তাফসীরে মাযহারী/১২১ লোকেরা যখন টের পেতো সেই বাড়ি থেকে রুটির গন্ধ ভেসে আসছে, তখন বুঝতো, নিশ্চয় সেখানে হজরত ইলিয়াসের আগমন ঘটেছে । তখন সেই বাড়িতে হামলা করতো তারা, কিন্তু তাকে না পেয়ে দুর্ব্যবহার করতো ওই বাড়িওয়ালার সঙ্গে । হজরত ইলিয়াস তার মুষ্টিমেয় অনুচরদের মাধ্যমে একথা প্রচার করে দিয়েছিলেন যে, তিন বৎসর ধরে বৃষ্টিপাত বন্ধ থাকবে । এর মধ্যে শত চেষ্টা করলেও কেউ দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত থাকতে পারবে না। একদিন তিনি এক বৃদ্ধার বাড়ীতে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো খাদ্যদ্রব্য আছে? বৃদ্ধা বললো, হ্যা। আমার কাছে রয়েছে সামান্য কিছু আটা এবং যৎ্সামান্য জয়তুন তেল । তিনি বললেন, আমার সামনে সেগুলো হাজির করো । বৃদ্ধা তাই করলো । তিনি সেগুলোর উপরে হাত বুলিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন । সঙ্গে সঙ্গে বৃদ্ধার আটার বস্তা আটায় পরিপূর্ণ হয়ে গেলো এবং পূর্ণ হয়ে গেলো তার তেলের পাত্র । তিনি স্থান ত্যাগ করবার পর বরকতময় খাদ্যের গন্ধ পেয়ে লোকেরা জড়ো হলো সেখানে । বৃদ্ধাকে বললো, কী ব্যাপার! এতো কিছু তুমি কোথায় পেলে? বৃদ্ধা খুলে বললো সব। সকলেই তখন বুঝতে পারলো বৃদ্ধার কাছে যিনি এসেছিলেন, তিনি হজরত ইলিয়াস ছাড়া অন্য কেউ নন । তারা তখন হন্যে হয়ে তাকে খুঁজতে শুরু করলো । এক স্থানে পেয়েও গেলো তীকে। কিন্তু সেখান থেকে অতি দ্রুত পলায়ন করলেন হজরত ইলিয়াস । আশ্রয় নিলেন জনৈকা বনী ইসরাইল মহিলার বাড়ীতে । ওই মহিলা তাঁকে তার গৃহমধ্যে লুকিয়ে রাখলেন । তার পুত্র আল ইয়াসা ইবনে উখতুব তখন অসুস্থ । হজরত ইলিয়াস তার রোগমুক্তির জন্য দোয়া করলেন । ফলে সে সুস্থ হয়ে গেলো এবং হয়ে গেলো হজরত ইলিয়াসের একান্ত অনুরক্ত ও সার্বক্ষণিক সহচর । কিছুকাল পর প্রত্যাদেশ হলো-__ হে ইলিয়াস! বৃষ্টিপাত বন্ধ করে দিয়ে তুমি সৃষ্টিকুলকে ধ্বংস করে ফেলছো । ইতোমধ্যেই জীবনহানি ঘটেছে অনেক পশু-পাখি, কীটপতঙ্গ ও গাছ-পালার। ওরা তো কোনো পাপ করেনি । হজরত ইলিয়াস নিবেদন করলেন, হে আমার প্রভূপালক! এবার আমাকে সম্মতি দাও, আমি সকলের জন্য দোয়া করি, যেনো এই চরম সংকট থেকে তারা মুক্তি পায়। হয়তো এবার অংশীবাদী জনতার চৈতন্যোদয় ঘটবে । বুঝতে পারবে সত্যের স্বরূপ । প্রত্যাদেশ হলো, সম্মতি দেওয়া হলো। একথা শোনার পর পর হজরত ইলিয়াস উপস্থিত হলেন জনতার সামনে ৷ বললেন, শোনো হে জনতা! একথা সত্য যে, তোমরা খাদ্যাভাবে কষ্ট পাচ্ছো । কিন্তু বুঝতে চেষ্টা করো, এ হচ্ছে তোমাদের পাপের ফল। তোমাদের পাপের কারণেই দেখো ইতোমধ্যে নিশ্চিহ্ন হয়েছে কতো পশু-পাখি-কীট-পতঙ্গ-তৃণ-উডিদ। এখনো সময় আছে। বাঁচতে যদি চাও, তবে পরিহার করো পৌত্তলিকতা । ওই মূর্তিগ্ুলো তো জড়প্রতিমা