক্ষে এরকম করা শোভনও নয়। তিনি কেবল বিবাহ করবার বাসনা প্রকাশ করেছিলেন । আর এরকম বাসনা প্রকাশ শরিয়তসিদ্ধ হলেও একজন নবীর পক্ষে ছিলো অশোভন । আর ওই অশোভনতা অপনোদনার্থেই আল্লাহ তার কাছে প্রেরণ করেছিলেন ছদ্মবেশী ফেরেশতাছয়কে ৷ তার ফলে সঙ্গে সঙ্গে তিনি সচেতন হয়েছিলেন এবং ক্ষমাপ্রার্থনী করেছিলেন অনুতপ্ত হয়ে । “নৈকট্যের মর্যাদা” ও “শুভপরিণীম*ও লাভ করেছিলেন অবশেষে । এরকম ব্যাখ্যাই সুসঙ্গত ও নবুয়তের মহান মর্যাদার অনুকূল । আল্লাহ্তায়ালাই সমধিক জ্ঞাত । বাগবী লিখেছেন, ওয়াহাব ইবনে মুনাববাহ বলেছেন, সানুতণ্ ক্ষমাপ্রার্থনা আল্লাহ্ কর্তৃক সর্বোত্তম বিনিময়ের মাধ্যমে গৃহীত হওয়া সত্বেও হজরত দাউদ প্রায়শঃই রোদন করতেন। প্রায় সারাক্ষণ তার নয়ন থাকতো অশ্রুসিক্ত । তখন তীর বয়স হয়েছিলো সত্তর বঘসর। আর এই ঘটনার পর তিনি তার দিবসসমূহকে বিভক্ত করে নিয়েছিলেন চারভাগে । প্রথম দিন নির্ধারণ করে নিয়েছিলেন জনগণের বিবাদ-বিসম্বাদ নিম্পত্তির জন্য, পরের দিন ব্যয় করতেন সহধর্মিণীগণের জন্য, এরপরের দিন বিশেষভাবে আল্লাহতায়ালার পবিত্রতা বর্ণনা করতেন বনে-জঙ্গলে-পাহাড়ে গিয়ে । আর চতুর্থ দিবস তিনি তার নিভৃত প্রকোষ্ঠে কাটিয়ে দিতেন ক্ষমা প্রার্থনা ও বিলাপ-রোদনের মাধ্যমে । তার ওই ইবাদতখানায় তার রোদনসঙ্গী হতো চার হাজার সংসারাসক্তিহীন দরবেশ । বনে-জঙ্গলে যাবার দিন এলেও তিনি কাদতে কীদতে বেরিয়ে যেতেন রাজপ্রাসাদ পিছনে ফেলে । সেখানেও তিনি কখনো উচ্চকণ্ঠে এবং কখনো নিম্নকণ্ঠে আল্লাহ্র জিকির করতেন এবং কীদতেন। তীর সঙ্গে কাদতো পাথর- পাহাড়-অরণ্যানী-পাখপাখালি এবং বনের পশুরাও। তাদের সম্মিলিত কানা নদী হয়ে বয়ে যেতো সমুদ্রের দিকে । পরে তিনি উপস্থিত হতেন সমুদ্বের কিনারাতে ৷ সেখানে তার রোদনসঙ্গী হতো সামুদ্রিক প্রাণীকুল। তারপর তিনি স্বগৃহে ফিরে আসতেন দিবাবসানে। স্বগৃহে ক্রন্দন ও বিলাপের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করতো, আজ আল্লাহ্র নবী দাউদের রোদন- বিলাপের দিবস । যারা এই মহতী অনুষ্ঠানে যোগদান করতে চায়, তারা যেনো চলে আসে । তার ইবাদতখানার মেঝেতে বিছিয়ে দেওয়া হতো ফরাস, সেগুলোর মধ্যে ভরা থাকতো খেজুরের ছাল ও আঁশ । তিনি উপবেশন করতেন মাঝের ফরাসে। তারপর চার হাজার দরবেশ লম্বা লম্বা টুপি পরে ও হাতে লাঠি নিয়ে এসে বসতো তীর দু"পাশের ফরাসে। হজরত দাউদ উচ্চস্বরে ক্রন্দন শুরু করতেন । দরবেশগণও শুরু করতো উচ্চকণ্ঠে ক্রন্দন । চোখের পানিতে ফরাস ভিজে যেতো । আর ওই সিক্ত ফরাসে কাটা মুরগীর বাচ্চার মতো তড়পাতে শুরু করতেন তিনি। তার পুত্র সুলায়মান এসে পরম যত্বে ওঠাতেন রোরুদ্যমান পিতাকে । হজরত দাউদ তখন দু'হাতের অঞ্জলি ভরে চোখের পানি নিয়ে নিজের তাফসীরে মাযহারী/১৭৯ ও ৃ মুখমণ্ডলে মুছতেন এবং বিলাপের সুরে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতেন, হে আমার পরম প্রেমময় প্রভু! আমার অপরাধ মার্জনা করো । এক বর্ণনায় এরকমও এসেছে যে, হজরত দাউদের কান্না পৃথিবীর সকল মানুষের কান্নার সমান। ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।