কর্তৃত থেকে আপনার কাছে আশ্রয় থ্ার্থনা করছি। ইতোপূর্বে যারা আপনার কাছে এসেছিলো, আমরা তাদের মতো নই । তারা ছিলো ভগ, প্রতারক । আমাদেরকে কোনো কিছু না জানিয়েই তারা আপনার কাছে এসেছিলো । আমরা যদি তাদের অসৎ উদ্দেশ্য আঁচ করতে পারতাম, তবে তাদেরকে অবশ্যই হত্যা করতাম । আপনার কাছে তাদেরকে ঘেঁষতেই দিতাম না । ভালোই হয়েছে, আল্লাহ নিজেই আপনার ও আমাদের পক্ষ থেকে তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেছেন । হজরত ইলিয়াস এবারও দোয়া প্রার্থনার মাধ্যমে আল্লাহ্র সাহায্য কামনা করলেন । সঙ্গে সঙ্গে তাদের উপরেও শুরু হলো অগ্নিবৃষ্টি এদিকে উজুবের পুত্রের অসুখ দিন দিন বেড়েই চললো । দুই দুইবার কৌশল ব্যর্থ হওয়াতে সে ক্ষিপ্ত হয়ে উঠলো আরো বেশী । একবার তার মনে হলো, এবার নিজেই গিয়ে তাকে শেষ করে দিয়ে আসবে । কিন্তু পুত্রের পীড়া-যন্ত্রণা তার উদ্যমকে বার বার প্রতিহত করতে লাগলো । শেষে সে ঠিক করলো, এবার পাঠাতে হবে রাণীর ওই মুখপাত্রটিকে, যে প্রকৃতই সাধু ও সঙ্জন, সম্ভবত ইলিয়াসের উপরে বিশ্বাস স্থাপনকারীও। হয়তো একে পাঠালে তার সঙ্গে ইলিয়াসও পাহাড় থেকে সমতল ভূমিতে নেমে আসবে । লোকটি বিচক্ষণ, দক্ষ ও বিশ্বস্ত । নয়তো এরকম সন্দেহভাজন ব্যক্তিকে উজুব অনেক আগেই পরিত্যাগ করতো । উজুবের মনে হলো, তকে পরিত্যাগ না করে একদিক থেকে ভালোই হয়েছে। এবার তার দ্বারাই উদ্দেশ্য পূর্ণ হওয়া নিশ্চিত। উজুব তাঁকে ডেকে এনে বললো, তুমি ইলিয়াসকে জানাও, তার সঙ্গে কোনো খারাপ আচরণ করার ইচ্ছা আমার নেই । একথা বলে তীর সঙ্গে দিলো কয়েকজন সশস্ত্র প্রহরীকে । তাদেরকে একান্তে ডেকে বুঝিয়ে দিলো, রাণীর মুখপাত্রের কথা শুনে যদি ইলিয়াস চলে আসে, তো ভালোই । যদি না আসতে চায়, তবে তোমরা তাকে জোরপূর্বক ধরে এনো ৷ আর মুখপাত্রকে বললো, দুই দুইবার আমার লোকজন ভস্মীভূত হলো । এদিকে আমার প্রিয় পুত্রের অবস্থা করুণ । এমতাবস্থায় ক্ষমাপ্রার্থনা করা ছাড়া আমার গত্যন্তর নাই। আমি বুঝতে পারলাম ইলিয়াস নবীর অসন্তোষ ও অপপ্রার্থণার ফলেই আমি আজ বিপদকবলিত। এখন আমরা তার আনীত তাফসীরে মাযহারী/১১৮ ধর্মাদর্শই গ্রহণ করতে চাই । পরিত্যাগ করতে চাই পৌত্তলিকতাকে। কিন্তু তিনি যদি আমাদের মাঝে না আসেন, তাহলে আমরা কী করে পাবো সৎপথ ও শুভনির্দেশনা । মুখপাত্র ও তার সঙ্গের সান্ত্রীরা গিয়ে উপস্থিত হলো পবর্ত-গহ্বরবাসী হজরত ইলিয়াসের কাছে। মুখপাত্র তার নাম ধরে সম্বোধন করলেন । তিনি কণ্ঠের আওয়াজ শুনেই তীকে চিনতে পারলেন । প্রত্যাদেশ হলো, হে ইলিয়াস! এবার বাইরে এসো । তোমার