এরপরের আয়াতে (১১১) বলা হয়েছে__ “সে ছিলো আমার মুমিন বান্দাদের অন্যতম" ৷ একথার অর্থ__ নিঃসন্দেহে যারা আমার বিশ্বাসী দাস, নবী ইব্রাহিম ছিলেন তাদের মধ্যে অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন। এরপরের আয়াতে (১১২) বলা হয়েছে__ “আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, সে ছিলো এক নবী, সকর্মপরায়ণদের অন্যতম” । একথার অর্থ__ আমি ইব্রাহিমকে দিয়েছিলাম আর একজন পুণ্যবান সন্তানের শুভসমাচার। তিনিও ছিলেন আমা কর্তৃক নির্বাচিত ও প্রেরিত নবী । পুণ্যবানদের মধ্যে তাঁর মর্যাদাও ছিলো অনন্যসাধারণ । উল্লেখ্য, এখানে প্রথমে “নবী' এবং পরে “সৎকর্মপরায়ণদের অন্যতম" বলার মধ্যে ফুটে উঠেছে হজরত ইসহাকের প্রতুল প্রশংসা ও অতুল মাহাত্ম্য । তদুপরি এই ইঙ্গিতটিও প্রকাশ পেয়েছে যে, সৎকর্মপরায়ণ হওয়াই নবী হওয়ার প্রধান ভিত্তি । অর্থাৎ নবীগণের পুণ্যাত্মা হওয়া অনিবার্ষ। এরপরের আয়াতে (১১৩) বলা হয়েছে__ “আমি তাকে বরকত দান করেছিলাম এবং ইসহাককেও; তাদের বংশধরদের মধ্যে কতক সকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী" । এখানে “ওয়া বারক্না আ"লাইহি* অর্থ আমি তাকে বরকত দান করেছিলাম । অর্থাৎ আমি ইবাহিমের উপরে অবতীর্ণ করেছিলাম অপরিমেয় কল্যাণ__ ইহলৌকিক ও পারলৌকিক। তীর বংশবৃক্ষকে করেছি সুবিস্ৃত। তাফসীরে মাযহারী/১১১ “ওয়া আ'লা ইসহাক” অর্থ এবং ইসহাককেও। অর্থাৎ ইসহাকের বংশকেও আমি পৃথকভাবে করেছি কল্যাণময়। নবী ইয়াকুব থেকে নবী ঈসা পর্যন্ত বিভিন্ন সময়ে প্রেরিত প্রায় এক হাজার নবী ওই বিশেষ কল্যাণপ্রবাহেরই প্রমাণ । “ওয়ামিন জুররিইয়াতিহিমা মুহসিনুন” অর্থ তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপারয়ণ আর “ওয়া জলিমুল্ লিনাফসিহী মুবীন' অর্থ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী । অর্থাৎ তাদের বিশাল উত্তরপুরুষদের মধ্যে সকলে এরকম অবস্থায় থাকেনি । কেউ কেউ হয়েছে পুণ্যাভিসারী । আবার কেউ কেউ হয়েছে স্পষ্টতই পথভ্রষ্ট । এখানে এরকম বলে এ বিষয়টিকেও স্পষ্ট করা হয়েছে যে, উত্তরপুরুষদের পথভ্রষ্টতা তাদের পুণ্যবান পূর্বপুরুষের উপরে প্রভাববিস্তারক হয় না। সূরা সাফ্ফাত $ আয়াত ১১৪, ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১১৯, ১২০, ১২১, ১২২ ॥ আমি অনুগবহ করিয়াছিলাম মুসা ও হারূনের প্রতি, ) এবং তাহাদিগকে এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে । ॥ আমি সাহায্য করিয়াছিলাম তাহাদিগকে, ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী । _॥ আমি উভয়কে দিয়াছিলাম বিশদ কিতাব । ॥ এবং তাহাদিগকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে । ॥ আমি তাহাদের উভয়কে পরবতীদের স্মরণে রাখিয়াছি। ) মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হইক। ॥এইভাবে আমি সৎকর্মপরায়ণদিগকে পুরস্কৃত করিয়া থাকি। ॥ তাহারা উভয়েই ছিলো আমার মু'মিন বান্দাদের অন্তর্ভুক্ত । আলোচ্য আয়াতসম্ভারের মর্মার্থ হচ্ছে_ আর আমি আমার নবী মুসা ও হারুনকে বিশেষভাবে অনুগৃহীত করেছিলাম । তাদের সম্প্রদায়ের লোকদের উপর মিসরের কুখ্যাত সম্রাট দীর্ঘদিন ধরে অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছিলো । ওই অত্যাচারী ফেরাউন এবং তার অত্যাচারী অনুসারীদেরকে তাই আমি ফেলেছিলাম তাফসীরে মাযহারী/১১২ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।