Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে__ “অতঃপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করবার মতো বয়সে উপনীত হলো" একথার অর্থ_ আল্লাহ্‌ কর্তৃক প্রদত্ত সুসংবাদানুসারে যথাসময়ে ভূমিষ্ঠ হলেন হজরত ইসমাইল । বড় হতে লাগলেন ধীরে ধীরে । এভাবে এক সময় হয়ে গেলেন এক কর্মঠ কিশোর । নানা বিষয়ে হয়ে উঠলেন পিতার কর্মসহযোগী । “সাআ" অর্থ কাজ করার চেষ্টা । হজরত ইব্রাহিমের সঙ্গে পাহাড় পর্যন্ত দৌড়ে বেড়াবার উপযুক্ত হওয়া । মুজাহিদ বলেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, শব্দটির অর্থ যৌবনবান হওয়া এবং তার পিতার কাজের মতো কাজের অন্বেষণ করা । কেউ কেউ বলেছেন, এর অর্থ তেরো বৎসর বয়সে উপনীত হওয়া । আবার কেউ কেউ বলেছেন, এর উদ্দেশ্য সাত বৎসরে পৌছানো । এরপর বলা হয়েছে___ “তখন ইবরাহিম বললো, বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি জবেহ করছি, এখন তোমার অভিমত কী বলো"? একথার অর্থ__ তাফসীরে মাযহারী/১০২ হজরত ইবাহিম স্বপ্নে প্রাপ্ত সরাসরি নির্দেশে অথবা দর্শিত স্বপ্নের মর্মানুসারে ইসমাইলকে বললেন, প্রিয়তম পুত্র আমার! আমি স্বপ্নে দেখলাম, তোমাকে আমি জবেহ করছি। এখন বলো, এ বিষয়ে তোমার অভিমত কী? মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন, হজরত ইবাহিম বোরাকে সওয়ার হয়ে সিরিয়া থেকে মক্কাভিমুখে যাত্রী করতেন ভোর বেলায় । আর ঘিপ্রহরে হজরত হাজেরার গৃহে পৌছে পানাহারের পর উপভোগ করতেন দ্বিপ্রহরিক বিশ্রাম । ফিরতি পথে রওয়ানা করতেন দুপুরের পর এবং সিরিয়ায় ফিরতেন রাতে । ইসমাইল ধীরে ধীরে বেড়ে উঠতে থাকলেন । হজরত ইব্রাহিম আশা পোষণ করতেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌছানোর সঙ্গে সঙ্গে যেনো ইসমাইল হন আল্লাহ্‌র প্রতি পূর্ণসমর্পিত। একনিষ্ঠ হন কেবল তীরই ইবাদতে । এক সময় ইসমাইল হয়ে উঠলেন প্রায় যুবক । তখন এক জিলহজের ৮ তারিখে তিনি স্বগ্নাদেশ পেলেন, ইসমাইলকে জবাই করো । ভোরে নিদ্রাভঙ্গের পর তিনি ভাবতে লাগলেন, স্বপ্নের মর্মার্থ কী? আর এ স্বপ্ন কি আল্লাহ্র পক্ষের প্রত্যাদেশ, না শয়তানের পক্ষের প্রক্ষেপণ? এই চিন্তার কারণেই জিলহজের ৮ তারিখকে বলা হয় “ইয়াওমূন তারভিয়া" চিন্তার দিন)। পরের রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। সকালে উঠে নিশ্চিত হলেন, এ স্বপ্ন প্রত্যাদেশ, যা অবশ্য পালনীয় । একারণেই ৯ই জিলহজকে বলে “ইয়াওমূল আরাফা" (পেরিচিতির দিন) বায়হাকী তার “শো*বুল ইমানে' হজরত ইবনে আব্বাস থেকে কালাবী সূত্রে আবু সালেহের মাধ্যমে এরকমই বর্ণনা করেছেন। মোহাম্মদ ইবনে ইসহাক প্রমুখের বর্ণনায় এসেছে, স্বপ্নারদিষ্ট হবার পর হজরত ইবাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে বললেন, তুমি রশি ও ছুরি নিয়ে অগ্রসর হও । আমি ওই গিরিপথে যাচ্ছি কাঠ সংগ্রহের জন্য ৷ এভাবে কাঠ সংগ্ৰহ করে নিয়ে তিনি পুত্রের সঙ্গে মিলিত হলেন ছবীর গিরিপথের একান্তে । তখন