Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

পরের আয়াতে (১০৩) বলা হয়েছে___ “যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো, এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শায়িত করলো*। এখানে “ফালাম্মা আস্লামা' অর্থ যখন উভয়ে আনুগত্য প্রকাশ করলো । অর্থাৎ যখন পিতাপুত্র দু'জনেই আল্লাহ্র আদেশের প্রতি হলো পুর্ণসমর্পিত। কাতাদা বলেছেন, “আস্লামা' অর্থ, সমর্পণ করা । এভাবে এখানকার বক্তব্যটি দীড়ায়__ যখন হজরত ইব্রাহিম তার প্রিয়তম পুত্রকে এবং হজরত ইসমাইল তার জীবনকে আল্লাহ্‌র উদ্দেশ্যে সমর্পণ করেলন। “ওয়া তাল্লাহু লিল্‌ জ্বাবীন' অর্থ তিনি তার পুত্রকে কাত করে শায়িত করলেন ভূমিতে । অর্থাৎ জবেহ করার জন্য তিনি তাকে শোয়ালেন কাত করে । হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত ইবাহিম তখন হজরত ইসমাইলকে কাত করে তাফসীরে মাযহারী/১০৪ এমনভাবে শুইয়েছিলেন, যাতে করে তার কপাল ছিলো দুই বাহুর মাঝখানে । বর্ণনাটি উপস্থাপন করেছেন আবদ ইবনে হুমাইদ, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম ও হাকেম । জনৈক কুরায়েশ কর্তৃক কথিত এবং আতা ইবনে শায়েরের সূত্রে বাগবী কর্তৃক পরিবেশিত এক বিবরণে এসেছে, রসুল স. বলেছেন, ঘটনাটি ঘটেছিলো ওই স্থানে, যেখানে এখনো কোরবানী করেন হজ পালনকারীরা। বাগবী লিখেছেন, বর্ণনাকারীগণ বলেছেন, হজরত ইসমাইল তখন পিতাকে বললেন, পিতা! আপনি আমাকে শক্ত করে বাঁধুন, যাতে করে আমি হাত পা ছুঁড়তে না পারি। আর আপনার পরিধেয় গুটিয়ে নিন, যাতে ফিনকি দিয়ে রক্ত আপনার পরিধেয় রক্তরঞ্জিত না করতে পারে । যাতে আমার সওয়াব প্রাপ্তিতে ন্যুনতা না ঘটে । আবার আপনার রক্তরঞ্জিত বন্ত্র দেখে যেনো আমার মাতা শোকাকুলা না হন। ছুরিটিও ভালো করে ধার দিয়ে নিন, যাতে আমার কণ্ঠনালী অতিদ্রন্ত কর্তিত হয়, আমিও যেনো মৃত্যুযন্ত্রণী থেকে রেহাই পেয়ে যাই সহজে। মৃত্যুযন্ত্রণা নিশ্চয় ভয়াবহ ও কঠিন। আর আপনি যখন আমার মায়ের কাছে যাবেন, তখন তাকে আমার সালাম জানাবেন । আমার গায়ের জামা নিয়ে গিয়ে যদি তাকে দিতে চান, তবে তা-ও করতে পারেন । তাহলে হয়তো তিনি পাবেন সাস্তবনার একটি অবলম্বন । হজরত ইব্রাহিম বললেন, হে আমার প্রাণাধিক পুত্র! আল্লাহ্র আদেশ পালন করার ক্ষেত্রে তুমিই আমার সর্বোত্তম সহযোগী ৷ একথা বলে তিনি জবেহ করার প্রস্তুতি নিলেন। ছুরি ধার দিলেন । পরিধেয় বন্ত্র গুটিয়ে নিলেন । তারপর তাঁকে কাত করে শোয়ালেন। তার হাত পা বাঁধলেন শক্ত করে । শেষে অশ্রুভারাক্রানস্ত চোখে আদর করলেন প্রাণপ্রিয় পুত্রকে ৷ তারপর উপর্পরি ছুরি চালাতে লাগলেন প্রিয়তম পুত্রের কণ্ঠনালীতে । কিন্তু ছুরি কিছুই করতে পারলো না। তিনি পুনরায় পাথরে ঘষে ছুরিতে ধার দিয়ে নিলেন। