বিভ্রান্তি-উদ্ভ্রান্তিকে । আমাদেরকে অনুকম্পায়িত করো। করো তোমার একান্ত ক্ষমাভীজন, নৈকট্যভাজন, আপন । আমাদেরকে বাঁচাও দূরত্ে দুর্ভোগ থেকে, পাপ থেকে, প্রবৃত্তিচারিতা থেকে, সীমাবদ্ধতা থেকে, সীমাকর্ষণ ও সীমামগ্নতা থেকে । আমরা সতত ছুঁয়ে থাকতে চাই তোমার দয়া, ক্ষমা ও দান-অনুদানের অসীমতাকে । পৃথিবীতে এবং পরবর্তী পৃথিবীতে চাই তোমা কর্তৃক প্রদত্ত কল্যাণসম্ভার। আমাদের জন্য । গ্রন্থকর্তা, অনুবাদকবৃন্দ, প্রকাশক, পাঠক-পাঠিকা, সহায়ক-সহায়িকা সকলের জন্য । আর যিনি তোমার প্রিয়তম জন, তোমার সর্বশেষ বার্তাবাহক অক্ষরের অমুখাপেক্ষী ডেম্মি) সেই রসুলের প্রতি বর্ষণ করো সর্বোৎকৃষ্ট দরূদ ও সালাম । ওই মহান বর্ষণে তুমি আরো সিক্ত করো তার অন্যান্য নবী-রসুল ভ্রাতৃবৃন্দকে, তার পবিত্র পরিবার-পরিজনকে, তার প্রিয়ভাজন সহচরবৃন্দকে, আউলিয়ায়ে কেরামকে এবং বিশেষভাবে আমাদের মহান পীর ও মোর্শেদ শায়েখ হাকিম আবদুল হাকিমকে । আমিন । আল্লাহুম্মা আমিন। কাষী ছানাউল্লাহ্ পানিপথী ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান জিন্নুরাইনের অধস্তন পুরুষ। ছিলেন ইমামশ্রেষ্ঠ আবু হানিফার মাযহাবের অনুসারী । আর তার আধ্যাত্সিক সংশ্রিষ্টতা ছিলো মোজাদ্দেদিয়া তরিকার সঙ্গে । তার পীর মোর্শেদ ছিলেন সে জামানার সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সিদ্ধপুরুষ মীর্জা মাযহারে শহীদ জানে জীনা। তীর পীর মোর্শেদ নূর মোহাম্মদ বদায়ুনী, তার পীর মোর্শেদ খাজা সাইফুদ্দিন সেরহিন্দী, তার পীর মোর্শেদ খাজা মোহাম্মদ মাসুম এবং তার পীর মোর্শেদ হজরত মোজাদ্দেদে আলফে সানি শায়েখ আহমেদ ফারুকী সেরহিন্দী রহমাতুল্লাহি আলাইহিম আজমাঈন। এই সিলসিলাই উর্ধতন আরো একুশ জন পীর মোর্শেদের মাধ্যমে মিলিত হয়েছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক ইবনে আবু কোহাফার সঙ্গে ৷ তাই মোজাদেদিয়া তরিকার আর এক নাম নেসবতে সিদ্দিকী । এই পৃথিবীতে প্রত্যেকেই একবার আসে । আবার যথাসময়ে চলেও যায় । চিরচলিষ্ক্ু সময় এখানে কাউকেই স্থায়ী করে রাখে না। কাষী ছানাউল্লাহ্*র ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি । এখানে তার শুভপদার্পণ ঘটেছিলো ১১৪৩ হিজরী সনে এবং পৃথিবী তাকে বিদায় দিয়ে শৌকাকুলা হয়েছিলো ১২২৫ হিজরী সনের ১১ই রমজানে । জন্মলগ্ন থেকেই তার ব্যক্তিতে বিচ্ছুরিত হতে শুরু করেছিলো সংবেদনময়তা ও প্রতিভা শানিত ধীসম্পনন এই মহাপুরুষ মাত্র সাত বৎসর বয়সে স্মৃতিস্থ করেছিলেন সমগ্র কোরআন । এরপর শুরু করেছিলেন অন্যান্য বিদ্যার অনুশীলন । হাদিস শান্দ্রের পাঠ গ্রহণ করেছিলেন তৎকালীন পৃথিবীখ্যাত হাদিসবিশারদ শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর নিকট । সতীর্থ হিসেবে অন্তরঙ্গ হয়ে পড়েছিলেন শাহ আবদুল আজিজ দেহলভীর সঙ্গে। প্রথমোক্তজন বলতেন, “ছানাউল্লাহকে ফেরেশতারাও সম্মান করে'। আর শেষোক্তজন তীকে বলতেন “এ যুগের বায়হাকী” । আর তার প্রাণপ্রিয় পীর