তিনি পুত্রকে জানালেন স্বপ্নের বৃত্তান্ত । খুলে বললেন সব। মুকাতিল বলেছেন, হজরত ইব্রাহিম ওই স্বগ্ন দেখেছিলেন পর পর তিন রাব্রি। এরপর তিনি যখন নিশ্চিত হলেন যে, এ হচ্ছে প্রত্যাদেশ, তখন পুত্রকে তা অবহিত করলেন। বললেন _ বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি জবেহ করছি, এখন তোমার অভিমত কি বলো? সুদ্দী বলেছেন, হজরত ইবাহিম যখন প্রার্থনা জানালেন, “হে আমার গ্রভুপ্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো" তখন আল্লাহ্‌ সুসংবাদ দিলেন এক স্থিরবুদ্ধি পুত্রের । আর ঠিক তখনই তিনি মানত করলেন, ওই পুত্রকে তিনি আল্লাহ্‌র উদ্দেশ্যে কোরবান করবেন । এরপর যথাসময়ে ওই প্রতিশ্রুত পুত্র জন্মঘহণ করলেন । যখন তিনি বড় হলেন, তখন আল্লাহ্র পক্ষ থেকে নির্দেশ এলো, এবার তোমার মানত পূর্ণ করো । কিন্তু সুদ্দীর এমতো বিবরণ তাফসীরে মাযহারী/১০৩ যুক্তিযুক্ত নয় । কারণ এর মধ্যে পরীক্ষার বিষয়টি অনুপস্থিত । প্রকৃত কথা হচ্ছে হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইলকে পরীক্ষাকরণার্থেই আল্লাহ্তায়ালা দিয়েছিলেন জবেহ করার নির্দেশ । মানত পুরণকরণার্থে নয় । বাগবী লিখেছেন, নির্দেশপ্রাপ্তির পর হজরত ইবাহিম হজরত ইসমাইলকে বললেন, চলো, আল্লাহ্‌র উদ্দেশ্যে কোরবানী করবো । হজরত ইসমাইল তখন ছুরি ও রশি নিয়ে এলেন। তারপর পিতার সঙ্গে গমন করলেন পাহাড়ের দিকে । পাহাড়ের কাছে পৌছে বললেন, কোরবানীর পশু কোথায়? হজরত ইব্রাহিম বললেন, প্রিয় পুত্র! আমি স্বপ্নে দেখলাম, তোমাকেই জবেহ করছি। “ফানজুর মাজা তারা" অর্থ এখন বলো, তোমার অভিমত কী? অর্থাৎ এবার তুমিই চিভ্তা-ভাবনা করে তোমার মতামত জানাও । এখানকার “তারা” শব্দটি “রুইয়াত' (চোখে দেখা) থেকে সাধিত নয় । বরং শব্দটি সাধিত হযেছে “রায়” বা পরামর্শ থেকে । অর্থাৎ তিনি “তোমার অভিমত কী" বলে নিতে চেয়েছিলেন তার প্রিয় পুত্রের আনুগত্যের পরীক্ষা । যাচাই করতে চেয়েছিলেন তার সংকল্পের দৃঢ়তাকে। এরপর বলা হয়েছে__ “সে বললো, হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন, তা-ই করুন। আল্লাহ্‌র ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন'। একথার অর্থ__ হজরত ইসমাইল জবাব দিলেন, হে আমার মহাসম্মানিত জনয়িতা! আপনি যেরকম নির্দেশ পেয়েছেন, সেরকমই করুন । ইনশাআল্লাহ আপনি আমাকে আল্লাহ্‌র অভিপ্রায়ানুকুলেই পাবেন । আলোচ্য বাক্যে একথাই প্রমাণিত হয় যে, নবীগণের স্বপ্নও প্রত্যাদেশ, যা অবশ্য প্রতিপালনীয় । আবদ ইবনে হুমাইদের বর্ণনায় এসেছে, কাতাদা বলেছেন, আম্দিয়াগণের স্বগ্লও ওহী । হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী, হজরত আবু হোরায়রা ও হজরত ইবনে আব্বাস থেকে মুসলিম, আহমদ ও ইবনে মাজা আবু রযীনের বরাতে এবং হজরত ইবনে মাসউদ থেকে সুপরিণত সূত্রে তিবরানী বর্ণনা করেছেন, শুভ স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ । ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।