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। সুদ্দীর বরাত দিয়ে ইবনে জারীর ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হজরত ইবাহিম তীর প্রিয়তম পুত্রের কণ্ঠদেশে কয়েকবার জোরে শোরে ছুরি চালালেন। কিন্তু ছুরি তার চামড়ীও কাটতে পারলো না। এর কারণ হচ্ছে, আল্লাহ্‌ তখন তার কণ্ঠদেশে লাগিয়ে দিয়েছিলেন তামার পাত । বর্ণনাকারী বলেছেন, ইসমাইল তখন বললেন, হে আমার পিতা! আপনি আমাকে ঢেকে দিন। আমাকে দেখলে আপনি মমতাপরবশ হবেন । আপনার হাত হয়ে পড়বে শিথিল । ফলে আল্লাহ্‌র আদেশ কার্যকর করা আপনার জন্য হয়ে পড়বে কঠিন । আর আমার নজর শাণিত ছুরির প্রতি পড়লে আমিও হয়ে যেতে পারি চঞ্চল ও বিহ্বল। হজরত ইব্রাহিম তাই করলেন । কিন্তু বন্জ্াবৃত আত্মজের উপরে যখনই ছুরি চালালেন, তখনই ছুরি হারিয়ে ফেললো তার সম্পূর্ণ ধার । সুদ্দীর উদ্ধতিতে ইবনে জারীর ও ইবনে আবী হাতেম বলেন___ হজরত ইব্রাহীম ছুরি চালিয়েছিলেন প্রচণ্ড শক্তিতে, কিন্তু ছুরি অচল । হজরত ইসমাইলের কণ্ঠনালীর উপর আল্লাহপাক জড়িয়ে দিয়েছিলেন চামড়ার চাকতি । যদ্দরুন ছুরি তাফসীরে মাযহারী/১০৫ হয়েছেলো ভৌতা । হাদিস বিশারদগণ বলেন, সে সময় হজরত ইসমাইল, হজরত ইবাহিমকে বলেছিলেন___ পিতা! আমাকে উপুড় করে শোয়ান, নয়তো আমার মুখশ্রী আপনার অন্তরে জাগাবে অপত্য ন্নেহ। আবার জবাইয়ের ছুরি দেখলে আমার মধ্যেও সৃষ্টি হতে পারে আতঙ্ক । কাজেই আমাকে উপুড় করে শুইয়ে দিন। তাই করলেন হজরত ইব্বাহিম। কিন্তু এতেও প্রমাণিত হলো ছুরিটি কর্তনক্ষম নয় । হজরত ইবনে আব্বাস থেকে আবদ ইবনে হুমাইদ, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম এবং মুজাহিদ সুত্রে আবদ ইবনে হুমাইদ, ইবনে জারীর, ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, জবেহ করার প্রাক্কালে হজরত ইব্রাহিম হজরত ইসমাইলকে শুইয়ে দিয়েছিলেন অধোবদনে । হজরত কা'ব আহবার সূত্রে হজরত আবু হোরায়রা ও মোহাম্মদ ইবনে ইসহাক স্বসূত্রে বর্ণনা করেছেন, হজরত ইবাহিম যখন তার প্রিয়পুত্রকে আল্লাহ্‌র উদ্দেশ্যে কোরবান করতে উদ্যোগী হলেন, তখন শয়তান মনে করলো, এই হচ্ছে সুবর্ণ সুযোগ । এসময় যদি আমি ইবাহিমের পরিবার পরিজনকে ধোকা না দিতে পারি, তবে তার পরবর্তী বংশধরদেরকে আর কখনো ধোকায় ফেলতে পারবো না। একথা ভেবেই ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।