মাত্র । কারো উপকার-অপকার করার ক্ষমতা তাদের এতটুকুও নেই। প্রমাণ যদি চাও, তবে মুর্তিগুলোকে এনে এক জায়গায় জড়ো করো । তাদেরকে বলো, অবসান ঘটাক তাফসীরে মাযহারী/১২২ র । যদি তা তারা না পারে, তবে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা এতদিন উপাসক ছিলে মিথ্যা মাবুদের ৷ তাই আমি বলি, এই মুহূর্তে পরিত্যাগ করো অংশীবাদিতা। আমি তাহলে তোমাদের জন্য আল্লাহ্র দরবারে বৃষ্টিপরার্থনা করবো । আশা করি তিনি তোমাদের বিপদাপদ দূর করে দিবেন। জনতা জবাব দিলো, হে ইলিয়াস! আপনি ঠিকই বলেছেন। একথা বলেই তারা তাদের পৃজ্যপ্রতিমাগুলোকে এনে এক জায়গায় জড়ো করলো । তাদের কাছে বৃষ্টি প্রার্থনা করলো । কিন্তু কোনো সাড়া পেলো না। বাধ্য হয়ে তারা শরণাপন্ন হলো হজরত ইলিয়াসের ৷ হজরত ইলিয়াস দোয়া করলেন । তার সঙ্গে শরীক হলো আলইয়াসা । সঙ্গে সঙ্গে সমুদ্রের দিক থেকে উ্থিত হলো এক টুকরা মেঘ । মেঘখণ্ডটি প্রসারিত হতে লাগলো ধীরে ধীরে । অল্পক্ষণের মধ্যে সারা আকাশ ঢেকে গেলো মেঘে । শুরু হলো মুষলধারায় বৃষ্টি প্রাণ ফিরে পেলো বিশুক্ব মৃত্তিকা । তা থেকে উদগত হলো তৃণগুল্ম উভিদ। শুরু হলো শস্যের সভ্ভাবনা, সমারোহ। এভাবে আল্লাহতায়ালা রক্ষা করলেন ওয্ঠাগতপ্রাণ বনী ইসরাইল জনগোষ্ঠীকে । কিন্তু তারা আল্লাহ্র এই বিশেষ দানের প্রতি যথাকৃতজ্ঞতা প্রকাশ করলো না। গ্রহণ করলো না হজরত ইলিয়াস কর্তৃক আনীত ধর্মমতকে । পুনরায় নিমজ্জিত হলো ঘোর পৌত্তলিকতায় । হজরত ইলিয়াস মর্মাহত হলেন । নিবেদন জানালেন, হে আমার পরম গ্রভূপালক! এই দুর্ত্তদের হাত থেকে এবার আমাকে মুক্তি দাও। জবাব এলো, এতো তারিখ পর্যন্ত অপেক্ষা করো । ওই নির্দিষ্ট তারিখে অমুক স্থানে গমন কোরো । দেখবে, সেখানে তোমার জন্য অপেক্ষা করছে একটি বাহন । কাল বিলম্ব না করে ওই বাহনে আরোহণ কোরো । নির্দিষ্ট তারিখ এসে পড়তেই হজরত ইলিয়াস আল ইয়াসাকে সঙ্গে নিয়ে উক্ত স্থানে গিয়ে উপস্থিত হলেন। অকস্মাৎ তার সামনে উপস্থিত হলো একটি অগ্নিবর্ণের ঘোড়া । হজরত ইলিয়াস এক লাফে তার উপর উঠে পড়লেন । ঘোড়াটিও চলতে শুরু করলো সঙ্গে সঙ্গে । আল ইয়াসা চিৎকার করে বললেন, হে আল্লাহ্র নবী ! আমার জন্য আপনার কী আদেশ? ঘোড়াটি তখন স্বলিখিত দলিল । আল ইয়াসা সেটিকে তুলে নিলেন । দেখলেন, তাতে লেখা রয়েছে__ তোমাকে বনী ইসরাইলদের পরবর্তী পথপ্রদর্শক নিযুক্ত করা হয়েছে। দু”জনের মধ্যে সেটাই ছিলো শেষ সাক্ষাত। এরপর আল্লাহতায়ালা হজরত ইলিয়াসকে দান করলেন ফেরেশতাদের স্বভাব । পানাহারের প্রয়োজন থেকে মুক্ত করে দিলেন তাকে । দান করলেন ফেরেশতাদের মতো উড়ালপ্রবণ ডানা । তিনি হলেন একই সঙ্গে মৃত্তিকানির্মিত মানুষ এবং ডানা বিশিষ্ট আকাশচারী ফেরেশতা । ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।