Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. সুরা সোয়াদ পাঠকালে সেজদা করেছেন এবং বলেছেন, নবী দাউদ সেজদা করেছেন ক্ষমাপ্রার্থনার জন্য, আর আমরা সেজদা করি কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে। এই হাদিসটি নাসাঈ বর্ণনা করেছেন হাজ্জাজ ইবনে মোহাম্মদ থেকে ওমর ইবনে জারের সুত্রপরম্পরায় এবং দারাকুতনী ও ইমাম শাফেয়ী তার “উম্‌ঃ নামক গ্রন্থে ইবনে উয়াইনাঁ_ আইয়ুব__ইকরামা_ হজরত ইবনে আব্বাস সূত্রে সরাসরি রসুল স. থেকে । হাদিসটির অপর সূত্রপরম্পরা এরকম ঃ আবদুল্লাহ্‌ ইবনে বযঈ__ওমর ইবনে জর জর- সাঈদ ইবনে যোবায়ের হজরত ইবনে আব্বাস রসুলে পাক স.। কিন্তু ইবনে বযঈর কারণে এই সূত্রপরম্পরাটি ত্রুটিপূর্ণ ও সমালোচিত । ইবনে সাকান হাদিসটিকে সনাক্ত করেছেন যথাসূত্রসম্বলিতরূপে ৷ কিন্তু ইবনে আদী বলেছেন, বর্ণনাটি নির্ভরযোগ্য নয়। ইবনে হাজারের অভিমতও এরকম । ইবনে হুম্মাম বলেছেন, এর দ্বারা বড় জোর এতোটুকুই বুঝা যায় যে, রসুল স. নবী দাউদের সেজদার প্রেক্ষাপট বর্ণনা করেছেন এবং হেতু বর্ণনা করেছেন আমাদের সেজদা করার । অর্থাৎ আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশই এই সেজদা করার হেতু । আর এতে করে এই সেজদার ওয়াজিব হওয়াও অপ্রমাণিত থাকে না। কেননা সকল ফরজ ও ওয়াজিব ইবাদতের মূল উদ্দেশ্যই হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ । তাফসীরে মাযহারী/১৭৬ ইমাম আবু হানিফা তার “মসনদ" গ্রন্থে হজরত আবু মুসা আশয়ারী_ ইয়াজ আশয়ারী__সসাম্মাক ইবনে হারব সুত্রে বর্ণনা করেছেন, রসুল স. সুরা সোয়াদে সেজদা করেছেন । বকর ইবনে আবদুল্লাহ মাজানী থেকে প্রাপ্ত সূত্রানুসারে ইমাম আহমদ বর্ণনা করেছেন, হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, আমি একবার স্বপ্নে দেখলাম, সুরা সোয়াদ লিপিবদ্ধ করছি। যখন সেজদার আয়াত লিপিবদ্ধ করতে গেলাম, তখন দেখলাম আমার দোয়াত কলম ও সামনে রক্ষিত অন্যান্য সামণ্রী উল্টে পড়ে গেলো । আমি এই স্বগ্রটির বৃত্তান্ত রসুল স.কে জানালাম । কিন্তু তিনি একথা শুনে সেজদা করলেন না । ইবনে হুম্মাম বলেছেন, এতে করে বুঝা যায়, সুরা সোয়াদের সেজদার আয়াত অন্য সকল সেজদার আয়াতের মতোই বাধ্যতামূলকরূপে পরিগণিত হয় এবং তা বহালও থাকে । ইতোপূর্বে তা বাধ্যতামূলক ছিলো না। এতে করে আরো জানা যায় যে, ইতোপূর্বে বর্ণিত হজরত আবু সাঈদের বর্ণনাটি ছিলো এই ঘটনারও আগের । পরিচ্ছেদঃ হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, এক লোক একবার রসুল স. এর মহান সান্িধ্যে উপস্থিত হয়ে নিবেদন করলো, হে আল্লাহ্‌র বার্তাবাহক! বিগত রাতে