Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

কিছুতেই প্রযোজ্য হতে পারে না। কারণ এখানে একের পর এক ক্রমাগত বর্ণিত হচ্ছে নবী-রসুলগণের বৃত্তান্ত । হঠাৎ অন্য প্রসঙ্গ তাই অবান্তর । পূর্বাপর বক্তব্যের যোগসূত্রটিও তাহলে আর থাকে না। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এভাবে আমি সব্কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি (১৩১)। সে ছিলো আমার মুমিন বান্দাদের অন্যতম* (১৩২)। একথার অর্থ__ নবী ইলিয়াসকে আমি যেভাবে অনুগৃহীত করেছিলাম, সেভাবেই আমি অনুগৃহীত করে থাকি অপরাপর পুণ্যবানগণকে । আর নিঃসন্দেহে ইলিয়াস ছিলো আমার প্রতি বিশ্বাস স্থাপনকারী দাসগণের অন্যতম । উল্লেখ্য, এখানে “ইন্নাহু কথাটির “হু* (সে) বলে যে হজরত ইলিয়াসকেই বুঝানো হয়েছে, সে কথা বলাই বাহুল্য । সূরা সাফ্ফাত ৪ আয়াত ১৩৩, ১৩৪, ১৩৫, ১৩৬, ১৩৭, ১৩৮ তাফসীরে মাযহারী/১২৫ । লৃতও ছিলো রাসূলদের একজন । ॥ আমি তাহাকে এবং তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম__ ) এক বৃদ্ধা ব্যতীত, যে ছিলো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভূক্ত । ।॥ অতঃপর অবশিষ্টদিগকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম । ॥ তোমরা তো উহাদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করিয়া থাকো সকালে ও ॥ সন্ধ্যায় । তবুও কি তোমরা অনুধাবন করিবে না? আলোচ্য আয়াতষষ্ঠকের মর্মার্থ হচ্ছে_ হে আমার প্রিয়তম রসুল! এবার শুনুন লুতের ইতিবৃত্ত । লুতও ছিলো আমা কর্তৃক প্রেরিত এক রসুল । পাপিষ্ঠ সাদুমবাসীদের পথপ্রদর্শনার্থে আমি তাকে প্রেরণ করেছিলাম । কিন্তু তার আহ্বানে তারা সাড়া দেয়নি। পাপমগ্ন রয়ে গিয়েছিলো পূর্ববৎ। লুতের শত চেষ্টা সত্বেও যখন তাদের চৈতন্যোদয় হলো না, তখন আমি তাদের উপরে আপতিত করলাম সর্বশ্বীসী আযাব । আর ওই আযাব থেকে আমি অবশ্যই রক্ষা করেছি আমার প্রিয় নবী লুতকে এবং তার পরিবারের অন্যান্য বিশ্বাসী ও বিশ্বাসিনীকে ৷ কেবল ওই বৃদ্ধাকে নয়, যে তার পরিবারভূত হওয়া সত্তেও ছিলো পাপিষ্ঠদের অনুরাগিণী । আযাবের স্থান থেকে অন্যত্র গমনের নির্দেশ যখন আমি আমার নবী লুতকে দিলাম, তখন সে তার পরিবার পরিজন নিয়ে প্রভাতের পূর্বেই যাত্রা করলো স্থানান্তরে । কিন্তু ওই বৃদ্ধা, যে তার স্ত্রী হলেও ছিলো অবিশ্বীসিনী, সে রয়ে গেলো পশ্চাতে । ফলে পাপিষ্ঠ সাদুমবাসীদের সঙ্গে বিনাশপ্রাপ্ত হলো চিরতরে । আমি তাদের সকলকে এবং তাদের জনপদকে ধ্বংস করে দিয়েছি। হে মক্কার অংশীবাদীরা! তোমরা তো বাণিজ্য ব্যপদেশে প্রায়শঃই সাদুমবাসীদের ওই ধ্বংসপ্রাপ্ত জনপদের পাশ দিয়ে গমনাগমন করো । প্রত্যক্ষ করো আল্লাহ্‌র ক্রোধের নির্মম নিদর্শন । তবুও কি তোমরা সাবধান হবে না? সত্য বলে স্বীকার করবে না আমা কর্তৃক প্রেরিত রসুল মোহাম্মদ মোস্তফাকে? তার প্রতি অবতীর্ণ প্রত্যাদেশাবলীকে? এখানে “ইজ নাজ্জ্বাইনাহু ওয়া আহ্লাহু আজ্বমায়ীন' অর্থ আমি তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম । “ইল্লা আজ্বযা* অর্থ এক বৃদ্ধা ব্যতীত । উল্লেখ্য, ওই বৃদ্ধা ছিলো হজরত লুতের স্ত্রী। সে ছিলো সত্যপ্রত্যাখ্যানকারিণী ৷ সেও ধ্বংস হয়েছিলো সত্যপরত্যাখ্যানকারী সাদুম জনগোষ্ঠীর সঙ্গে । “ধ্বংসাবশেষগুলি অতিক্রম করে থাকো" অর্থ__ হে মক্কাবাসীরা! তোমরা যখন সিরিয়ায় বাণিজ্য করতে যাও, তখন তোমাদের তাফসীরে মাযহারী/১২৬ বিধ্বস্ত জনপদ । “সকালে ও সন্ধ্যায় অর্থ__ তোমরা ওই বিরাণ জনপদ কখনো অতিক্রম করো রাতে, কখনো প্রাতে । অর্থাৎ এক এক সফরে এক এক সময়ে। “আফালা তা”ক্লুন' অর্থ তবুও কি তোমরা অনুধাবন করবে না? অর্থাৎ তোমরা কি একেবারেই জ্ঞানবৃদ্ধিরহিত যে, সত্যপ্রত্যাখ্যানের ভয়াবহ পরিণতির প্রমাণ প্রত্যক্ষ করা সত্বেও সাবধান হবে না? গ্রহণ করবে না সত্যধর্ম ইসলামকে? আলোচ্য বাক্যটি সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি এক চরম সাবধানবাণী, কঠিন হুমকি । ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।