এদিকে আল্লাহতায়ালা এক অজ্ঞাত প্রতাপশালী রাজাকে চড়াও করে দিলেন বাদশাহ উজুব ও তার সম্প্রদায়ের লোকদের উপর । ওই রাজা প্রথমেই বাদশাহ তাফসীরে মাযহারী/১২৩ ও তার পত্রীকে হত্যা করে ফেলে রাখলো শহীদ মাযদাকীর বাগানে । সেখানেই পচে গলে মাটিতে মিশে গেলো তাদের লাশ । আল্লাহপাক প্রত্যাদেশের মাধ্যমে আলইয়াসাকে জানালেন, তুমিই বনী ইসরাইলদের বর্তমান নবী । এতোদিনে বোধদয় ঘটলো দুর্বিনীত বনী ইসরাইল জনগোষ্ঠীর । এবার তারা সর্বাস্তঃকরণে মেনে নিলো নতুন নবী আল ইয়াসাকে । তীর মহাপ্রয়াণ পর্যন্ত তারা অনড় রইলো তার আনীত ধর্মাদর্শের উপর । আবদুল আজিজ ইবনে আবু দারদার উদ্ধৃতি দিয়ে সারাই ইবনে ইয়াহ্ইয়া বর্ণনা করেছেন, হজরত ইলিয়াস এবং হজরত খিজির বায়তুল মাকদিসে উপস্থিত হয়ে প্রতি রমজানে রোজা রাখেন এবং একে অপরের সঙ্গে মিলিত হন হজের সময়ে। এরকমও বলা হয়ে থাকে যে, হজরত ইলিয়াস বিরাণ মরুভূমির জনশূন্য অরণ্যের এবং হজরত খিজির সমুদ্রের দায়িত্ব পালন করেন। অর্থাৎ একজন পথ দেখান মরুচারী ও অরণ্যচারী বিভ্রান্ত পথিককে এবং বিপন্ন সমুদ্রচারীকে উদ্ধার করেন অপর জন । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “স্মরণ করো, সে তার সম্প্রদায়কে বলেছিলো, তোমরা কি সাবধান হবে না (১২৪)? তোমরা কি বাআলকে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ অরষ্টা-_ (১২৫) আল্লাহকে, যিনি প্রতিপালক তোমাদের __ প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের" (১২৬)। উল্লেখ্য, ওই সময়ের বনী ইসরাইল জনগোষ্ঠী পূজা করতো “বাআল' নামক এক বৃহৎ প্রতিমার । তার নামেই তাদের জনপদের নাম রাখা হয়েছিলো “বাআলবাক' । মুজাহিদ, ইকরামা ও কাতাদা বলেছেন, ইয়ামিনী ভাষায় “বাআল' অর্থ প্রতিপালক । এরপরের আয়াতে (১২৭) বলা হয়েছে___ “কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছিলো, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে! । এখানে “মুহ্দ্বরূন' এর আক্ষরিক অর্থ ডেকে পাঠানো হবে । তবে এখানকার বাকভঙ্গি একথাই প্রমাণ করে যে, তাদেরকে তখন উপস্থিত করানো হবে শাস্তি প্রদানের জন্য । অর্থাৎ “ইহ্দ্বর* অর্থ ডেকে পাঠানো হলেও এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে শাস্তি প্রদানার্থে নিকৃষ্ট স্থানে সমবেত করানোকে। এরপরের আয়াতে (১২৮) বলা হয়েছে___ “তবে আল্লাহ্র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। আগের আয়াতের “কাজ্জাবু* শব্দের বহুপদী সর্বনাম থেকে একথাটি পৃথক । কিন্তু “আল মুহ্দ্ববূন' (উপস্থিত করা হবে) কথাটি থেকে পৃথক নয় । নতুবা কথাটির অর্থ বাকরীতিসিদ্ধ হবে না। কেননা “আলমুহদ্বূন' এর উদ্দেশ্য শাস্তির জন্য হাজির করানো লোকজন । কারো কারো মতে পৃথকীকরণবোধক শব্দ এখানে উহ্য রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে “আলমুহদ্বনঃ কথাটি শুরু থেকেই পৃথক । এর উদ্দেশ্য কিছু মন্দ লোক যারা আল্লাহ্র নবীকে মিথ্যা বলেছিলো । রূপক অর্থে তাফসীরে মাযহারী/১২৪ অবশ্য সকল ধরনের লোকই কথাটির উদ্দেশ্য । যেমন এক আয়াতে বলা হয়েছে__ “কাফেলার সব লোক চোর ছিলো না, কিন্তু আহবানকারী সবাইকে চোর বলেছে'। এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দীড়িয়েছে___ মিথ্যাচারীদেরকে অবশ্যই শাস্তির জন্য সমবেত করা হবে । কিন্তু যারা আল্লাহ্র একনিষ্ঠ দাস, তাদের কথা স্বতন্ত্র। তারা থাকবে সতত শাস্তিমুক্ত । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি (১২৯)। ইল্য়াসিনের উপর শান্তি বর্ষিত হোক'€(১৩০)। একথার অর্থ__ আমি আমার প্রিয় নবী ইলিয়াসের বৃত্রান্তকেও পরবর্তী যুগের মানুষের স্মৃতিতে জীবন্ত করে রেখেছি । তীর প্রতি বর্ষিত হোক অফুরন্ত শান্তি ও নিরাপত্তা । এখানে “ইল্ইয়াসিন' বলে হজরত ইলিয়াসকেই বোঝানো হয়েছে। অর্থাৎ “ইল্ইয়াসিন' অর্থ এখানে ইলিয়াস। যেমন “সিনীন' অর্থ সিনাই, “সমাইন" অর্থ ইসমাইল", “মিকাইন' অর্থ মিকাইল। ফাররা বলেছেন, “ইল্ইয়াসিন+ হচ্ছে “ইলিয়াস' এর বহুবচন । সুতরাং বুঝতে হবে, এখানে “ইল্ইয়াসিন' বলে বোঝানো হয়েছে হজরত ইলিয়াস ও তীর বিশ্বস্ত অনুচরবর্গকে । অথবা কেবল ইলিয়াস অনুসারীগণকে । যেমন “আশয়ারীন' অর্থ আশায়েরা মতাবলম্বীগণ ৷ বারী ইবনে আমের ও কারী নাফে* এর উচ্চারণে “আল? ও “ইয়াসিন* এসেছে পৃথকভাবে । এভাবে মিলিত, অথচ পৃথক উচ্চারণ করলে কথাটির অর্থ দীড়ায়__ ইয়াসিনের পুত্রের উপর শান্তি বর্ষিত হোক। এমতোক্ষেত্রে “ইয়াসিন' হবে হজরত ইলিয়াসের পিতার নাম। আবার এরকম হওয়াও সম্ভব যে, “ইলিয়াস এরই অপর নাম “আলইয়াসিন' । এমতাবস্থায় “আলইয়াসিন' এর উদ্দেশ্য হবে, ইলিয়াসের বিশ্বাসী সঙ্গীগণ। কোনো কোনো বর্ণনায় এসেছে, এখানে “ইয়াসিন' অর্থ রসুলেপাক স. অথবা কোরআন মজীদ, কিংবা আল্লাহ্র পক্ষ থেকে প্রেরিত অন্য কোনো কিতাব । কিন্তু এমতো অর্থ এখানে ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।