তাফসীরে মাযহারী/৯২ । “তোমাদের কী হইয়াছে যে, তোমরা কথা বল না?" [॥ অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল। _॥ তখন এ লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল। -॥ সে বলিল, “তোমরা নিজেরা যাহাদিগকে খোদাই করিয়া নির্মাণ কর তোমরা কি তাহাদেরই পূজা কর? ) প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করিয়াছেন তোমাদিগকে এবং তোমরা যাহা তৈরি কর তাহাও ।” প্রথমে বলা হয়েছে__ “এবং বললো, আমি অসুস্থ” । একথার অর্থ__ আমার অবস্থা তেমন সুখকর নয় । হজরত ইবনে আব্বাস এখানকার “আমি অসুস্থ* কথাটির অর্থ করেছেন__ আমি প্লেগে আক্রান্ত । উল্লেখ্য, তার সম্প্রদায়ের লোকেরা প্লেগ রোগের কথা শুনলেই কেটে পড়তো । হাসান “ইন্নী সাকীম অর্থ “আমি অসুস্থ'ই করেছেন৷ আর মুকাতিল অর্থ করেছেন_ আমি ব্যথিত । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, নবী ইবাহিম সারাজীবনে অসঠিক কথা বলেছেন তিনবার । একবার বলেছিলেন “আমি অসুস্থ' । আর একবার বলেছিলেন “বাল ফাআ'লাহু কাবীরুহুম হাজা' বেরং এটা করেছে তাদের পালের গোদা)। অন্য আর একবার তার পত্রী সারাকে পরিচয় দিয়েছিলেন “ভগ্নি* বলে । সুরা আম্বিয়া তাফসীরেও এই হাদিসটি উদ্ধৃত হয়েছে। উল্লেখ্য, বর্ণিত হাদিসের “অসঠিক' অর্থ ছ্যর্থবোধক বাক্য, অপ্রস্তুত প্রশংসা__ যে বাক্যে বক্তার উদ্দেশ্য থাকে একরকম এবং শ্রোতা তা গ্রহণ করে অন্য অর্থে। জুহাক বলেছেন, এখানকার “আমি অসুস্থ কথাটির অর্থ হবে _আমি অসুস্থ হয়ে পড়বো । এরকমও ব্যাখ্যা করা হয়েছে যে, নবী ইব্রাহিমের “আমি অসুস্থ* কথাটি প্রকৃতপক্ষে অসঠিক ছিলো না । কেননা জীবন অনিশ্চিত। মানুষের মৃত্যু হতে পারে যে কোনো মুহূর্তে । এরকম ভেবে যে কেউ “আমি অসুস্থ” এরকম বলতেই পারে । আবার হঠাৎ করে কেউ মারা গেলে লোকে বলে, সে কি সুস্থ অবস্থায় মরলো? জনৈক আরববাসী বলেছেন, যার গর্দানের উপরে সারাক্ষণ মৃত্যুর পরোয়ানা ঝুলছে, সেকি কখনো নিজেকে সুস্থ ভাবতে পারে? আবার কথাটির অর্থ এরকমও হওয়া সম্ভব যে__ তোমাদের অংশীবাদী জীবন যাপন দেখে আমি মানসিকভাবে পীড়িত । সুরা আমবিয়াতে বর্ণিত আয়াতের বিস্তৃত ব্যাখ্যা দেয়া হয়েছে। যথাস্থানে তা দেখে নেওয়া যেতে পারে। পরের আয়াতে (৯০) বলা হয়েছে__ “অতঃপর তারা তাকে পশ্চাতে রেখে চলে গেলো" । একথার অর্থ__ অসুস্থতার কথা শুনে তারা আর হজরত ইব্রাহিমকে মেলায় যাবার ব্যাপারে পীড়াপীড়ি করলো না। তাকে রেখেই সদলবলে চলে গেলো মেলায় । তাফসীরে মাযহারী/৯৩ এর পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “পরে