হাজেরাকে আমি আপনার হাতেই দিলাম । হয়তো আপনি সন্তানের পিতা হতে পারেন তার মাধ্যমেই । সূরা সাফ্ফাত $ আয়াত ১০০, ১০১ ) “হে আমার প্রতিপালক! আমাকে এক সকর্মপরায়ণ সন্তান দান কর।” ॥ অতঃপর আমি তাহাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম । প্রথমে বলা হয়েছে__ “হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো" । একথার অর্থ__ নতুন ভূখণ্ডে গমন করে হজরত ইবাহিম হজরত সারা ও হাজেরাকে নিয়ে নতুন করে সংসার পাতলেন। কিছুদিন পরেই অনুভব করলেন, সম্তানহীন জীবন শুক্ষমরুভূমির মতো । তাই তিনি সন্তান প্রার্থনা করলেন এভাবে__ হে আমার প্রভূপালক! আমাকে এমন এক পুত্র সম্ভান দান করো , যে হবে পুণ্যবানদের মধ্যে একজন । মুকাতিল বলেছেন, হজরত ইব্রাহিম সন্তানপ্রার্থী হয়েছিলেন সিরিয়ায় স্থিত হবার পর। পরের আয়াতে (১০১) বলা হয়েছে__ “অতঃপর আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম" । এখানে “হালীম" অর্থ স্থিরবুদ্ধি, সহিষ্ণু । আর এখানে “স্থিরবুদ্ধি পুত্র* বলে বোঝানো হয়েছে হজরত ইসমাইলকে ৷ হজরত ইবনে ওমর বলেছেন, এই অভিমতটি সঠিক । সাঈদ ইবনে মুসাইয়্যেব, শা*বী, হাসান, মুজাহিদ, রবী ইবনে আনাস, মোহাম্মদ ইবনে কা*ব কারাজী এবং কালাবী প্রমুখের নিকটেও এই অভিমতটি গ্রহণযোগ্য । আতা ও ইউসুফ ইবনে মালিক সুত্রে বর্ণিত ইবনে আব্বাস বলেছেন, যার পরিবর্তে অদৃশ্য জগত থেকে প্রেরিত দুম্বা কোরবানী করা হয়েছিলো তিনি ইসমাইল ব্যতীত অন্য কেউ নন। ওয়াকিদী ও ইবনে আসাকেরের উদ্ধতিতে সাঈদ ইবনে মুসাইয়্যেব থেকে আমের ইবনে সাঈদ কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত সারা তখন পর্যন্ত ছিলেন নিঃসন্তানা, তিনি মিসর থেকে আনীত কিবতী ক্রীতদাসী হাজেরাকে সম্প্রদান করেন হজরত ইব্রাহিমের নিকট । আর প্রথমে সম্তানবতী হন হজরত হাজেরাই । হজরত সারা তাই ঈর্ষান্বিতা হন। সুরা ইবাহিমের তাফসীরে ঘটনাটি সবিস্তারে উল্লেখ করা হয়েছে। হজরত ইবাহিম তখন হজরত হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলকে রেখে আসেন মক্কার জনমানবহীন এক প্রান্তরে । বোখারী কর্তৃক বর্ণিত এই হাদিসটিও উল্লেখ করা হয়েছে সুরা ইব্রাহিমের তাফসীর ব্যপদেশে। তাফসীরে মাযহারী/৯৯ একথা সুনিশ্চিত যে, এখানে “স্থিরবুদ্ধি পুত্র বলে বুঝানো হয়েছে__ হজরত ইসমাইলকে । আর তাকেই কোরবানী করার নির্দেশ পেয়েছিলেন হজরত ইব্রাহিম । অর্থাৎ তিনিই ছিলেন “জবীহ' উৎসর্গকৃত), কিন্তু ইহুদী খৃষ্টানেরা বলে, “জবীহ' ছিলেন হজরত ইবাহিমের অপর পুত্র সারানন্দন হজরত ইসহাক । তাদের উক্তি যে অসত্য, তা বলাই বাহুল্য । মোহাম্মদ ইবনে কা*ব কারাজীর বরাত দিয়ে বাগবী লিখেছেন, খলিফা ওমর ইবনে আবদুল আজিজ একবার এক পুণ্যবান নবমুসলমানকে (যিনি পূর্বে ছিলেন ইহুদী) জিজ্ঞেস করলেন, বলুন দেখি, হজরত ইবাহিম তার কোন পুত্রকে জবেহ করবার জন্য আদিষ্ট হয়েছিলেন? তিনি বললেন, ইসমাইলকে। তিনি আরো বললেন, হে আমিরুল মুমিনীন! ইহুদীরা একথা জানে । কিন্তু হিংসাবশতঃ স্বীকার করতে চায় না । বলে,“জাবীহুল্লাহ'*র অনন্যসাধারণ সম্মান পেয়েছিলেন হজরত ইসহাক । তারা নিশ্চয় অসত্যভাষী । হজরত ইসমাইলই ছিলেন “জাবীহুল্পহ্' ৷ এর প্রমাণস্বরূপ বলা যায় যে, তার পরিবর্তে আল্লাহ্ কর্তৃক প্রেরিত যে দুম্বাটি জবেহ করা হয়েছিলো, সে দুম্বার শিঙ বহুকাল পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিলো কাবাগৃহে। অনেক পরে খলিফা হজরত আবদুল্লাহ্ ইবনে যোবায়েরকে উৎখাত করবার জন্য দুরাচার হাজ্জীজ ইবনে ইউসুফ যখন কাবাশরীফের দিকে উপর্যুপরি কামানের গোলা নিক্ষেপ করে, তখন কাবাগৃহে আগুন ধরে যায় এবং ওই শিঙ দু"টোও পুড়ে ভস্ম হয়ে যায়। বনি সালেমের জনৈক পুণ্যবতী রমণীর বরাতে সাঈদ ইবনে মনসুর ও বায়হাকী তার সংকলিত গ্রন্থে হজরত তালহা ইবনে ওসমান থেকে বর্ণনা করেছেন, দুম্বার শিঙ দু'টো কাবাগৃহে টাঙানো ছিলো । বাগবী লিখেছেন, শা*বী বলেছেন, আমি শিঙ দু”টোকে কাবায় বাঁধা অবস্থায় দেখেছি । হজরত ইবনে আব্বাস বলেছেন, ধার অধিকারে আমার জীবন, তার শপথ করে বলছি, ইসলাম প্রচারের প্রথম পর্বে দুম্বার শিওসহমাথা ঝুলানো ছিলো এবং কাবার পানি নিক্ষাশনের নালা ছিলো শুক্ষ । আসমায়ী বলেছেন, আমি একবার আবু আমর ইবনে আলাকে জিজ্ঞেস করলাম, বলুন তো, “জাবিহুল্লাহ্* ছিলেন কে__ ইসমাইল, না ইসহাক? তিনি বললেন, তোমার কি জ্ঞান বুদ্ধি আছে? ইসহাক আবার মক্কায় ছিলেন কবে? পিতার সঙ্গে কাবা নির্মাণে তো অংশগ্রহণ করেছিলেন ইসমাইলই। বাগবী লিখেছেন, উভয় উদ্ধৃতিই বর্ণিত হয়েছে রসুল স. থেকে । আমি বলি, তার এমতো মন্তব্যে এটাই প্রমাণিত হয় যে, দুটোর একটাও রসুল স. এর বাণী নয়। কেননা, ওদু*টোর একটিকে গ্রাহ্য করলে অপরটি হয়ে যাবে অবিশ্বাস্য । আবার দু”টোকে একসঙ্গে গ্রহণ করলে বুঝতে হবে দু"টোরই সূত্রপরম্পরা অসঠিক ও অগ্রামাণ্য। ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।