Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

[॥ আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইস্হাককেও; তাহাদের বংশধরদের মধ্যে কতক সবকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী । প্রথমে বলা হয়েছে__ “আমি তাকে মুক্ত করলাম এক কোরবানীর বিনিময়ে* । এখানে “কোরবানী* অর্থ বেহেশত থেকে প্রেরিত এক দুম্বা। এক বর্ণনায় এসেছে, হজরত ইবাহিম যখন আওয়াজ শুনলেন “হে ইবাহিম' তখন তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। দেখতে পেলেন হজরত জিবরাইলকে। তাফসীরে মাযহারী/১০৯ তার হাতে রয়েছে একটি শিওবিশিষ্ট দুম্বা। তিনি বললেন, হে আল্লাহর নবী! এই দুম্বাটি হচ্ছে আপনার পুত্র কোরবানীর বিনিময়। এটাকে জবেহ করুন। একথা বলেই হজরত জিবরাইল উচ্চারণ করলেন “আল্লাহু আকবার*। দুম্বাটিও উচ্চারণ করলো আল্লাহু আকবার । সাথে সাথে “আল্লাহু আকবার* উচ্চারণ করলেন মহাপুণ্যবান পিতাপুত্রও। তারপর দুম্বাটিকে মীনার কোরবানীর দুম্বাটি ছিলো আল্লাহ্‌র প্রতিদান । তাই ওই প্রতিদান বা বিনিময়ের সম্পর্ক আল্লাহতায়ালা করেছেন নিজের সঙ্গে। বলেছেন__ আমি তাকে মুক্ত করলাম এক কোরবানীর বিনিময়ে । “আ'জীম' অর্থ এখানে হহ্টপুষ্ট, সুঠাম দেহবিশিষ্ট । অথবা পুণ্যের দিক থেকে সমুচ্চ মর্যাদাসম্পন্ন । হোসাইন ইবনে ফজল বলেছেন, আল্লাহ্র পক্ষ থেকে ওই কোরবানী প্রেরিত হয়েছিলো বলেই এখানে প্রযুক্ত হয়েছে এমতো বিশেষণ । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, এরকম বৈশিষ্ট্যমপ্তিত হওয়ার অধিকার কোরবানীর পশুটির ছিলো । মুজাহিদ বলেছেন, তাকে “আ'জীম' শ্রেষ্ঠ, উৎকৃষ্ট) বলা হয়েছে একারণে যে, তা ছিলো মকবুল (গৃহিত)। বাগবী লিখেছেন, অধিকাংশ কোরআন ব্যাখ্যাতা মন্তব্য করেছেন, কোরবানীর ওই দুম্বাটি বেহেশতে অতিবাহিত করেছিলো চল্লিশটি বসন্ত । অর্থাৎ বেহেশতের চল্লিশটি বসন্তে চরে চরে সে হয়েছিলো বিশেষভাবে হষ্টপুষ্ট । ইবনে আবী শাইবা, ইবনে জারীর, ইবনে মুনজির ও ইবনে আবী হাতেমের বর্ণনাতেও এরকম বলা হয়েছে । হজরত ইবনে আব্বাসের বরাত দিয়ে সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, দুম্বাটি ছিলো ওই দুম্বা, যাকে কোরবানী করেছিলেন হজরত আদমের পুত্র হজরত হাবিল। হানাফীগণ আলোচ্য আয়াতের ভিত্তিতে এই অভিমত প্রকাশ করেছেন যে, কেউ যদি তার আপন পুত্রকে কোরবানী করার মানত করে, তার জন্য ওয়াজিব হবে একটি ছাগল কোরবানী করা । বায়যাবী লিখেছেন, হানাফীগণের এমতো অভিমতের কোনোরূপ প্রমাণ এই আয়াতে নেই। আমি বলি, সুরা হজের “ওয়ালি ইয়ুওফু নুজুরাহুম” এই আয়াতের ব্যাখ্যায় এই মাসআলাটি বিশেষভাবে আলোচিত হয়েছে। প্রকৃত কথা হচ্ছে এরকম মানতের ক্ষেত্রে কিছুই ওয়াজিব হবে না। কেননা পুত্র- কোরবানীর মানত পাপ। আর পাপযুক্ত মানত পরিপুরণ ওয়াজিব হয় না। ইমাম আবু ইউসুফও এরকম বলেছেন । কিন্তু ইমাম আবু হানিফা অধিকতর সুন্ষ্দর্শী। তাই তিনি বলেছেন, শরিয়ত অনুসারে যা পালন করা ওয়াজিব হয় না, তা-ও রূপক অর্থে নির্ধারিত হয়ে যায় । সুতরাং কেউ পুত্র কোরবানীর মানত করলে তা অবশ্যই পরিহার্য হয় বটে, কিন্তু একথাও ভাবতে অসুবিধা নেই যে, সে প্রকারান্তরে অন্ততঃ একটি ছাগল কোরবানী করাকে তো নিজের উপর ওয়াজিব করে নিয়েছে । কারণ এটাই কোরবানীর নিম্নতম পরিমাণ । আর আল্লাহই হজরত ইসমাইলের ক্ষেত্রে এরকম পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন । তাফসীরে মাযহারী/১১০ পরের আয়াতে (১০৮) বলা হয়েছে__ “আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি ৷ একথার অর্থ__ আমি মহান পিতা-পুত্রের এই অনন্য কোরবানীর ঘটনাটিকে পরবর্তী সময়ের মানুষের স্মৃতিতে জীবন্ত করে রেখেছি । তাইতো তাদের চর্চিত বিষয়াবলীর মধ্যে এই কাহিনীটি সতত জাগ্রত । এখানে “তারক্না" শব্দটির কর্মপদটি রয়েছে উহ্য। এর কারণ হচ্ছে, হজরত ইবাহিম প্রসঙ্গে এই ঘটনাটি আপনাআপনিই স্মৃতিপটে জাগ্তত হয়। “তার পরবর্তীদের স্মরণে অর্থ পরবর্তী উম্মতের ধর্মাচরণে, অর্থাৎ ঈদুল আজহার কোরবানীর রীতি অত্যাবশ্যক করে দিয়ে । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “ইবাহিমের উপর শান্তি বর্ষিত হোক (১০৯)। এভাবে আমি সকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি*(১১০)। একথার অর্থ __ আমার নবী ইব্রাহিমের উপরে বর্ষিত হোক অফুরন্ত শান্তি। এভাবেই আমি আমার সকর্মপরায়ণ বান্দাদের জন্য অক্ষয় শান্তি ও নিরাপত্তা নির্ধারণ করে তাদেরকে করি পুরস্কৃত। উল্লেখ্য, এখানে “কাজালিকা' এর পূর্বে নিশ্চয়তাপ্রদায়ক শব্দ “ইন্না” ব্যবহৃত হয়নি পুনরাবৃত্তি পরিহারার্থে। কেননা ইতোপূর্বে এব্যাপারে ১০৫ সংখ্যক আয়াতে নিশ্চয়তা ঘোষিত হয়েছে। বলা হয়েছে “ইননা কাজালিকা নাজ্বষিল মুহসিনীন?। ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।