সে সন্তর্পণে তাদের দেবতাগুলির নিকটে গেলো এবং বললো, তোমরা খাদ্য গ্রহণ করছো না কেনো (৯১)। তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলো না” (৯২)। একথার অর্থ__ তারা মেলায় চলে যাবার পর হজরত ইব্রাহিম নিঃশব্দে গিয়ে উপস্থিত হলেন তাদের দেব-দেবীগুলোর সামনে । ঠাট্াচ্ছলে বললেন, কী ব্যাপার! এতো খাবার তোমাদের সামনে । তবুও তো খাচ্ছো না। কথাও তো বলছো না। কী হলো তোমাদের? এখানকার “রগা" শব্দটির অর্থ চুপি চুপি ফেরা । শব্দটি “রওয়াগাতাছ ছায়লাবু* (€খেঁকশিয়ালের চলার নিঃশব্দতা) কথাটির “রগতা" (নিঃশব্দতা) এর সঙ্গে সম্পর্কযুক্ত । এর প্রকৃত আক্ষরিক অর্থ__ চালাকির সঙ্গে ফিরে ফিরে যাওয়া । বাগবী লিখেছেন, “রগা* বলে প্রত্যাবর্তনকারীর গোপন প্রত্যাবর্তনকে । এরপরের আয়াতে (৯৩) বলা হয়েছে__ “অতঃপর সে তাদের উপর সবলে আঘাত হানলো"। “রগা* শব্দটি ব্যবহৃত হয়েছে এখানেও । এর পরক্ষণেই উল্লেখ এসেছে “আ'লা' শব্দটির । এভাবে এখানে একথাটিই সুস্পষ্ট করা হয়েছে যে, হজরত ইব্রাহিম মূর্তিগুলোকে কর্তৃতায়ত্ত করলেন। এরকমও হতে পারে যে, হজরত ইব্রাহিমের ওই সম্তর্পিত পদচারণা ছিলো মূর্তিগুলোর জন্য ক্ষতিকর ৷ সেকারণেই এখানে ব্যবহৃত হয়েছে “আ'লা । “ছ্বর্বান' অর্থ আঘাত হানলো । “বিলইয়ামিন' অর্থ সবলে, ডান হাতের প্রচণ্ড আঘাতে । অর্থাৎ হজরত ইব্রাহিম তার ডান হাত দিয়ে সজোরে আঘাত করলেন মূর্তিগুলোকে ৷ আবার “ইয়ামিন' শব্দটি এখানে শপথ প্রকাশকরূপেও ব্যবহৃত হয়ে থাকতে পারে। যদি তাই হয়, তবে বক্তব্যটি দীড়াবে__ তিনি মূর্তিগ্তলোকে ভাঙবেন বলে শপথ করেছিলেন। সেই শপথ পুরণার্থে তাদের উপরে হানলেন সবল কুঠারাঘাত। তার এমতো শপথ উদ্ধৃত হয়েছে অন্য এক আয়াতে এভাবে__ “যখন তোমরা পশ্চাদ্গমন করবে, আল্লাহ্র শপথ! তখন আমি তোমাদের মূর্তিগুলোর সঙ্গে অত্যন্ত মন্দ ব্যবহার করবো” । এরপরের আয়াতে (৯৪) বলা হয়েছে__ “তখন ওই লোকগুলি তার দিকে ছুটে এলো" । একথার অর্থ__ লোকেরা মেলা থেকে ফিরে এসে তাদের দেব-দেবীর করুণ অবস্থা দেখে মর্মাহত হলো । আক্ষেপের স্বরে একে অপরকে শুনিয়ে বলতে লাগলো, যে এরকম করেছে, সে নিশ্চয়ই সীমালংঘনকারী । এভাবে কিছুক্ষণ কথাবার্তা বলার পর হঠাৎ তাদের মনে হলো হজরত ইবাহিমের কথা । মনে হলো, ওই যুবককেই তো আমরা আমাদের দেব-দেবীদের সমালোচনা করতে শুনেছি । একথা মনে হতেই তারা দৌড়ে ছুটে এলো হজরত ইব্রাহিমের কাছে। রোষতপ্ত কণ্ঠে মূর্তিভঙ্গের দায়ে দায়ী করলো হজরত ইবাহিমকে । বললো, নিশ্চয়, এ অপকর্ম তোমার । ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।