Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে নুনের নেতৃত্বে। তারা ছিলো বেশ কয়েকটি গোত্রে বিভক্ত । তার মধ্যে একটি গোত্রের বসবাস নির্ধারিত হয়েছিল বাআ"'লাবাক ও তার পার্শ্ববর্তী এলাকায় । হজরত ইলিয়াস ছিলেন ওই গোত্রভূত। আর আপন গোত্রের পথপ্রদর্শনের নিমিত্তেই থেরণ করা হয়েছিলো তাকে । ওই সময় বাআ'লাবাকের বাদশাহ ছিলো উজুব। সে তার গোত্রের লোকদেরকে মূর্তিপূজা করতে বাধ্য করেছিলো । সে নিজেও ছিলো ঘোর পৌত্তলিক। সে পূজা করতো বাআল নামক এক মূর্তির । ওই মূর্তির মুখ ছিলো চারটি ৷ হজরত ইলিয়াস আল্লাহ্‌র নির্দেশে তার সম্প্রদায়ের লোকদেরকে এক আল্লাহ্‌র ইবাদতের দিকে আহ্বান জানালেন । কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করলো না। বাদশাহর কাছেও বিষয়টি ছিলো গুরুত্হীন। আর তার স্ত্রী আজবিল ছিলো চরম নবীবিদ্বেষিণী । বাদশাহর উপরে ছিলো তার একচ্ছত্র প্রভাব । বাদশাহ কোনো যুদ্ধে গেলে পুরুষের বেশে রাজ্যশীসন করতো সে-ই । বলা হয়ে থাকে, তাফসীরে মাযহারী/১১৪ নবী ইয়াহইয়া ইবনে জাকারিয়াকে শহীদ করিয়েছিলো এই আজবিলই। তার ছিলো এক বিচক্ষণ মুখপাত্র । তিনি ছিলেন ইমানদার ৷ কিন্তু তিনি বাইরে কখনো তা প্রকাশ করতেন না। তিনিই কৌশলে বিভিন্ন কথা বলে প্রায় তিন শত নবীকে আজবিলের জিঘাংসার আগুন থেকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন । আবার শত চেষ্টা করেও কাউকে কাউকে রক্ষা করতে সমর্থ হননি । বহুপুরুষের সঙ্গে পরিণয়াবদ্ধা হয়েছিলো সে। সাত জন নবীও ছিলেন তাদের মধ্যে । এরকমও বর্ণিত হয়েছে যে, তার ছেলে-মেয়ে ছিলো সত্তরটি । বাদশাহ উজুবের নিকট প্রতিবেশী ছিলেন মাযদাকী । তিনি ছিলেন এক আল্লাহ্‌র প্রতি একনিষ্ঠ বিশ্বাসী ৷ তিনি মূর্তিপূজারী বাদশাহর সংশোধন কীভাবে হয়, তাই নিয়ে চিন্তা-ভাবনা করতেন। রাজপ্রাসাদের সন্নিকটেই ছিলো তার একটি মনোমুগ্ধকর বাগান । বাদশাহ উজুব ও বেগম আজবিল দু'জনেই বাগানটি পছন্দ করতো । তারা ফুরসত পেলেই ওই বাগানে এক সঙ্গে ঘুরে বেড়াতো। স্লান-পানাহার করতো । উজুব মাধদাকীর সঙ্গে উত্তম আচরণ করতো । কিন্তু আজবিল করতো হিংসা । কিন্তু তা বাইরে প্রকাশ করতো না। মাঝে মাঝে কেবল উজুবকে বলতো, বাগানটা হুকুমদখল করে নিলে হয় না। উজুব তার একথায় পাত্তা দিতো না বলে মনে মনে বিভিন্ন ফন্দি ফিকির আঁটতো সে। একবার উজুবকে বেরিয়ে যেতে হলো এক যুদ্ধযাত্রায়। আজবিল ভাবলো এই তো সুযোগ । সে দু'জন মিথ্যা সাক্ষ্যদাতা ঠিক করলো । তাদেরকে বললো, তোমরা সাক্ষ্য দিয়ো, মাষদাকী বাদশাহকে গালি দিয়েছে । আর সে কথা তোমরা স্বকর্ণে শুনেছো। তখন ওই রাজ্যের বিধান ছিলো, বাদশাহকে যদি কেউ গালি দেয়, তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। যাহোক, সাক্ষ্যদাতাদেরকে প্রস্তুত করে সে ডেকে পাঠালো