আমি স্বপ্নে দেখলাম, আমি একটি গাছের আড়ালে দীড়িয়ে নামাজ পড়ছি । আমি যখন সেজদা করলাম, তখন বিস্মিত হয়ে দেখলাম, গাছটিও আমার সঙ্গে সেজদা করলো এবং বললো, হে আমার প্রভুপালয়িতা! আমার জন্য এই সেজদাকে তুমি প্রতিদানের নিমিত্ত করো, এর কারণে বিলুপ্ত করো আমার পাপরাশি, আমার জন্য একে তুমি সংরক্ষণ করো তোমার সকাশে এবং এ সেজদা তুমি দয়া করে গ্রহণ করো, যেমন করে তুমি সেজদা গ্রহণ করেছিলে তোমার প্রিয় নবী দাউদের । আমি দেখলাম, এই বৃত্তান্ত শোনার পর রসুল স. সুরা সোয়াদের সেজদার আয়াত পাঠ করলেন এবং সেজদাও করলেন। তারপর ওই কথাগুলোও উচ্চারণ করলেন, যেগুলো উচ্চারণ করেছিলো ওই গাছটি ৷ তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং একে সনাক্ত করেছেন “দুষ্প্রাপ্য রূপে ৷ ইবনে হাব্বান, হাকেম ও ইবনে মাজাও হাদিসটি বর্ণনা করেছেন। তবে তাদের বর্ণনায় “এ সেজদা তুমি দয়া করে গ্রহণ করো, যেমন করে তুমি সেজদা গ্রহণ করেছিলে তোমার প্রিয় নবী দাউদের* কথাটুকু নেই। নিদর্শনা $ এই আয়াত ধীরা আরবীতে পাঠ করেছেন, তীরা তেলাওয়াতের সিজদা করে নিন। এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “অতঃপর আমি তার ত্রুটি ক্ষমা করলাম। আমার নিকট তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম? । এখানে “লা যুলফা" অর্থ বর্ণনাতীত নৈকট্যের মর্যাদা । অর্থাৎ এমন নিরুপম নৈকট্য ও উচ্চ মর্যাদা যা নবী দাউদ লাভ করেছিলেন বিশুদ্ধ অনুতাপ ও ক্ষমাপ্রার্থনার মাধ্যমে, বর্ণিত ভুল না করলে সে মর্যাদা তিনি কিছুতেই লাভ করতে পারতেন না। কোনো কোনো বিদ্বান বলেছেন, এখানে শব্দটির অর্থ হবে___ ইহকালের প্রভূত কল্যাণ এবং পরকালের সমুচ্চ সম্মান । তাফসীরে মাযহারী/১৭৭ “মাআব' অর্থ শুভ পরিণাম, যে পরিণামের দিকে তিনি প্রত্যাবর্তন করবেন । আমি বলি, হজরত দাউদ উরিয়ার মৃত্যু কামনা করতেন এবং সেজন্য বার বার তাকে যুদ্ধক্ষেত্রে পাঠাতেন__ এ সকল কথা একেবারেই ভিত্তিহীন। আল্লাহ্‌র প্রিয়ভাজন এক নবীর প্রতি এ হচ্ছে নির্জলা অপবাদ । তিনি এমতো অপবাদ থেকে পবিত্র ছিলেন । কোরআন মজীদের বিবরণ থেকে কেবল এতোটুকুই জানা যায় যে, তিনি তার অধীনস্থ কারো স্ত্রীকে বিবাহ করার জন্য আগহান্বিত হয়েছিলেন। কিন্তু তীর সে আগ্রহ বাস্তবায়িত হতে পারেনি । তৎপূর্বেই আল্লাহ তীকে সচেতন করার উদ্দেশ্যে বাদী-বিবাদীরূপে পাঠিয়েছিলেন দুজন ফেরেশতাকে। সাথে সাথে তিনি সাবধান হয়ে গিয়েছিলেন এবং অনুতাপজর্জরিত হৃদয়ে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন মহান আল্লাহ্‌ সকাশে। ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।