অতুষ্ট। উজুব বললো, কেনো, আমি তো তার একনিষ্ঠ উপাসক। পাপ্তা বললো, যে ইলিয়াস বাআল কে অস্বীকারকারী, সে ইলিয়াসকে তো আপনি এখন পর্যত্ত বধ করতে পারেননি । উজুব বললো, তাকে হত্যা তো করতামই। কিন্তু খুজে পাওয়া গেলো না যে। চেষ্টা এখনো চলছে। কিন্তু এখন আমার পুত্র রোগভোগে জর্জরিত। এখন তীর নিরাময় কামনা ছাড়া অন্য কোনো দিকে আমি মনোযোগই বা দেই কী করে? আগে আমার সন্তান সুস্থ হোক। তারপর তো বাআ*লকে আমি পরিতুষ্ট করবোই ৷ এক পাপ্ডা প্রস্তাব দিলো, সিরিয়ায় রয়েছে বেশকিছু জাগ্ত দেবীমুর্তি। তাদের কাছে এব্যাপারে সুপারিশের আবেদন করা যেতে পারে । প্রস্তাবটি উজুবের মনোপুত হলো । সে তার চারশ পাণ্ডীকেই পাঠিয়ে দিলো সিরিয়ায় । ইত্যবসরে হজরত ইলিয়াস প্রত্যাদেশ পেলেন, এবার তুমি আত্মপ্রকাশ করো । জনসমক্ষে হাজির হও। ভয় নেই । আমি স্বয়ং তোমার রক্ষক । এবার তাদের উপরে আমি প্রতিষ্ঠিত করবো তোমার প্রতাপ ও প্রভাব । নির্দেশ পেয়ে লোকালয়ে নেমে এলেন হজরত ইলিয়াস । দেখলেন একদল লোক কোথাও যাচ্ছে । তিনি তাদেরকে বললেন, থামো। তারা থামলো । তিনি বললেন, তোমরা যারা এখন আমার সম্মুখে উপস্থিত এবং যারা উপস্থিত নয়, তাদের সকলের প্রতি আমার একই নির্দেশ। তা হচ্ছে__ তোমরা তোমাদের বাদশাহর কাছে যাও। তাকে বলো, আল্লাহ্ ছাড়া আর কোনো উপাস্য নেই । তিনিই বনী ইসরাইলসহ সকল মানুষের স্রষ্টা । তিনিই সকলের রিজিকদাতা এবং তাফসীরে মাযহারী/১১৬ জীবন-মৃত্যু প্রদাতা । তাকে একথাও জানিয়ে দিয়ো__ হে উজুব! তোমার সন্তানের আরোগ্য ভিক্ষা করো কেবল আল্লাহ্র কাছে। তিনিই একমাত্র আরোগ্যদাতা ৷ সুতরাং তুমি অংশীবাদী হয়ো না । প্রার্থনা কোরো না গায়রুল্লাহ্র কাছে। যদি তুমি এরকম না করো, তবে তোমার পুত্রের রোগভোগ হবে আরো অধিক অসহনীয় ও গ্রলম্িত। এভাবে মৃত্যুই হবে তার অশুভ পরিণাম । এভাবেই একথা প্রমাণিত হয়ে যাবে যে, আল্লাহই একমাত্র আরোগ্যদাতা এবং জীবন-মৃত্যুপ্রদাতা । হজরত ইলিয়াসের একথা পাণগ্ডাদের কানেও পৌছলো। তারা উজুবের কাছে গিয়ে বললো, আমরা ইলিয়াসের দেখা পেয়েছি। সে আমাদেরকে তেজস্বীভাষায় সংযত হবার নির্দেশ দিলো । আর আপনাকে জানালো এই এই নসিহত । আমরা সংখ্যায় ছিলাম অনেক । তবুও তার কথার উপরে আমরা কোনো কথাই বলতে পারলাম না । ভয়ে আতংকে কেমন যেনো চুপসে গেলাম সকলে । অথচ সে এক শীর্ণকায় দীর্ঘদেহী মানুষ ৷ তার মাথার চুল ঝরে পড়েছে । গায়ের চামড়াও কেমন অমসৃণ । পরনে কেবল একটি পশমী