Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

বাগবী লিখেছেন, সাহাবীগণের মধ্যে হজরত ওমর, হজরত আলী, হজরত ইবনে মাসউদ, হজরত ইবনে আব্বাস এবং তাবেয়ী, তাবে-তাবেয়ীনের মধ্যে কা'ব আহবার, সাঈদ ইবনে যোবায়ের, কাতাদী, মাসরুক, ইকরামা, আতা, তাফসীরে মাযহারী/১০০ মুকাতিল, জুহুরী ও সুদ্দীর অভিমত হচ্ছে, জাবীহুল্লাহ্‌ ছিলেন হজরত ইসহাক । হজরত ইবনে আব্বাস সূত্রে এরকম বর্ণিত হয়েছে ইকরামা ও সাঈদ ইবনে যোবায়ের কর্তৃক। সাঈদ ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, হজরত ইবাহিম যখন সিরিয়ায় বসবাসরত, তখন তাকে স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছিলো হজরত ইসহাককে জবেহ করবার জন্য । তিনি তখন তার প্রিয় পুত্র ইসহাককে সঙ্গে নিয়ে গমন করেন মক্কায় । এক মাস সময়ের দূরত্ব অতিক্রম করেন সকাল থেকে দিপ্রহরের মধ্যে । জবেহ করার স্থান নির্ধারিত হয়েছিলো মীনায়। সেখানেই উপস্থিত হন পিতা-পুত্র দু'জনে । এরপর আল্লাহপাক যখন হজরত ইসহাকের পরিবর্তে দুম্বা জবেহ করার নির্দেশ দেন, তখন প্রেরিত দুম্বাটিকেই জবেহ করেন তিনি। তারপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এক মাসের পথ অতিক্রম করে ফিরে যান সিরিয়ায় । ওই সময় আল্লাহপাক তার জন্য পথ ও পথিমধ্যের পাহাড়গুলোকে করে দিয়েছিলেন অন্তরিত । অপরদিকে হজরত ইসমাইলের “জাবীহুলাহ্‌* হওয়ার কথা প্রমাণিত হয় এভাকে__ ১. একথা সুপ্রমাণিত যে, সিরিয়ায় হিজরতের পর হজরত ইব্রাহিম সম্ভানরূপে প্রথম লাভ করেছিলেন হজরত ইসমাইলকে । ২. আল্লাহ বলেছেন “আমি তাকে এক স্থিরবুদ্ধি সন্তানের সুসংবাদ দিলাম” (আয়াত ১০১)। আবার পরবর্তী আয়াত শুরু হয়েছে “ফা' সহযোগে । সুতরাং একথা বলতে আর কোনো বাধা নেই যে, ঘটনাদু*টো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এর মধ্যে কিছু সময়ের ব্যবধান থাকলেও । আর হজরত ইসহাকের জন্ম যেহেতু হয়েছিলো তীর হিজরতের অনেক পরে, তাই তিনি জাবীহুল্লাহ্‌ নন। যাঁর জন্মই হয়নি তার উপর নিশ্চয় জবেহ করার আদেশ প্রযোজ্য হতে পারে না। ৩. এবার আসা যাক হজরত ইসহাকের জন্মের সুসংবাদ প্রসঙ্গে । এখানকার “গুলামুন হালীম' (স্থিরবুদ্ধি পুত্র) কথাটিকে যদি হজরত ইসহাক সম্পর্কে বলা হয়েছে বলে মনে করা হয়, তবে বলতে হয়, পরবর্তীতে যাকে জবেহ করার নির্দেশ দেওয়া হয়েছে, তিনি হজরত ইসহাক নন, অন্য কেউ । কেননা যোজ্য ও যোজিতের মধ্যে পার্থক্য অবশন্ভাবী। একটি সংশয় $ হজরত ইসহাকের সুসংবাদ দেওয়া হয়েছে দু'বার__ একবার জন্মের এবং আর একবার নবুয়ত প্রাপ্তির । “স্থিরবুদ্ধি পুত্র কথাটি তার নবুয়তের সুসংবাদবাহী । তাহলে তার জন্মের সুসংবাদবাহী কথাটি কোথায়? সংশয়ভঞ্জন $ এমতো সন্দেহ ভিত্তিহীন এবং দৃশ্যতঃ কোরআনের আয়াতের বক্তব্যের পরিপন্থী । কেননা এক আয়াতে বলা হয়েছে “ফাবাশ্শারনাহু বিইসহাকি নাবিয়্যাম্‌ মিনাস্‌ সলিহীন' (আমি ইব্রাহিমকে দিয়েছি ইসহাকের জন্মের সুসংবাদ এবং বলে দিয়েছি যে, তার নবুয়ত ও নবীরূপে মনোনয়নের সিদ্ধান্ত দেওয়া তাফসীরে মাযহারী/১০১ হয়েছে)। এমন কথা এখানে বলা হয়নি যে, আমি ইসহাকের নবুয়তের সুসংবাদ দিলাম । অর্থাৎ এখানকার সুসংবাদটি তার জন্ম ও নবুয়তপ্রাপ্তি উভয়ের । কেবল নবুয়তপ্রাপ্তির নয়। ৪. হজরত সারাকে হজরত ইসহাক এবং হজরত ইসহাকের পুত্র হজরত ইয়াকুবের সুসংবাদ দেওয়া হয় এক সঙ্গে এভাবে “আমি ইসহাকের জন্মের সুসংবাদ প্রদান করলাম, আরো সুসংবাদ প্রদান করলাম তার পুত্র ইয়াকুবের' ৷ তখন নিশ্চয় হজরত ইসহাক কিশোর । অর্থাৎ তখন পর্যন্ত আল্লাহ্‌ কর্তৃক প্রদত্ত সুসংবাদানুসারে হজরত ইয়াকুবের জন্মই হয়নি । এমতাবস্থায় হজরত ইসহাক জাবীহুল্লাহ হতে পারেন কীভাবে? সুরা সাফ্ফাত £ আয়াত ১০২, ১০৩ [॥ অতঃপর সে যখন তাহার পিতার সংগে কাজ করিবার মত বয়সে উপনীত হইল তখন ইব্রাহীম বলিল, “বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি জবেহ্‌ করিতেছি, এখন তোমার অভিমত কি বল?" সে বলিল, “হে আমার পিতা! আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন । আল্লাহ্‌র ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন ।” 25555 পুত্রকে কাত করিয়া শায়িত করিল, |.01100|19.001

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।