সত্যবাদী ভ্রাতার সঙ্গে সাক্ষাত করো । তোমাদের বন্ধুত্বের সম্পর্ককে করো পুনরুজ্জীবিত । হজরত ইলিয়াস বাইরে এলেন । সালাম বিনিময় ও করমর্দন করলেন তীর সঙ্গে । মুখপাত্র বললেন, আমাকে আপনার কাছে পাঠিয়েছে এই অবাধ্য ও অত্যাচারী সম্প্রদায়ের মহাদুরাচার রাজা । এখন যদি আপনি আমার সঙ্গে যেতে সম্মত না হন, তবে সে আমাকে হত্যা করবে। এখন আপনার যেমন ইচ্ছা, তেমনই আদেশ করুন আমাকে । যদি রাজদরবার পরিত্যাগ করে আপনার সঙ্গে থেকে যেতে বলেন, তবে আমি তাই করবো । আর যদি আমার মাধ্যমে ওই দুরাচারকে কোনো সংবাদ দিতে চান, তবে তাও আমি পৌছে দিতে প্রস্তুত। আবার যদি চান, আমি আপনার পক্ষাবলম্বী হয়ে রাজদ্রোহী হই, তবে তা-ও পালন করবো আমি প্রফুল্লুচিত্তে । অথবা যদি ইচ্ছা হয়, তবে আপনার মহান প্রভূপালকের কাছে সাহায্যপ্রার্থী হোন, যেনো তিনিই এই জটিল সমস্যা থেকে আমাদের পরিত্রাণের পথকে করে দেন সুগম আল্লাহ্ প্রত্যাদেশের মাধ্যমে তার প্রিয় নবীকে জানালেন, বাদশাহর সকল পরিকল্পনা প্রতারণা ছাড়া আর কিছু নয়। সে তোমাকে কব্জা করতে চায়। কিন্তু এখনকার এই প্রতিনিধিদলটিকে ফিরিয়ে দিয়ো না। যদি ফিরিয়ে দাও, তবে বাদশাহ তাদেরকে দায়িতে অবহেলা করার দায়ে অবিশ্বাস করবে ও হত্যা করে ফেলবে । সুতরাং এবার তুমি রাজদরবারে যাও । বাদশাহ তোমার এবং ওই মুমিনের (মুখপাত্রের) কোনো ক্ষতি করতে পারবে না । আমি তার পুত্রের রোগ আরো বাড়িয়ে দিবো । শেষে মৃত্যুকেও বিজয়ী করে দিবো তার উপর । ফলে সে এমনভাবে শোকথস্ত হবে যে, অন্য কোনোকিছু আর তার মনেই থাকবে না। সুতরাং বাদশাহ পুত্রের মৃত্যুর পর তুমি নির্বিঘ়ে স্বআবাসে আবার ফিরে আসতে পারবে । হজরত ইলিয়াস নির্ভয়ে নেমে এলেন লোকালয়ে ৷ নিশঙ্কচিত্তে সাক্ষাত করলেন বাদশাহর সঙ্গে। কিন্তু বাদশাহর মনের অবস্থা তখন শোচনীয় । পুত্র মৃত্যুপথযাত্রী । সে পুত্র ছাড়া অন্যদিকে ভালো করে মনোযোগই দিতে পারলো না । কিছুকালের মধ্যেই তার পুত্রবিয়োগ ঘটলো । ফলে আরো বেশী শোকাকুল হয়ে গেলো সে এবং তার অনুচরেরা । মৃতের সৎকার ও বিভিন্ন আনুষ্ঠানিকতা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলো সকলে । হজরত ইলিয়াস নির্বিয়ে ফিরে গেলেন তার আপন ডেরায় । তাফসীরে মাযহারী/১১৯ ক্রমে শোক প্রশমিত হলো । সম্বিত ফিরে এলো তাদের । বাদশাহরও মনে পড়লো, নবী ইলিয়াস তো এসেছিলেন । অথচ তার ব্যাপারে কিছুই করা হলো না । মুখপাত্রকে ডেকে সে এবারে জিজ্ঞাসাবাদ করলো । মুখপাত্র বললেন, রাজপুত্রের বিরহে ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।