আমরা তো সকলেই তখন ছিলাম শোকমগ্ন ৷ জানি না, সবার অলক্ষ্যে কখন যেনো স্থান ত্যাগ করেছেন তিনি। আর একথাও আমার জানা নেই যে, আপনি এখন তার উপরে বিশ্বীস স্থাপন করেন কিনা। দীর্ঘকাল অতিবাহিত হলো । হজরত ইলিয়াস ভাবলেন, এখন থেকে তার লোকালয়ে বসবাস করাই উত্তম । আল্লাহ্র পক্ষ থেকে অনুমতিও মিললো এ ব্যাপারে । তিনি লোকালয়ে নেমে এলেন । হাটতে হাঁটতে পৌছলেন এক বনী ইসরাইলি রমণীর বাড়ীতে । পরবর্তীতে ওই রমণীই হয়েছিলেন মৎসোদরবাসী নবী ইউনুসের মাতা । নবী ইউনুস তখন দুগ্ধপোষ্য শিশু । প্রায় ছয় মাস ওই বাড়ীতে অতিবাহিত করলেন হজরত ইলিয়াস । ইউনুসজননীর সেবাযত্বে কোনো ত্রুটি ছিলো না। কিন্তু সুদীর্ঘ দিবস ধরে পর্বতের নিভৃত গুহায় বসবাসে অভ্যন্ত হজরত ইলিয়াস লোকালয়ে বসবাস করতে স্বস্তি বোধ করছিলেন না । তাই কাউকে কিছু না জানিয়েই একদিন ফিরে গেলেন তার পাহাড়ী আবাসে। তিনি চলে যাওয়ায় ইউনুসজননী হয়ে পড়লেন চিন্তিত ও ভীত । কিছুদিনের মধ্যেই দুধ ছাড়ালেন শিশু ইউনুসকে । এর কিছুদিন পরেই হঠাৎ একদিন মৃত্যুমুখে পতিত হলো শিশুপুত্র। তিনি হয়ে গেলেন উন্মাদিনী প্রায় । হজরত ইলিয়াসকে খুঁজতে বেরুলেন তিনি । অনেক বন-বাদাড়-পাহাড় খুঁজে খুঁজে দেখা পেলেন হজরত ইলিয়াসের । বললেন, আপনি চলে আসার পর থেকেই আমি বিপদাপন্না । আমার শিশুপুত্রটি আর নেই । আমার এই একটিই সন্তান। তার শোক যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তাকে আমি দাফন করিনি । তার মৃত্যুসংবাদও কাউকে জানাইনি। এখন আপনি দোয়া করুন, আল্লাহ্ যেনো তাকে পুনজীবন দান করেন । হজরত ইলিয়াস বললেন, আমি তো আল্লাহ্র আদেশের একান্ত বাধ্যগত দাস । কারো পুনজীবনপ্রার্থনার অনুমতি তো আমি পাইনি। ইউনুস জননী আর কিছু বলতে পারলেন না। নীরবে রোদন করতে লাগলেন । আল্লাহতায়ালা হজরত ইলিয়াসের অন্তরে সৃষ্টি করলেন ইউনুসজননীর জন্য অনাবিল মমতা । তিনি তাই জিজ্ঞেস না করে পারলেন না, তোমার পুত্রবিয়োগ ঘটেছে কবে? ইউনুসজননী বললেন, সাত দিন আগে । হজরত ইলিয়াস বললেন, চলো বাড়ীর দিকে যাই । দু'জনে পথ চলতে শুরু করলেন । সাতদিন একটানা পথ চলার পর তারা উপস্থিত হলেন ওই বাড়ীতে ৷ হজরত ইলিয়াস ওজু করলেন। পূর্ণ মনোযোগ ও মহব্বতের সঙ্গে নামাজ পাঠ করলেন। তারপর রত হলেন প্রার্থনায় । প্রার্থনা গৃহীত হলো । আল্লাহ্ জীবিত করে দিলেন ইউনুস ইবনে মাতাকে ৷ এরপর সেখানে আর এক মুহূর্ত ও অপেক্ষা করলেন না হজরত ইলিয়াস । চলে গেলেন তার সেই পাহাড়ী ডেরায়। ৃ তাফসীরে মাযহারী/১২০ সময় গড়িয়ে চললো । হজরত ইলিয়াস তার পাহাড়ী আবাসে বসে ইবাদত বন্দেগীতে সময় কাটান এবং নিরবচ্ছিন্নরূপে 