Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

“ফাজাআ"লনা হুযুল আস্ফালীন' অর্থ কিন্তু আমি তাদেরকে অতিশয় হেয় করে দিলাম । অর্থাৎ নস্যাৎ করে দিলাম তাদের অশুভ পরিকল্পনাকে । আগুনকে হুকুম দিলাম__ শীতল ও শান্তিদায়ক হও । উল্লেখ্য, ওই লেলিহান অগ্নিকুণ্ড হজরত ইবাহিমের কেশাও স্পর্শ করতে পারেনি । পুড়ে গিয়েছিলো কেবল তীর হাত-পায়ের বাধন ৷ আর ঘটনাটি ঘটেছিলো নমরুদের রাজত্বকালে ইরাক রাজ্যের ব্যবিলন অঞ্চলে । তাফসীরে মাযহারী/৯৬ এর পরের আয়াতে (৯৯) বলা হয়েছে__ “সে বললো, আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন'। একথার অর্থ__ অগ্নিকৃণ্ডে নিরাপদে বসে থাকতে দেখেও তার সম্প্রদায়ের লোকেরা তার ধর্মমতকে গ্রহণ করলো না। তখন ব্যথিত হলেন তিনি । আপনমনে বললেন, আমি এই অবিশ্বাসীদের সংশ্বব ত্যাগ করে এমন কোনো জায়গায় চলে যাবো, যেখানে আমার ধর্মকর্ম হবে সম্পূর্ণরূপে একাগতাবিমগ্ডিত ও নির্বিঘ। আর আল্লাহই আমাকে সন্ধান দান করবেন ওই নিরাপদ স্থানের ৷ অথবা বক্তব্যটি দাড়াবে__ আমার প্রভুপালক নিশ্চয় আমাকে ওই ভূখণ্ডের প্রতি পরিচালিত করবেন, যে ভূখণ্ডে যাবার জন্য আমি আদিষ্ট ৷ অর্থাৎ সিরিয়ায় । ঘটনার বিবরণ এরকম___ হজরত ইব্রাহিম তীর প্রিয়তমা পত্রী হজরত সারাকে নিয়ে ব্যবিলন থেকে বেরিয়ে পড়লেন । পথ চলতে চলতে গিয়ে পৌঁছলেন মিসর রাজ্যের সীমানায় । তখনকার মিসরের সম্রাটের নাম ছিলো সাদিফ বিন সাদিফ । ইবনে মুলকিন সংকলিত বোখারীর ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে, তৎকালীন মিসররাজ ছিলো সিনান বিন উলুয়ান। সে ছিলো জোহাকের সহোদর ভ্রাতা । কেউ কেউ বলেছেন, তার নাম ছিলো ওমর বিন ইমরাউল কায়েস। সেই রাজাই হজরত ইব্াহিমের কাছ থেকে হজরত সারাকে ছিনিয়ে নিলো । ঘোড়ায় উঠিয়ে নিয়ে গেলো তার রাজমহলে । আল্লাহতায়ালা তীর প্রিয় নবীকে প্রশান্ত রাখবার ব্যবস্থা করলেন । তুলে দিলেন তাঁর দৃষ্টির সম্মুখের পর্দা। ফলে মিসররাজ ও হজরত সারার গতিবিধি তীর দৃষ্টিতে ভেসে রইলো সারাক্ষণ হজরত সারা ছিলেন যুগশ্রেষ্ঠ অনিন্দ্যরূপসী ৷ মিসররাজ তাই তার অপবাসনা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠলো । কিন্তু হজরত সারার দিকে একটু অগ্রসর হতেই শুরু হলো ভূমিকম্প । সমস্ত প্রাসাদ দুলতে লাগলো ভীষণভাবে । ভয়ে সে প্রাসাদ থেকে বেরিয়ে গেলো । প্রবেশ করলো অন্য এক প্রাসাদে । কিন্তু সে গ্রাসাদও হলো ভূমিকম্প কবলিত । এভাবে কয়েকটি প্রাসাদ ঘুরে এসে সে হজরত সারার কাছে করজোড়ে পরিত্রাণ প্রার্থনা করলো । হজরত সারা বললেন, ইব্রাহিম হচ্ছেন আল্লাহ্‌র নবী । তার অসন্তোষকবলিত হয়েছো বলেই তুমি এখন ভূমিকম্প-কবলিত । রাজা এবার বিষয়টি পরিষ্কার বুঝতে পারলো । সসম্মানে হজরত সারাকে প্রত্যর্পণ করলো হজরত ইবাহিমের নিকট । অন্য এক বিবরণে ঘটনাটি এসেছে এভাবে___ ফেরাউন হজরত সারাকে ধরবার জন্য হাত বাড়ালো । কিন্তু সঙ্গে সঙ্গে অবশ হয়ে গেলো তার হাত । বিপদ দেখে সে শরণ প্রার্থনা করলো হজরত সারার । বললো, আর সে এরকম করবে না। তিনি দোয়া করলেন । সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলো তার অবশ হাত। কিন্তু আবার সে বাড়িয়ে দিলো তার কামনাতাড়িত