Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

সহকর্মপদের ক্রিয়ার উপর গুরুত্‌ প্রকাশ করা হয়েছে পরবর্তী কর্মপদে । আর নৈমিত্তিক কর্মপদ সর্বাথে বসিয়ে একথাই প্রমাণ করা হয়েছে যে, তাদের সম্পূর্ণ পূজা-পার্বণ বিষয়ক কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে মিথ্যা ও কল্পনা । এর মধ্যে সত্যের লেশমাত্রও নেই। এরপরের আয়াতে (৮৭) বলা হয়েছে__ “জগতসমূহের প্রতিপালক সম্পর্কে তোমাদের ধারণা কী"? একথার অর্থ__ নবী ইব্রাহিম তাদেরকে আরো বলেছিলেন, সমগ্র বিশ্বের সৃজক, নিয়ন্ত্রক, পরিচালক ও প্রতিপালক সেই এক ও অদ্বিতীয় আল্লাহ্‌ সম্পর্কে তোমাদের ধারণা তাহলে কী? তোমরা কি তার ইবাদত চিরদিনের জন্য পরিত্যাগ করেছো, না তার ইবাদতে শরীক করে নিয়েছো অন্যকে? উভয়টিই তো মহা পাপ। এর জন্য শাস্তিভোগ যে অনিবার্ধ, সে ভয় কি তোমাদের নেই? তোমাদের এমতো অপবিশ্বাসের ভিত্তি তাহলে কী? তার সম্পর্কে দৃঢ় প্রতীতি তো দূরের কথা সাধারণ ধারনাও তো তোমাদের নেই। সূরা সাফ্ফাত £ আয়াত ৮৮ [॥ অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকাইল তাফসীরে মাযহারী/৮৯ প্রথমে বলা হয়েছে__ “অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকালো” । একথার অর্থ__ নবী ইব্রাহিম তার বক্তব্য শেষ করে দৃষ্টি উত্তোলন করলেন। পরিপূর্ণ দৃষ্টিতে একবার তাকালেন নিশিখের আকাশ ভরা নক্ষত্রপুঞ্জের দিকে। এখানে “ফীন্নুজ্বম' অর্থ তারকারাজির দিকে একবার তাকালেন । কিংবা নজর নিবদ্ধ করলেন জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত পাঁজি-পুথির দিকে । এমতো ব্যাখ্যা গ্রহণ করলে বলতে হয়, পূর্ববর্তী শরিয়তে জ্যোতির্বিদ্যা শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া দু'টোই বৈধ ছিলো । নতুবা হজরত ইব্রাহিম নক্ষত্রের গতিবিধির দিকে দৃষ্টি করতেন না। আমাদের শরিয়তে কিন্তু জ্যোতির্বিদ্যা চর্চা নিষিদ্ধ। রযীন বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বীস বলেছেন, শরিয়তের বিধানে জ্যোতির্বিজ্ঞানী অপেক্ষা ভবিষ্যদ্বক্তার অপরাধ অধিকতর গুরু । ভবিষ্যদ্বক্তারা হচ্ছে যাদুকর । আর যাদুকর হচ্ছে কাফের । প্রকৃত কথা হচ্ছে এই তিন দলই কাফের । এদের সকলের উপর শরিয়তের একই শান্তি প্রযোজ্য | নক্ষত্রের গতিবিধি দ্বারা সকল ঘটনা নিয়ন্ত্রিত হয়, এরকম মনে করা নিষিদ্ধ। কালচক্র সাধিত হয় নক্ষত্রের গতিবিধির উপর, এমনটি ধারনা করা নিষিদ্ধ । তবে কালচক্রের নিয়ন্ত্রক একমাত্র আল্লাহপাক । আর আল্লাহ্‌পাক কর্তৃক সৃষ্ট কালচক্রের শুভ-অশুভের সংকেত নক্ষত্রের গতিবিধি, এমনটি মনে করাতে কোন দোষ নেই। যেমন ওঁষধ রোগ নিরাময়ের নিমিত্ত, বিষপান নিমিত্ত মৃত্যুর । এমতাবস্থায় এই বিশ্বাসটিই প্রতিষ্ঠিত থাকে যে, আল্লাহৃতায়ালাই সকল কর্মের ও ঘটনার স্রষ্টা। মানুষের কর্মকাণ্ড তেমনি । মানুষ ভালো বা মন্দ কর্মের ইচ্ছা করে, কিন্তু তা সৃজন করেন আল্লাহ্‌। মানুষ নির্মাতা মাত্র । সৃজন সম্পূর্ণতই আল্লাহ্‌র । প্রকৃত অবস্থা এটাই। মানুষের অবস্থাই যদি এরকম হয়, তবে নক্ষত্রগুলোর আবছা ভোিই আনচান হত অনি নিরব উরে নিনবীন সুভ কেউ যেনো মনে না করে যে, নক্ষত্ররাজি ভালো-মন্দ কোনো কিছুর নিয়ামক। জ্যোতির্বিজ্ঞানীদের লক্ষ্য সাধারণতঃ আল্লাহ্র দিকে থাকে না। আল্লাহ্তায়ালাই যে নক্ষত্রসহ সকল কিছুর ত্রষ্টা ও পরিচালক সে কথা তারা ভুলেই যায়। রসুল স. জ্যোতির্বিজ্ঞানকে নিষিদ্ধ বলেছেন একারণেই । হজরত জায়েদ ইবনে খালেদ জুহনী বর্ণনা করেছেন, আমরা তখন অবস্থান করছিলাম হুদাইবিয়ায়। রাতে খুব বৃষ্টি হলো। ভোরে রসুল স. আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন । নামাজ শেষে আমাদের দিকে মুখ করে বসে বললেন, তোমরা কি জানো তোমাদের প্রভুপ্রতিপালক কী বলেছেন? আমরা জবাব দিলাম, আল্লাহ্‌ এবং তীর রসুলই তা উত্তমরূপে অবগত । তিনি স. বললেন, আল্লাহ্‌ বলেছেন, আমার বান্দাদের মধ্যে কেউ কেউ আমাকে মানে, কেউ কেউ মানে না । যারা বলে আল্লাহই অনুগ্বহ করে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন, তারা আমাকে মানে ও বিশ্বাস করে । আর যারা বলে, বৃষ্টি হয়েছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে, তাদের বিশ্বাস আমার উপরে নেই । তারা তারকাপূজারী । বোখারী, মুসলিম । তাফসীরে মাযহারী/৯০ হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যখনই আল্লাহ আকাশ থেকে বৃষ্টিপাত ঘটান, তখনই একদল অবিশ্বাসী হয়ে যায়। বৃষ্টিপাত ঘটান আল্লাহ্‌ । অথচ তারা বলে, বৃষ্টি হয়েছে অমুক অমুক তারার কারণে । মুসলিম । ইমাম গাজ্জালী তার “আলমুনকিজ মিনাদ্‌ ছ্লাল' গ্রন্থে লিখেছেন, অতীত যুগের কোনো কোনো নবীকে আল্লাহতায়ালা চিকিৎসাবিদ্যা ও জ্যোতির্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন । পরবর্তী সময়ে এই দুই বিদ্যার অধিকারী হয় অবিশ্বীসীরা । বিদ্যা দু'টো ধারণাসম্ুত। তার প্রমাণ এই যে, তারকাগণনাকারী ভবিষ্যদ্বক্তারা ফেরাউনকে নবী মুসার জন্মের সংবাদ দিয়েছিলো । |1|1||,1100119.0011

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।