বলেছিলো, তার হাতেই ধ্বংস হয়ে যাবে ফেরাউনের সাধের সাম্রাজ্য ৷ তাদের একথা সত্য হয়েছিলো । কিন্তু এটাও লক্ষণীয় যে, তারা কিন্তু ওই ঘটনাকে প্রতিহতও করতে পারেনি । স্বসূত্রে বোখারী বলেন, ইমাম জুহুরী বলেছেন, ইবনে নাতুর ছিলেন ইলিয়ার প্রশাসক এবং সিরিয়ার খৃষ্টানদের ধর্মগুরু । তিনি বর্ণনা করেছেন, একবার হিরাক্রিয়াস সিরিয়ায় এলেন । তখন একদিন সকালে দেখলাম, তিনি চিত্তািত। তার অনুচরদের একজন জিজ্ঞেস করলো, মনে হচ্ছে, আপনি কিছুটা অপ্রকৃতিস্থ । হিরাক্রিয়াস ছিলো বিজ্ঞ জ্যোতির্বিদ। সে বললো, গতরাতে তারকাদের গতিবিধি লক্ষ্য করে আমি জানতে পারলাম, খত্নাকৃত সম্প্রদায়ের বাদশাহ জন্মগ্রহণ করেছেন । বলো দেখি, তারা কোন জাতি, যারা খত্না করায়? তার সঙ্গী-সাথিরা জবাব দিলো, ইহুদীরা । কিন্তু তাদের সম্পর্কে তো আপনার দুশ্চিন্তিত হবার কিছু দেখি না। নির্দেশ দিন, এই মুহূর্তে রাজ্যের সকল ইহুদীকে আমরা কতল করে ফেলি । এরকম আলাপচারিতা চলাকালে সেখানে উপস্থিত হলো সিরিয়ার প্রশাসক কর্তৃক প্রেরিত এক ব্যক্তি । সে এসে জানালো, আরবের এক লোক নিজেকে নবী দাবি করছে। লোকটি ছিলো আরব । হিরাক্রিয়াস আদেশ দিলো, সে খত্নাকৃত কিনা তা পরীক্ষা করা হোক । নির্দেশ প্রতিপালিত হলো । পরীক্ষাকারী বললো, সে খত্নাকৃত। হিরাক্রিয়াস লোকটিকে বললো, আরবরা কি সকলেই খত্না করায়? সে বললো, হ্যা। হিরাক্রিয়াস তখন মন্তব্য করলো, ওই সম্প্রদায়ের বাদশাহ জন্মগ্রহণ করেছেন৷ এ সম্পর্কে তার এক ঘনিষ্ঠ সঙ্গীকে আরো অধিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে হিরাক্রিয়াস তখন গমন করলো হেমসে । সেখানে গিয়ে ওই সঙ্গীর মাধ্যমে নিশ্চিত হলো, হ্যা, তিনি জন্থ্রহণ করেছেন এবং তিনি একজন নবী । শায়েখ ইবনে হাজার লিখেছেন, জুহুরীর এই বৃত্তান্ত গ্রলঘ্িত নয়, সমন্বিত সূত্র সন্ভৃত । আবু নাঈম তার “দালায়েল' পুস্তকে লিখেছেন, জুহুরী স্বয়ং বলেছেন, আমি আবদুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে দামেশকে ইবনে নাতুরের সাক্ষাত পেয়েছিলাম । আমি মনে করি, তিনি এরকম কথা প্রচার করেছিলেন তার ইসলাম গ্রহণ করার পর থেকে । এই ঘটনাটির দ্বারাও প্রমাণিত হয় যে, জ্যোতির্বিদেরাও সংঘটিতব্য কোনো কোনো ঘটনা পূবাহ্ে আঁচ করতে পারে । কিন্তু তবুও এই তাফসীরে মাযহারী/৯১ বিদ্যা নিষিদ্ধ । কেননা এতে এই ধারণার সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যে, নক্ষত্রগুলোই ভবিষ্যতের ঘটনাবলীর নিয়ামক। অদৃষ্টলিপি পরিবর্তনের সাধ্য তো কারো নেই। সুতরাং এই বিদ্যার চর্চা করার অর্থ সময়েরও অপচয়। সম্ভবতঃ খৃস্টীয় সম্প্রদায়ের মধ্যে এক সময় এই বিদ্যার ব্যাপক চর্চা হতো এবং তা তাদের শরিয়তে বৈধও ছিলো । না হলে তাদের ধর্মগুরুরা এ বিষয়ে এতো বেশী জড়িয়ে পড়তেন না। কেউ কেউ বলেছেন, জ্যোতির্বিদ্যার মাধ্যমে কোনোকিছুই জানা যায় না। তাই তারা আলোচ্য আয়াতের ব্যাখ্যাব্যপদেশে গ্রহণযোগ্য করে তুলবার জন্য । কেননা তারকারাজির প্রভাব তাদের ধারণায় ছিলো অপ্রতিরোধ্য ৷ তাই ব্যাপকভাবে চর্চিত ওই বিদ্যার আনুকৃল্যকে হজরত ইবাহিম একারণেই আপাতমান্য করেছিলেন যে, এতে করে তার বক্তব্যের বিরোধিতা করার উপায় আর তারা খুঁজে পাবে না। অবশেষে তিনি তাদেরকে এই উপসংহারেই স্থিত করবেন যে, দ্যাখো, তোমাদের পুজ্য প্রতিমাগডলো কিন্তু অলীক। প্রকৃত ঘটনা ছিলো এরকম___ পরের দিন ছিলো তাদের বাৎসরিক উৎসবের দিন। তাদের নিয়ম ছিলো, উৎসবে যাবার আগে তারা তাদের দেব-দেবী মূর্তিগ্ুলোর সামনে ফরাশ বিছিয়ে দিতো এবং সেগুলোর উপর রাখতো বিভিন্ন ধরনের আহার্ষদ্রব্য । উত্সব থেকে ফিরে এসে তারা আবার ওই আহার্যনদ্বব্যগ্তলোই ভক্ষণ করতো (এটাকে তারা মনে করতো অতি পুণ্যের কাজ)। তারা সেদিন এভাবে আহার্ধদ্রব্যগুলো প্রতিমার সামনে সাজিয়ে দেওয়ার পর হজরত ইবাহিমকে বললো, চলো, মেলায় যাবে না? তিনি তখনই তাকালেন তারকারাজির দিকে । সূরা সাফ্ফাত £ আয়াত ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬ ॥ এবং বলিল, “আমি অসুস্থ ।” [॥ অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল। [॥ পরে সে সম্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল, “তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন?" ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।