মোর্শেদ তাকে উপাধি দিয়েছিলেন “পথের দিশারী” (আলামুল হাদা)। তিনি আরো বলতেন, “কী নিয়ে এসেছো'___ মহাবিচারের দিবসে আমি এরকম প্রশ্নের সম্মুখীন হলে জবাবে বলবো, “ছানাউল্লাহ্কে' । তীর পূর্বপুরুষগণের কেউ কেউ ছিলেন প্রতিথযশা বিচারকর্তা । তিনিও ছিলেন তীর জন্মভূমি ও কর্মভূমি এতিহাসিক পানিপথ শহরের স্বনামধন্য বিচারপতি । ভারতের সুদীর্ঘকালের মুসলিম শাসন তখন অন্তাচলমুখী । চলেছে সাম্রাজ্যের রন্ধে রন্ধে অবক্ষয় । ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে বিলাস-্রান্ত রাষ্ট্রীয় কাঠামো । তৎসত্বেও কাষী ছানাউল্লাহ্ প্রায় একক প্রচেষ্টায় ভারতভূমিতে নতুন করে নির্মাণ করলেন জ্ঞানের অনির্বাণ বাতিঘর ৷ চঞ্চল্য, চমক ইত্যাকার বহির্জাগতিক প্ররোচনা তাকে এতোটুকুও চেতনান্রষ্ট করতে পারলো না। তার ফলেই তো সৃজিত হলো__ এই অক্ষয় আলোর উৎসব । তিনি দিনের পর দিন রত রইলেন জ্ঞান চর্চায়। আর রাতের পর রাত ভরে তুললেন ইবাদত-উপাসনায়। প্রতিদিন তিনি পাঠ করতেন এক মঞ্জিল কোরআন এবং অতিরিক্তরূপে আদায় করতেন একশত রাকাত নামাজ । জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি এভাবেই করে নিয়েছিলেন সমৃদ্ধ ও সফল। তাফসীরে মাযহারীর নামকরণ করেছেন তিনি তার প্রিয়তম পীর-মোর্শেদ শায়েখ মীর্জা মাযহারে শহীদ জানে জানী”র নামানুসারে । এভাবেই তিনি যেমন যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছিলেন ইলমে মারেফাতকে, তেমনি যথোপযুক্ত কৃতজ্ঞতা জানিয়েছিলেন ধর্মের পথের প্রকৃত পথিকৃৎ পীর ও মোর্শেদকে ৷ এভাবে জ্ঞান ও জ্ঞানীকে সম্মান প্রদর্শন করাই জ্ঞানের নিদর্শন । সুতরাং আমরা বলতে পারি, ধারা এরকম করেন না, তীরা জ্ঞানে অপরিপূর্ণ। বিশেষভাবে তাদেরকে এবং সাধারণভাবে সর্বসাধারণকে আমরা প্রকৃত জ্ঞানের রাজ্যে উদাত্ত আহ্বান জানাই । বলি, প্রকৃত পীর-মোর্শেদের কাছে বায়াত হতে এবং সর্বশেষ ও সর্বসহজ তরিকা খাস মোজাদ্দেদিয়া গ্রহণ করতে । সংবাদ পৌছানোই তো বাহকগণের দায়িতৃ । পরিশেষে পাঠক-পাঠিকাগণের জ্ঞাতার্থে জানাই, এই খণ্ডের সুরা ইয়াসিনের অবশিষ্টাংশ ছিলো পূর্ববর্তী খণ্ডভুত। সেখানে স্থান সংকুলান না হওয়ায় এই সুরা আনা হয়েছে এখানে । যুথবদ্ধতাই যেহেতু আমাদের মূল প্রেরণা ও প্রয়াস তাই এরকম সামান্য রদবদল নিশ্চয় অসিদ্ধ কোনো-কিছু নয় । আর অনুবাদকগণ তো সকলেই এই নগণ্য দরবেশের আত্মিক আত্মজ । তাই এই খণ্ডের অনুবাদকসহ সকল অনুবাদকই তার প্রিয়জন ও আশীবাদভাজন । আল্লাহপাক দ্বীন-দুনিয়ার কল্যাণ দান করুন তাঁদেরকে এবং তাদের আপনজনগণকে । আমিন। দিল্লীর নাদ্ওয়াতুন মুসান্নিফের পরিচালক মাওলানা আবদুদ্ দাঈম কর্তৃক উর্দু অনুলিপি থেকে চলেছে আমাদের এই অনুবাদ । অবশ্য পাশাপাশি মূল আরবী অনুলিপি দেখেও আমরা সম্পন্ন করেছি প্রয়োজনীয় পরীক্ষা । এভাবে আমাদের অনুবাদকে করতে চেয়েছি বিদগ্ধ থেকে। ॥|11.911100117.001
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.