55525125552 হে ইলিয়াস! যি রি বিকার কেনো? তুমি তো আমা কর্তৃক নির্বাচিত প্রতিনিধি, সুস্পষ্ট গ্ত্যাদেশবাহী থ্রেরিত পুরুষ । সুতরাং তোমার যা প্রয়োজন তা আমার কাছে চাও। আমি দান করবো। আমি তো অসীম দয়ালু, সর্বশ্রেষ্ঠ দাতা । হজরত ইলিয়াস বললেন, হে আমার পরম প্রেমময় প্রভুপালয়িতা! তুমি আমাকে মৃত্যু দাও। মিলিয়ে দাও আমাকে আমার সম্মানিত পূর্বপুরুষগণের সঙ্গে । বনী ইসরাইলদের পথভ্রষ্টতা দেখে আমার হৃদয় বেদনা-জর্জরিত। আমিও হয়েছি তাদের চক্ষুশূল। অন্তর্দহনের আগুনে জবলছি নিরন্তর । আল্লাহ বললেন, সে সময় এখনো আসেনি, যখন তোমার মতো মানুষ থেকে আমি পৃথিবীকে শুন্য করবো । মনে রেখো, তোমার মতো নির্বাচিত জন যারা, তাদের বরকতেই আমি রক্ষা করে চলেছি পৃথিবীর অস্তিত্ব ও স্থায়ীতু। তাই তোমরা সংখ্যায় কম, কিন্তু সর্বাধিক গুরুতৃপূর্ণ। সুতরাং মৃত্যু নয়, অন্য কিছু চাও। আমি তোমার প্রার্থনা পুর্ণ করবো । হজরত ইলিয়াস বললেন, তাহলে পথভ্রষ্টদের উপরে প্রতিশোধ গ্রহণের ক্ষমতা আমাকে দাও। আল্লাহ্ বললেন, কী রকম? হজরত ইলিয়াস বললেন, আমি চাই সাত বছরের বৃষ্টিপাতের নিয়ন্ত্রণ ক্ষমতা, যেনো আমার অনুমতি ব্যতিরেকে আকাশে মেঘ না জমে । নামেনা এক ফোঁটা বৃষ্টিও। আমি ধারণা করি, এরকম ক্ষমতা আমার হাতে থাকলে, তারা আমার নির্দেশানুগত না হয়ে পারবে না। আল্লাহ জানালেন, ওহে ইলিয়াস! আমি যে আমার সৃষ্টির প্রতি অপরিসীম দয়াপরবশ, তারা পাপে ও অন্যায়ে লিপ্ত হয়ে পড়া সত্বেও। হজরত ইলিয়াস বললেন, তাহলে বৃষ্টির নিয়ন্ত্রণাধিকার দাও ছয় বৎসরের । আল্লাহ্ বললেন, তা হয় না। হজরত ইলিয়াস বললেন, তা হলে পাঁচ বৎসরের জন্য । আল্লাহ্ বললেন, এই সময়ও আমার করুণানুকূল নয়। তবে অবাধ্যদের প্রতি প্রতিশোধ প্রয়োগার্থে তোমার নিয়ন্ত্রণে দেওয়া হলো তিন বৎসরের বৃষ্টির নিয়ন্ত্রণাধিকার ৷ তুমি ইচ্ছা করলে এবার তিন বৎসর যাবত বৃষ্টিপাত বন্ধ রাখতে পারো । তিনি বললেন, তাহলে আমি জীবিত থাকবো কীভাবে? আল্লাহ্ জানালেন, একদল পাখিকে আমি তোমার সেবায় নিয়োজিত রাখবো । তারা সুদূরের কোনো সুজলা সুফলা জনপদ থেকে তোমার জন্য বহন করে আনবে ফল-ফসল ও পানীয় । এরপর থেকে বন্ধ হলো বৃষ্টিপাত । মাঠঘাট ফেটে চৌচির হলো । খরায় পুড়ে গেলো তৃণ ও উডিদ। পানীয় জল ও খাদ্যের অভাবে মরে গেলো গৃহপালিত ও বন্য জীবজন্তুরা। মানুষের জীবনযাপন হয়ে পড়লো দুর্বিষহ । হজরত ইলিয়াস পূর্ববৎ নিজেকে গোপন করে রাখলেন । তীর পানাহারের সরবরাহ ছিলো সুনিশ্চিত । কখনো কখনো তিনি নেমে আসতেন সমতলভূমির কোনো একান্ত ভক্তের বাড়িতে । ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।