সে অপরিচিত পুরুষের বেশে হজরত হাজেরার কাছে উপস্থিত হয়ে বললো, তুমি কি জানো, নবী ইব্রাহিম তোমার ছেলেকে নিয়ে কোথায় গেলেন? হজরত হাজেরা বললেন, দু'জনেই তো গেলো ওই গিরিপথের দিকে কাঠ আনতে । সে বললো, তুমি তো জানো না। তিনি তো তোমার পুত্রকে জবেহ করবার জন্য নিয়ে গেলেন । তিনি বললেন, অসম্ভব । তিনি যে পুত্র অন্তঃগ্রাণ। শয়তান বললো, ইবাহিম তো বলেন, পুত্রকে জবেহ করবার জন্য তিনি আল্লাহ্র পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন । হজরত হাজেরা বললেন, আল্লাহ্র নির্দেশ অবশ্যপালনীয় । একথা শুনে শয়তান নিরাশ হয়ে গেলো । উপস্থিত হলো হজরত ইসমাইলের কাছে। তিনি তখন ছিলেন তার মহাসম্মানিত পিতার অনুগমনরত । শয়তান বললো, এই ছেলে! তুমি কি জানো, তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বালক ইসমাইল বললেন, আমরা তো যাচ্ছি কাঠ সং্হ করতে । শয়তান বললো, তুমি জানো না। তোমাকে জবেহ করার জন্যই তোমার পিতা তোমাকে সঙ্গে নিয়ে চলেছেন । তিনি বললেন, কী কারণে আমাকে জবেহ করা হবে? শয়তান বললো তিনি মনে করেন, এটা আল্লাহ্র আদেশ । ইসমাইল বললেন, তাহলে তো তিনি তার কর্তব্য পালন করবেনই । এরকম আমল যে অত্যাবশ্যক । শয়তান এবারও পরাস্ত হলো । কিন্তু দমলো না । এগিয়ে গেলো হজরত ইব্রাহিমের দিকে । বললো, হে পুণ্যবান বৃদ্ধ! আপনি কোথায় চলেছেন? তিনি বললেন, গিরিপথের দিকে । কাজ আছে। সে বললো, আল্লাহ্র কসম! আমি জানি, আপনি শয়তানের ধোকায় পড়েছেন । সে স্বপ্নে আপনার ছেলেকে জবেহ করার হুকুম দিয়েছে । হজরত ইব্রাহিম চিনতে পারলেন, এ নির্ঘাত শয়তান । বললেন, আল্লাহ্র দুশমন! এই মুহূর্তে তুই চলে তাফসীরে মাযহারী/১০৬ যাঁ। আল্লাহর আদেশ আমি অবশ্যই পালন করবো । শয়তান এবারেও পরাস্ত হলো । এভাবে আল্লাহতায়ালা সুরক্ষিত রাখলেন হজরত ইবাহিম ও তার পরিবার পরিজনকে শয়তানের কুমন্ত্রণা থেকে। হজরত ইবনে আব্বাস থেকে আবু তোফায়েল বর্ণনা করেছেন, পুত্র জবেহ করার আদেশ পেয়ে হজরত ইবাহিম তা কার্যকর করতে অগ্রসর হলেন । শয়তান বাধা দিতে চেয়েও তীর গতিরোধ করতে পারলো না। যখন জামরাহে উকবাতে উপস্থিত হলেন, তখন পুনরায় শয়তান আর্বিভূত হলো । হজরত ইবাহিম তার প্রতি নিক্ষেপ করলেন সাতটি কংকর | ফলে সে পালিয়ে গেলো । এরপর তিনি উপস্থিত হলেন জামরাহে উস্তায় । সেখানেও তার দিকে ছুঁড়ে মারলেন সাতটি প্রস্তরকণা । ফলে এবারেও তাকে পলায়ন করতে হলো । শেষে যখন তিনি জামরাহে কুবরাতে গমন করলেন, তখনও উদয় হলো শয়তান । তিনিও পূর্ববৎ নিক্ষেপ করলেন সাতটি পাথরদানা । সঙ্গে সঙ্গে শয়তান পালালো । হজরত ইবাহিম অথ্সর হলেন আল্লাহ্র আদেশ কার্যকর করতে । সূরা সাফ্ফাত £ আয়াত ১০৪, ১০৫, ১০৬ _॥ তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম, “হে ইব্রাহীম! ৭ “তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে!'_ এইভাবেই আমি সতকর্মপরায়ণদিগকে পুরস্কৃত করিয়া থাকি। ॥ নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আলোচ্য আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে_ ইসমাইলকে কাত করে শুইয়ে যখন তার পিতা ইব্রাহিম তার কণ্ঠদেশে ছুরি চালালেন, তখন আমি রুদ্ধ করে দিলাম ছুরির জবেহ করার শক্তি। আর ইব্বাহিমকে বললাম, হে আমার নবী! তুমি তো আমা কর্তৃক প্রদর্শিত স্বপ্ন সত্য করে দেখালে । এভাবে যারা আমার আদেশ কার্যকর করতে ব্রতী হয়, তারাই সৎ্কর্মপারয়ণ । আর তাদেরকে আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। নিঃসন্দেহে এটা ছিলো এক সুস্পষ্ট পরীক্ষা। বাগবী লিখেছেন, এখানকার “ওয়া নাদাইনাহু তেখন আমি তাকে আহ্বান করে বললাম) কথাটির “ওয়াও* অতিরিক্ত এবং কথাটি পূর্ববর্তী আয়াতের “যখন তারা আনুগত্য প্রকাশ করলো” শর্তযুক্ত বাক্যের পরিণতি । বায়যাবী লিখেছেন, বর্ণিত বাক্যের পরিণতি এখানে রয়েছে উহ্য। ওই উহ্য কথাগুলো হবে এরকম___ তখন পিতা-পুত্রের অন্তর ভরে গেলো অপার্থিব আনন্দে, যে আনন্দ আল্লাহপাক আর কাউকে দান করেননি । এভাবে আল্লাহপাক তাদেরকে দান করেছেন মহাসম্মান। তাফসীরে মাযহারী/১০৭ আর তাদের জন্য পরকালেও রেখে দিয়েছেন বিশেষ পুরস্কার, যা বর্ণনাতীত। আর এমতো পুরস্কার প্রাপ্তির অঙ্গীকার শ্রবণে তারাও আল্লাহতায়ালার দরবারে জ্ঞাপন করেছিলেন অজস্র কৃতজ্ঞতা । আমি বলি, এরকমও হতে পারে যে, “ওয়াও*' এখানে যোজক অব্যয় এবং এর সংযোগ রয়েছে ওই উহ্য বক্তব্যের সঙ্গে । এভাবে বক্তব্যটি দীড়ায়__ যখন পিতা-পুত্র উভয়ে আল্লাহ্র নির্দেশ অবনত মস্তকে মেনে নিলেন, হজরত ইব্রাহিম তীর প্রিয় পুত্রকে কাত করে মাটিতে শুইয়ে দিলেন, তখন আল্লাহ্ ছুরিকে কর্তনকর্ম থেকে বিরত রাখলেন এবং প্রত্যাদেশ করলেন _ হে ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।