মোহাম্মদ ইবনে আসলাম বলেন, নামাজের নির্ধারিত সেজদাকে তেলাওয়াতের সেজদা হিসেবে গণ্য করা সূক্ষ্ম কিয়াসের পরিপন্থী । কেননা নামাজের অঙ্গরূপে নির্ধারিত সেজদা একটি স্বয়ংসম্পূর্ণ ফরজ, যা অন্য কোনো সেজদার স্থলাভিষিক্ত হতে পারে না, যেমন রমজানের ফরজ রোজা স্থলাভিষিক্ত হতে পারে না অন্য কোনো কাজা হয়ে যাওয়া রোজার ৷ এমতোক্ষেত্রে প্রকাশ্য কিয়াসই সুক্ম কিয়াস অপেক্ষা অধিকতর প্রাধান্য প্রাপ্তির যোগ্য, যদিও রুকুকে তেলাওয়াতের সেজদার স্থলাভিষিক্ত ভাবা কিয়াসের পরিপন্থী । আর একথাও স্পষ্ট যে, এমতোক্ষেত্রে সূক্ষ্ম কিয়াসের ভিত্তিতেই বিষয়টির বিধিসম্মত বৈধতা নিরূপণ করা হয়েছে। তাফসীরে মাযহারী/১৭৪ মাসআলা $ঃ ইমাম আবু হানিফা বলেন, সুরা “সোয়াদ” এর আয়াত পাঠ করলে সেজদা ওয়াজিব হয়ে যায় । ইমাম মালেক আবার তেলাওয়াতের সিজদাকে বলেছেন সুন্নত, ওয়াজিব বলেননি । ইমাম শাফেয়ী ও ইমাম আহমদের প্রসিদ্ধ অভিমত হচ্ছে, তেলাওয়াতের সেজদা মূলতঃ কৃতজ্ঞতাগ্রকাশক এবং নামাজের মধ্যে এ সেজদা আদায়ের অবকাশ নেই । আর নামাজের বাইরে তেলাওয়াতের সেজদা মোস্তাহাব। ইবনে জাওজী বলেছেন, তেলাওয়াতের সেজদা ওয়াজিব নয়। তার অভিমতের পরিপোষকরূপে তিনি বর্ণনা করেছেন এই হাদিস__ হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি রসুল স.কে সুরা “সোয়াদ” এর এই আয়াত পাঠ করার পর সেজদা করতে দেখেছি। কিন্তু তা ওয়াজিব সেজদার মধ্যে পরিগণিত নয়। ইবনে জাওজী হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি সূত্রে এবং তিরমিজি বলেছেন, হাদিসটি যথাসূত্রসম্বলিত। আমি বলি, বোখারী তার “বিশুদ্ধ” গ্রন্থে লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, সুরা সোয়াদের সেজদা ওয়াজিব সেজদার মধ্যে গণ্য নয়। আমি অবশ্য রসুল স.কে এই সেজদা করতে দেখেছি। অন্য এক বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, আমি একবার হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম, আমি কি সুরা “সোয়াদে*র সেজদা করবো? তিনি সঙ্গে সঙ্গে “ফাবি হুদাহু মুকৃতাদিহ' থেকে “ওয়া মিন জুররিয়্যাতিহী দাউদা ও সুলায়মানা” বর্ণনাটির মাধ্যমে প্রমাণিত হয় যে, এখানকার সেজদা রসুল স. এর উপরেও ছিলো ওয়াজিব । এটাই আমাদের জন্য প্রকৃষ্ট প্রমাণ, যার উপর আমল করা হয়। সুতরাং বুঝতে হবে, ইতোপূর্বে বর্ণিত “এই সেজদা ওয়াজিব সেজদারূপে গণ্য নয়” কথাটি হয়ে গিয়েছে রহিত, অথবা বিলুপ্ত । আর পরের বিবরণটি সর্বোন্নত পর্যায়ের । এখানে রসুল স. নিজে সেজদা করতেন বলে স্পষ্ট উল্লেখ রয়েছে। ইবনে জাওজী আরো উল্লেখ করেছেন, হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, একদিন রসুল স. আমাদেরকে ডেকে একত্র করলেন। পাঠ করে শোনালেন সুরা সোয়াদ। যখন এই আয়াত পড়া শেষ করলেন, তখন মিম্বার থেকে নেমে এসে সেজদা করলেন। তার সঙ্গে আমরাও সেজদা করলাম । এরপর পুনরায় মিদ্ঘরে আরোহণ করে শুরু করলেন বক্ৃতা। একস্থানে এসে পুনঃ পাঠ করলেন এই আয়াত । আমরা তখন সেজদা করার জন্য ইতস্ততঃ বিক্ষিপ্ত হতে শুরু করলাম । তিনি স. বললেন, এ হচ্ছে একজন নবীর ক্ষমাপ্রার্থনার সেজদা । কিন্তু তোমরা তো দেখছি এ সেজদা করতে ব্যস্ত-সমস্ত হয়ে পড়লে । একথা বলার পর তিনি মিম্বার থেকে নেমে এলেন। তারপর সেজদা করলেন। আমরাও সেজদী করলাম তার সঙ্গে সঙ্গে। দারাকুতনী হাদিসটির বর্ণনাকারী । হাদিসটিতে অবশ্য আমাদের অভিমতের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। বরং হাদিসটি আমাদের অভিমতের অনুকূলেই । এখানে এতোটুকুই কেবল অতিরিক্ত জ্ঞাতব্য যে, সেজদার আয়াত তাফসীরে মাযহারী/১৭৫ পাঠকালে সাধারণতঃ সেজদা ওয়াজিব নয়, বরং তা সুন্নত । আর আমাদের কাছে ফতোয়া হিসেবে এটাই অধিকতর গ্রহণযোগ্য । অবশ্য হানাফীগণের মধ্যে তাহতাবীর বিবরণ ইমাম আবু হানিফার বিবরণের পরিপন্থী । অর্থাৎ ইমাম আবু হানিফা বলেন, তেলাওয়াতের সেজদা ওয়াজিব এবং হানাফী মতাবলম্বী হওয়া সত্তেও ইমাম তাহতাবী বলেন, তেলাওয়াতের সেজদা সুন্নত। অবশ্য আমাদের পক্ষে রয়েছে, হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে বলা হয়েছে, রসুল স. সুরা সোয়াদ পাঠকালে সেজদা করেছেন। দারাকুতনী সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে জাওজী। হজরত আবু সাঈদ কর্তৃক বর্ণিত হাদিসের বিবরণও তো এরকমই । অর্থাৎ সেখানেও বলা হয়েছে রসুল স. এর সেজদা করার কথা । তাহাবী, আবু দাউদ, হাকেম। বায়হাকী বলেছেন, বহুসংখ্যক সাহাবী সুরা সোয়াদ এর সেজদা করেছেন । ফাযের ইবনে ইয়াজিদ বলেছেন, আমি একবার হজরত ওমরের পিছনে দীড়িয়ে ফজরের নামাজ পড়লাম । তিনি সুরা সোয়াদ পাঠ করলেন এবং সেজদার স্থানে সেজদা করলেন । নামাজ শেষে একজন জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনীন! এই তেলাওয়াতের সেজদা কি ওয়াজিব? তিনি বললেন, রসুল স. এরকম করেছেন। আবু মরিয়ম বলেছেন, হজরত ওমর একবার সিরিয়ায় এলেন। সেখানে তিনি হজরত দাউদের ইবাদতখানায় গিয়ে নামাজ পাঠ করলেন । সুরা সোয়াদ এবং সেজদার আয়াত পাঠ করার পর সেজদা করলেন। ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।