কোর্তা এবং জীর্ণ পাজামা । কাটা দিয়ে সেলাই করা ছিলো তার কোর্তার সম্মুখভাগ ৷ তাদের কথা শুনে উজুবও আতংকিত হয়ে পড়লো । তার উপরে শক্তিপ্রয়োগের কথা ভাবতেও পারলো না । পাণ্ডীদেরকে বললো, বুঝলাম । শক্তিপ্রয়োগ আর চলবে না। এবার খাটাতে হবে কৌশল । তোমরা এবার গিয়ে তাকে লোভ দেখাও । বলো, আমরা আপনার উপর ইমান এনেছি। আমাদের জনপদবাসীরাও আপনাকে দেখে আপনার উপরে ইমান আনতে চায় । সুতরাং চলুন আমাদের সঙ্গে । দেখবে, একথা বললে সহজেই তিনি তোমাদের প্রতারণার ফাদে পা দিবেন। আর সেই সুযোগে তোমরা তাকে এনে হাজির করতে পারবে আমার সামনে । উজুবের পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে সোৎসাহে বেরিয়ে পড়লো পাগ্ডারা। গিয়ে উপস্থিত হলো ওই পাহাড়ের গুহায়, যেখানে অবস্থান নিয়েছিলেন হজরত ইলিয়াস ৷ তারা ডাকতে লাগলো, হে আমাদের নবী । দয়া করে বের হয়ে আসুন । আমরা আপনার প্রতি ইমান এনেছি। আপনি সত্যি সত্যিই আল্লাহ্র পয়গম্বর । আমাদের বাদশাহ এবং রাজ্যের সকলেই আপনার উপরে ইমান এনেছে। তারা আপনাকে সালাম বলেছে । এখন সকলেই আপনার সঙ্গ লাভের জন্য উন্মুখ । সুতরাং আপনি নির্জনবাস পরিত্যাগ করুন। বসবাস শুরু করুন আপনার অনুগত জনতার সঙ্গে । এখন আমাদের জীবন যাপিত হবে আপনার সদয় আদেশানুসারে । হজরত ইলিয়াস তাদের কথা বিশ্বাস করলেন । ভাবলেন, এখন তাদের কথা না শুনলে হয়তো আল্লাহ্ অতুষ্ট হতে পারেন। কিন্তু পরক্ষণেই খেয়াল হলো, আল্লাহ্র বিনা অনুমতিতে তিনি স্থান ত্যাগই বা করবেন কেমন করে । আল্লাহ্র পক্ষ থেকে এখনো তো এ বিষয়ে কোনো নির্দেশ এলো না । তিনি তাই প্রার্থনা জানালেন, হে আমার প্রভূপালনকর্তা! ওদের কথা যদি সত্য হয়, তবে তুমি তাফসীরে মাযহারী/১১৭ আমাকে স্থানত্যাগের অনুমতি দান করো । আর যদি তারা অসত্যভাষী হয়, তবে তাদের উপর আপতিত করো অগ্নিবৃষ্টি । তার এমতো প্রার্থনা শেষ হতে না হতেই বাইরে শুরু হলো অগ্নিবৃষ্টি এবং অল্পক্ষণের মধ্যেই জ্বলে পুড়ে ভন্ম হয়ে গেলো সকলে । উজুব ও তার সঙ্গী-সাঘীরা যথাসময়ে এ সংবাদ পেলো । কিন্তু তবু তারা তাদের কুমতলব পরিত্যাগ করলো না । পুনরায় প্রতারণার মাধ্যমে কার্যোদ্ধার করতে চাইলো । এবার সে প্রস্তুত করলো আরো বেশী ধূর্ত ও ফন্দিবাজের একটি দল । তারা গিয়ে উপস্থিত হলো হজরত ইলিয়াসের বসতগুহার কাছাকাছি। বলতে শুরু করলো, হে আল্লাহ্র নবী! আমরা আল্লাহ্র ক্রোধ ও ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।