মহা সংকটে । তাদেরকে দিয়েছিলাম সলিল সমাধি । আর ওই মহাবিপদ থেকে আমি উদ্ধার করেছিলাম মুসা-হারুন নবীভ্রাতৃদ্ধয় ও তার অনুসারীদেরকে । আমি তাদেরকে এভাবে সাহায্য করেছিলাম বলেই তো তারা হতে পেরেছিলো বিজয়ী । এরপর আমি তাদেরকে দিয়েছিলাম এক বিশেষ আকাশজ গ্রন্_ তওরাত । যাতে ছিলো আমা কর্তৃক প্রবর্তিত বিধানাবলীর বিশদ বিবরণ । এভাবে আমি ওই নবী ভ্রাতৃদ্বয়কে পরিচালিত করেছিলাম শুভ ও সরল পথে। তাদের স্মৃতিও আমি জাত রেখেছি পরবর্তী যুগের মানুষের স্মৃতিপটে ৷ তাদের উপরেও বর্ষিত হোক শান্তি, অনাবিল ও অফুরন্ত স্বস্তিসম্ভার। তাদেরকে যে ভাবে আমি পুরস্কৃত করেছি, সেভাবেই আমি যুগে যুগে পুরস্কৃত করে থাকি তাদের মতো পুণ্যপ্রেমিকদেরকে । হে আমার রসুল মোহাম্মদ মোস্তফা! শুনে রাখুন, আপনার ওই দু'জন পূর্বসূরীও ছিলো আমার বিশ্বাসী দাসদের অন্যতম সূরা সাফ্ফাতঃ আয়াত ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩০, ১৩১, ১৩২ ইল্য়াসও ছিলো রাসূলদের একজন । ) স্মরণ কর, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, “তোমরা কি সাবধান হইবে না? ) তোমরা কি বাআলকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ অ্রষ্টা-_ । “আল্লাহকে, যিনি প্রতিপালক তোমাদের _ প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের ৷” ॥ কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিলো, কাজেই উহাদিগকে অবশ্যই শান্তির জন্য উপস্থিত করা হইবে । )॥ তবে আল্লাহ্র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র । [॥ আমি ইহা পরবতীদের স্মরণে রাখিয়াছি। । ইল্য়াসিনের উপর শাত্তি বর্ষিত হউক । তাফসীরে মাযহারী/১১৩ -॥ এইভাবে আমি সত্কর্মপরায়ণদিগকে পুরস্কৃত করিয়া থাকি। [॥ সে ছিলো আমার মু'মিন বান্দাদের অন্যতম । প্রথমে বলা হয়েছে__ “ইলিয়াসও ছিলো রসুলদের একজন" । একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! এবার শুনুন ইলিয়াসের বৃত্তান্ত । তিনিও ছিলেন আমা কর্তৃক প্রেরিত পুরষগণের একজন। হজরত ইবনে মাসউদ বলেছেন, হজরত ইলিয়াস ও হজরত ইদ্রিস নাম দু"টো একই রসুলের। তার নিকট সংরক্ষিত কোরআনের অনুলিপিতে লেখা ছিলো “ওয়া ইন্না ইদ্রিসা লামিনাল মুরসালীন? । অর্থাৎ “ইলিয়াস' এর স্থলে ছিলো “ইদ্রিসঃ ৷ ইকরামার অভিমতও এরকম । কিন্তু অন্যান্য বিজ্জনের অভিমত হচ্ছে, হজরত ইলিয়াস ছিলেন বনী ইসরাইল সম্প্রদায়ের একজন রসুল । তিনি “ইদ্রিস নন। হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত ইলিয়াস ছিলেন হজরত ইয়াসা এর চাচাতো ভাই। মোহাম্মদ ইবনে ইসহাক তার বংশানুক্রমকে উপস্থাপন করেছেন এভাবে ঃ ইলিয়াস ইবনে বশরি ইবনে কাইহাস ইবনে ইরায ইবনে হারুন ইবনে ইমরান । বর্ণনাকারী সাহাবীগণের উদ্ধৃতি দিয়ে মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন, হজরত ইলিয়াসের পূর্ববর্তী নবীর মহাপ্রয়াণের পর বনী ইসরাইলদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিলো বিভিন্ন রকমের নতুন নতুন ধর্মবিরোধী কর্মকাণ্ড। মূর্তিপূজার মতো ঘৃণ্যকর্মে লিপ্ত হয়ে পড়েছিলো অনেকেই । এভাবে দীর্ঘদিন অতিবাহিত হবার পর তাদের পথণরদর্শনার্থে প্রেরিত হন হজরত ইলিয়াস । তিনি ছিলেন হজরত মুসার পরবর্তী যুগের একজন নবী । উল্লেখ্য, হজরত মুসার পরবর্তী নবীগণের মূল দায়িত্ব ছিলো তওরাতের অনুশীসনগুলৌকেই নতুন করে প্রাণবন্ত করে তোলা । নতুন কোনো বিধান প্রবর্তন করা নয়। তখন বনী ইসরাইলেরা সুপ্রতিষ্ঠিত ছিলো সিরিয়ায় । তারা সিরিয়া অধিকার করতে পেরেছিলো তাদের পূর্বসূরী নবী হজরত ইউশা ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।