মাযদাকীকে । বললো, আমি শুনতে পেলাম, তুমি বাদশাহকে গালি দিয়েছো । মাযদাকী অভিযোগ অস্বীকার করলেন। তখন উপস্থিত করানো হলো মিথ্যা সাক্ষ্যদাতাদ্ধয়কে। তারা মাযদাকীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলো। এভাবে অপরাধী সাব্যস্ত করে আজবিল হত্যা করলো মাযদাকীকে এবং দখল করে নিলো তার সুদৃশ্য বাগান । উজুব যুদ্ধযাত্রা থেকে ফিরে এসে এ ঘটনা শুনে মর্মাহত হলো। উজুব বললো, কাজটা তুমি ভালো করোনি । মনে হচ্ছে এর পরিণাম হবে অত্যন্ত অশুভ। সে ছিলো সৎ ও জদ্রপ্রতিবেশী । ছিলো আমার প্রিয়ভাজন । আজবিল বললো, তোমার বিধান অনুযায়ীই তো আমি তার বিচার করেছি। সে তোমাকে গালি দিয়েছিলো বলেই তো আমি গোস্বা সম্বরণ করতে পারিনি । উজুব তবুও আশ্বস্ত হলো না। কিছুকাল পরেই আবির্ভূত হলেন নবী ইলিয়াস । তিনি বাদশাহ উজুব ও তার রাজ্যের জনতার কাছে ঘোষণা করলেন, মাযদাকী ছিলেন আল্লাহ্‌র ওলী । তাঁকে হত্যা করায় আল্লাহ্‌ অত্যন্ত অপ্রসন্ন হয়েছেন । তিনি জানাচ্ছেন, কৃত অপরাধের জন্য ক্ষমাভিক্ষা না করলে এবং মাযদাকীর উত্তরাধিকারকে তার বাগান প্রত্যর্পণ না করলে নেমে আসবে ভয়ংকর আযাব । ওই বাগানেই পড়ে থাকবে বাদশাহ- বেগমের ছিন্ন ভিন্ন লাশ । আল্লাহতায়ালা একথা জানিয়েছেন শপথ করে। তাফসীরে মাযহারী/১১৫ এরকম ঘোষণা শুনে উজুব রেগে গেলো । নবী ইলিয়াসের কথা তার বিশ্বাস হলো না । তাকে ডেকে এনে বললো, মনে হচ্ছে তোমার বক্তব্য অযথার্থ। পৃথিবীতে আরো অনেক বাদশাহ তো রয়েছে। যারা দেদারছে করে চলেছে মূর্তিপূজা । করে চলেছে অনেক অন্যায় । তবুও তাদের উপরে শাস্তি অবতীর্ণ হয়নি । আমি তো তাদের মতো অতো বেশী পাপ করিনি । তাহলে আমার উপরে আযাব আসবে কেনো? শেষ পর্যন্ত উজুব সিদ্ধান্ত নিলো, ইলিয়াসকে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করতে হবে । হজরত ইলিয়াস উজুবের এমতো নির্দয় মনোভাবের কথা বুঝতে পেরে আত্মগোপন করলেন । আশ্রয় নিলেন এক দুর্গম পর্বতের নির্জন গুহায়। কোনো কোনো বর্ণনাকারী বলেছেন, তিনি ওই নিভৃত গুহায় অতিবাহিত করেছিলেন সাতটি বছর। খাদ্য ছিলো তার তৃণ ও অরণ্যের ফল। উজুব অনেক গুপ্তচর-সিপাই-শান্ত্রী লাগিয়েও তীর সন্ধান বের করতে পারেনি । সাত বছর পর বাদশাহ উজুবের সবচেয়ে প্রিয় এক পুত্র হয়ে পড়লো পীড়িত। সে শরণাপন্ন হলো তার পরম পূজনীয় প্রতিমা বাআলের । বাআল প্রতিমাটির সেবা যত্বের জন্য উজুব নিয়োজিত করেছিলো চারশত কর্মচারী ৷ বাআল মূর্তিটির পেটে শয়তান ঢুকে কথা বলতো । আর ওই চারশত পাণ্ডা তা কান লাগিয়ে শুনতো। কিন্তু এবার ঘটলো বিপত্তি । তারা শত চেষ্টা করেও মূর্তির অভ্যন্তর থেকে কোনো আওয়াজ শুনতে পেলো না। শেষে এক পাপ্ডা বললো, সম্রাটপ্রবর! মনে হয় বাআল আপনার প্রতি ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।