হাত । এবারও তার হাত হয়ে গেলো অবশ । পুনরায় ক্ষমাপ্রার্থী হলো সে । তিনবার এরকম করবার পর সে বাধ্য হলো সংযত হতে । তাফসীরে মাযহারী/৯৭ হজরত আবু হোরায়রা থেকে ইমাম আহমদ তার “মসনদ? গ্রন্থে এবং বোখারী মুসলিম তীদের নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, একদিন নবী ইব্রাহিম তার সহধর্মিণী সারাকে নিয়ে অতিক্রম করছিলেন এক অত্যাচারী রাজার রাজ্যসীমানা । রাজা সংবাদ পেলো, এক বিদেশী পথিক এক অনিন্দ্যসুন্দরী রমণীকে নিয়ে তার রাজ্য অতিক্রম করে যাচ্ছে। সে তৎক্ষণাৎ হুকুম দিলো, ওই পথিককে ও তার সঙ্গিনীকে এক্ষুণি ধরে আনা হোক । হুকুম তামিল করা হলো। রাজা হজরত ইবাহিমকে একান্তে ডেকে বললো, পথিক! তোমার সঙ্গের রমণীটি কে? নবী ইব্রাহিম বললেন, আমার বোন । ফিরে এসে স্ত্রীকে বললেন, দ্যাখো সারা! এতদঞ্চলে বিশ্বাসী ও বিশ্বাসিনী বলতে আমাদের দুজন ব্যতীত আর কেউ নেই।। সেকারণেই আমি ওই অত্যাচারী রাজার কাছে বলেছি, তুমি আমার বোন । তুমি জিজ্ঞাসিত হলে এরকমই বোলো । নয়তো আমি প্রমাণিত হবো অসত্যভাষী বলে । রাজা এবার তার কাছে ডেকে নিলো হজরত সারাকে । অসৎ উদ্দেশ্যে হাত বাড়ালো তার দিকে । সঙ্গে সঙ্গে তার হাত হয়ে গেলো শক্তিরহিত। নিরুপায় রাজা ক্ষমাপ্রার্থী হলো । প্রতিজ্ঞা করলো, আর কখনো সে এরকম করবে না। এখন সে শুধু চায়, তার অবশ হাত দু*টো ভালো হয়ে যাক। সারা দোয়া করলেন। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলো তার হাত। কিন্তু পরক্ষণেই প্রতিজ্ঞা ভঙ্গ করলো সে। কিন্তু এবার তার অবস্থা হলো প্রথম বারের চেয়ে অধিক শোচনীয়। বিপদ বুঝে এবারও ক্ষমাপ্রার্থী হলো সে। প্রতিজ্ঞাও করলো আগের মতো । সারার দোয়ায় এবারও বিপদমুক্ত হতে পারলো সে। কিন্তু এবার আর প্রতিজ্ঞা ভঙ্গ করলো না। বরং তার সেবিকা হিসেবে দান করলো হাজেরা নান্নী এক রমণীকে। দ্বাররক্ষককে ডেকে নির্দেশ দিলো, শিগগির এদেরকে যথাস্থানে পৌছে দে। তোরা যাকে ধরে এনেছিলি, সে তো মানুষ নয়, শয়তান । সারা হাজেরাকে নিয়ে হাজির হলেন নবী ইব্রাহিম সকাশে । দেখলেন, তিনি নামাজে মগ্ন । নামাজরত নবী ইশারায় জিজ্ঞেস করলেন, কী সংবাদ? সারা মুখে জবাব দিলেন, ভালো । আল্লাহ্তায়ালাই দয়াপরবশ হয়ে রাজাকে প্রতিহত করেছেন । বিদায়কালে সে উপটৌকনরূপে দিয়েছে এই সেবিকাটিকে। “মাওয়াহিবে লাদুনিয়া* গ্রন্থে রয়েছে, সাদিফের হাত যখন অবশ হলো, তখন সে শরণ প্রার্থনা করলো হজরত ইব্রাহিম সকাশে। হজরত ইবাহিম দোয়া করলেন । সে সুস্থ হয়ে গেলৌ। উপটৌকনরূপে সম্পরদীন করলো বিবি হাজেরাকে । তিনিই পরবর্তীতে হয়েছিলেন নবী ইব্রাহিমের সহধর্মিণী । ছিলেন আমানত রক্ষাকারিণী এবং রহস্যময় জ্ঞানের অধিকারিণী । উল্লেখ্য, হজরত হাজেরাকে সম্প্রদান করবার সময় সাদিফ হজরত ইবরাহিম অথবা হজরত সারাকে বলেছিলো, “হাজা আজরি' (এ হচ্ছে আমার প্রতিদান)। সেকারণেই তার নাম হয়ে গিয়েছিলো হাজেরা । হজরত ইব্রাহিম তাকে হজরত সারার অধীন করে দিয়েছিলেন। কারণ সারার প্রসন্নতাই ছিলো তাঁর অধিক কাম্য । তখন পর্যন্ত তাফসীরে মাযহারী/৯৮ হজরত সারা ছিলেন নিঃসন্তান । তাই একদিন তিনি তার প্রিয়তম পতিকে বললেন, ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।