তাফসীরে মাযহারী/৯৪ এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ করো তোমরা কি তাদেরকেই পূজা করো (৯৫)? প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী করো তা-ও' (৯৬)। এখানকার প্রথমোক্ত আয়াতে উল্লেখিত প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। পরের আয়াতের বক্তব্য সেই অস্বীকৃতিকে করেছে অধিকতর গুরুত্ববহ। এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাড়িয়েছে _স্বসৃষ্ট কোনোকিছু কি পুজা পাবার যোগ্য? কখনোই নয় । পূজা পাবার যোগ্য কেবল সেই আল্লাহ্, যিনি সৃষ্টি করেছেন মানুষ এবং তাদের কর্মকাণ্সমূহ। এখানকার “ওয়ামা তা*মালুন' (তোমরা যা তৈরী করো তা-ও) এর "মা* হচ্ছে ক্রিয়ামূল। অর্থাৎ আল্লাহ্ তোমাদের এবং তোমাদের কাজকর্মেরও শ্রষ্টা। তাহলে তোমরা সেই একক মহাস্জয়িতাকে ছেড়ে এমন কিছুর উপাসনা করো কেনো, যারা তোমাদেরই মুখাপেক্ষী । আশায়েরা সম্প্রদায়ের বিজ্ঞবিদ্ধানগণ বলেন___ মানুষের সকল কাজ আল্লাহই সৃষ্টি করেন। এই আয়াত তার প্রমাণ । আর পথভ্রষ্ট মুতাজিলারা বলে, বান্দা নিজেই তার কর্মের স্রষ্টা । তাদের কাছে এখানকার “মা তা*মালুন' এর “মা' যোজক অব্যয় । সর্বনামটি উহ্য। নিঃসন্দেহে তাদের এরকম ধারণা অযথার্থ। কেননা এখানে স্পষ্ট করে বলা হয়েছে__ প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী করো তা-ও । সুতরাং বুঝতে হবে, মানুষ কেবল আকার আকৃতির নির্মাতা, অথবা আবিষ্কারক । কিন্তু স্রষ্টা কদাচ নয়। সৃজন সম্পূর্ণ তই আল্লাহ্র । আবার মানুষ যে বুদ্ধি ও শক্তি সামর্থ দিয়ে মূর্তি বানায় এবং যে সকল উপাদান কর্মে ব্যবহার করে সে সকল কিছুর ত্রষ্টাও তো আল্লাহ্ । তাই একথাও স্বীকার করতে হবে যে, সৎ ও অসৎ কর্মের নির্মাতা হিসেবেই মানুষকে চিহিন্ত করা হবে পুণ্যবান অথবা পাপীরূপে । তাদের কর্মাবলীর স্রষ্টা হিসেবে নয় । এরকমও হতে পারে যে, এখানকার “মা” ক্রিয়ামূল হলেও শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে কর্মপদীরূপে । যদি তাই হয় তবে এখানকার “তা*মালুন' হয়ে যাবে “তানহিতুন' ( তোমাদের সহস্ত নির্মিত ) এর মতো । অর্থাৎ ওই মূর্তিনির্মাতারা ছিলো কাফের এবং স্বভাব-বৈশিষ্ট্ে তারা অপ্রকৃতিস্থিতপ্রায়। তা না হলে কি আর তারা স্বনির্মিত কোনো কিছুর উপাসক হয়? আশায়েরা ইমামগণের প্রথমোক্ত ব্যাখ্যা সঠিক । আর মুতাজিলা সম্প্রদায়ের উভয় ব্যাখ্যাই ভূল । কেননা তাদের ধারণা অস্বচ্ছ ও অন্তঃসারশূন্য ৷ কাজের নির্মাণনৈপুণ্যও তো আল্লাহ্র দান । সুতরাং মুতাজিলাদের ব্যাখ্যানুসারে আকৃতির সৃষ্টিও মানুষের স্বসৃষ্ট কর্ম বলে প্রমাণিত হয় না, বরং সেটা তাদের অভ্যাস, অথবা শ্রমপরিণাম ৷ এতে করে বরং এটাই প্রমাণিত হয় যে, অন্য সকল কিছুর মতো আকার আকৃতির শ্রষ্টাও আল্লাহ্ স্বয়ং। তাফসীরে মাযহারী/৯৫ সূরা সাফ্ফাত £ আয়াত ৯৭, ৯৮, ৯৯ [ উহারা বলিল, “ইহার জন্য এক ইমারত নির্মাণ কর, অতঃপর ইহাকে জ্বলস্ত অগ্নিতে নিক্ষেপ কর ।' উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তের সঙ্কল্প করিয়াছিল; কিন্তু আমি উহাদিগকে অতিশয় হেয় করিয়া দিলাম । _॥ সে বলিল, “আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করিবেন; প্রথমে বলা হয়েছে__ “তারা বললো, এর জন্য এক ইমারত নির্মাণ করো, অতঃপর একে জ্বলভ্ত অগ্নিতে নিক্ষেপ করো? । একথার অর্থ__ হজরত ইব্রাহিমের সম্প্রদায়ের লোকেরা তার প্রশ্নের যথাযথ জবাব দিতে পারলো না। তাই রেগে গেলো খুব । তাদের নেতৃস্থানীয়রা পরামর্শ দিলো, তোমরা বরং এই বিদ্রোহী যুবককে উপযুক্ত শাস্তি দাও প্রথমে চারিদিকে পাকা দেয়াল দিয়ে প্রস্তুত করো একটি দুর্ভেদ্য আবেষ্টনী ৷ তারপর তার ভিতর কাঠ জমা করে প্রজ্্লিত করো বিশাল অগ্নিকুণ্ড। আর ওই অগ্রিকুপণ্ডেই নিক্ষেপ করো তাকে । মুকাতিল বলেছেন, হজরত ইবাহিমের সম্প্রদায়ের লোকেরা তখন নির্মাণ করলো গ্রস্তরবেষ্টিত একটি মজবুত আবেষ্টনী। প্রাচীরের উচ্চতা ও ঘনত্ব ছিলো যথাক্রমে তিরিশ হাত ও দশ হাত । ওই বেষ্টনীর মধ্যে তারা জমা করলো অনেক কাঠ । তারপর তাতে ধরিয়ে দিলো আগুন । পরের আয়াতে (৯৮) বলা হয়েছে___ “তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিলো; কিন্তু আমি তাদেরকে অতিশয় হেয় করে দিলাম । এখানে “কাইদা" অর্থ চক্রান্ত, ষড়যন্ত্র, যুদ্ধ। অর্থাৎ সর্বসমক্ষে হজরত ইবাহিমের অকাট্য যুক্তিসমূহ যেনো প্রকাশ না হয়ে পড়ে, তার সত্য আহ্বান যেনো জাগাতে না পারে বেভুল জনতাকে, তাই তার সম্প্রদায় তাকে নিশ্চিহ করে দিতে চাইলো । হাত পা বেঁধে তাকে নিক্ষেপ করলো ওই জ্বলভ্ত হুতাশনে। ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।