Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

মাটি নিক্ষেপ করতে করতে বললেন, দাউদ ধ্বংস হয়ে যাবে সেইদিন, যেদিন ঝুলানো হবে ন্যায়বিচারের পাল্লা । তিনি যে মহাবিচারকর্তা! তিনি যে পবিত্র নূরের অষ্টা ৷ হায়! বিনাশ হবে, সবচেয়ে বেশী বিনাশ হবে দাউদের, যখন তাকে ঘাড় ধরে সোপর্দ করা হবে অত্যাচারিতের অধিকারে ৷ আর কুঞ্চিতমুখ করে টেনে হিচড়ে তাকে দোজখে নিক্ষেপ করা হবে পাপিষ্ঠদের সঙ্গে। তিনিই পবিত্র । তিনিই মহামহিম । তিনিই পুতঃপবিত্র নূরের সৃজয়িতা । আকাশ থেকে আওয়াজ ভেসে এলো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। অবিশ্রীন্ত রোদনের কারণে কবুল করেছি তোমার প্রার্থনা । তিনি নিবেদন করলেন, কিন্তু যার অধিকার আমি খর্ব করেছি, তোমার সেই বান্দা তো আমাকে ক্ষমা করলো না। পুনঃ আওয়াজ ধ্বনিত হলো, বিচারের দিন আমি তাকে দিবো অনেক অনেক পুণ্য ও প্রতিদান, যা সে কল্পনাও করতে পারবে না। বলবো, তুমি আমার নবী দাউদের উপরে কি এখনো অপ্রসন্ন? সে বলবে, কিন্তু আমি জানতে চাই এতো বিশাল পুণ্যের অধিকারী আমি হলাম কী করে? আমি তো সেরকম কোনো পুণ্যকর্ম করিনি। আমি বলবো, আমার প্রিয়ভাজন দাউদের কারণেই তোমাকে এতো কিছু দেওয়া হয়েছে। এখন তোমার উচিত তাকে দায়মুক্ত করা । একথা শুনে সে তোমাকে মাফ করে দিবে। এখানে “খর্রা রকিয়া" অর্থ নত হয়ে লুটিয়ে পড়লো । অর্থাৎ তখন হজরত দাউদ লুটিয়ে পড়লেন সেজদায়। এখানে “রুকু” অর্থ সেজদা । কেননা রুকু হচ্ছে সেজদার সূচনা । কোনো কোনো আলেম বলেছেন, হজরত দাউদ তখন রুকু অবস্থায় সেজদা আদায় করেছিলেন । অর্থাৎ ইস্তেগফারের (ক্ষমাপ্রার্থনার) নিয়তে দুই রাকাত নামাজ পাঠ করা অবস্থায় পড়ে গিয়েছিলেন সেজদীয় ৷ হানাফীগণ তাই বলেন, সেজদার আয়াত শুনে কেউ যদি রুকু করে, তবুও তার তেলাওয়াতের সেজদা আদায় হয়ে যাবে । কেননা এখানে “রুকু* অর্থ সেজদা । আর তেলাওয়াতের সেজদার মূল উদ্দেশ্য যেহেতু আল্লাহতায়ালার বাণীর প্রতি সম্মান প্রদর্শন, তাই এমতোক্ষেত্রে রুকু করলেও সেজদা আদায় হয়ে যাবে । কারণ সম্মান প্রদর্শন করা যায় রুকু ও সেজদা উভয়টির দ্বারা । এমতোক্ষেত্রে আল্লাহ্‌র প্রতি সম্মান প্রদর্শনের অর্থ হবে___ আল্লাহ্‌কে যারা সম্মান করেন তাদের অনুসারী হয়ে যাওয়া । অথবা যারা আল্লাহ্‌র বিরুদ্ধে অহংকার করে তাদের শক্র হয়ে যাওয়া । তুল্যমূল্যতার (কিয়াসের) দাবি এটাই। ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেছেন, সেজদার আয়াত পাঠ করার পরক্ষণে কেবল রুকু করলে তা যথেষ্ট হবে না । কেননা অধিকতর সূক্ষ্ম কিয়াস এটাই দাবি করে যে, সম্মান প্রদর্শন ওয়াজিব হলে তা সেজদার আকারে প্রদর্শন করাও হয় ওয়াজিব । সেকারণেই সকলে এব্যাপারে একমত্য পৌষণ করেন যে, নামাজের মধ্যে কোরআন পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে, তা পাঠ করার পরক্ষণে সেজদায় পতিত হয়ে তেলাওয়াতের ওয়াজিব সেজদা আদায় করতে হবে। তখন রুকুর মাধ্যমে তেলাওয়াতের সেজদা আদায় হবে না। তাফসীরে মাযহারী/১৭৩ অবশিষ্ট রইলো আলোচ্য আয়াতের “রুকু* সম্পর্কে। এখানে অবশ্য “রুকু*র রূপক অর্থ সেজদাই গ্রহণীয় হিসেবে বিবেচনা করা যায় । কিন্তু সকল ক্ষেত্রে পক ও বাস্তবের এমতো অর্থাত্তর সঙ্গত ও শুদ্ধ হতে পারে না। ইমাম আবু হানিফা কিন্তু এখানে সূক্ষ্ যুক্তি অপেক্ষা প্রকাশ্য যুক্তিকেই অধিকতর প্রাধান্য প্রদান করেছেন । কেননা প্রকাশ্য যুক্তি ও তুল্যমূল্যতার প্রভাব কম ক্ষমতাসম্পন্ন নয় । হাদিস শরীফের মাধ্যমেও এর প্রমাণ পাওয়া যায়। এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে মাসউদ এবং হজরত ইবনে ওমর নামাজ পাঠকালে সেজদার আয়াত পাঠ করে ফেললে রুকু করে নেওয়াকেই যথেষ্ট মনে করতেন। অন্য কোনো সাহাবী তাদের এরকম আমলের প্রতি ভিন্নমত ব্যক্ত করেননি । এতে করে বুঝা যায়, বিষয়টি একমত্যসম্মত। উল্লেখ্য, সুক্ম কিয়াস কেবল সুক্মতার কারণেই প্রকাশ্য কিয়াসের উপরে প্রাধান্য প্রাপ্তির যোগ্য নয়। আবার প্রকাশ্য কিয়াসও নয় কেবল প্রকাশসর্বন্ব । বরং এমতো প্রাধান্যের কারণ নির্ণীত হয়ে থাকে ভিন্নতর প্রেক্ষিতে ৷ উসুলে ফেকাহ্‌ গ্রন্থে এ সম্পর্কে বিশদ আলোচনার অবকাশ রয়েছে । আর এখানে বিষয়টি তেমন প্রাসঙ্গিকও নয় । তবে এতোটুকু কেবল বলা যেতে পারে যে, সূক্ষ্ম কিয়াসের বিষয়গত সীমাবদ্ধতা নেই। মাসআলা £ সেজদার আয়াত পাঠ করার পরক্ষণে যদি রুকু করা হয় এবং তখন তেলাওয়াতের সেজদার নিয়ত যদি না-ও করা হয়, তবুও তাতে করে নামাজের সেজদার সাথে সাথে তেলাওয়াতের সেজদাও আদায় হয়ে যাবে । কিন্তু এরকম যদি করা হয় সেজদীর আয়াতের পরের আরো দু" একটি আয়াত পাঠ করার পর, তবে তাতে করেও নামাজের সেজদার সাথে সাথে তেলাওয়াতের সেজদাও আদায় হয়ে যাবে। এরকম বলেন ইমাম আবু হানিফা । কিন্তু অন্য ইমামত্রয় বলেন, এভাবে তেলাওয়াতের সেজদা আদায় হবে না, চাই এর মধ্যে তেলাওয়াতের সেজদা থাকুক অথবা না থাকুক। মাসআলা ঃ ইমাম আবু হানিফার মতে নামাজে থাকা অবস্থাতেই তেলাওয়াতের সেজদা আদায় করা ওয়াজিব । অন্যান্য হানাফীগণও এই অভিমতের প্রবক্তা । ॥|11.911100117.001

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।