Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

নিরবচ্ছিন্রূপে পৌছতে থাকে শান্তিবারতা । কোনো কোনো আলেম বলেছেন “সমগ্র বিশ্বের মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত তাফসীরে মাযহারী/৮৭ হোক" এই উক্তিটি আল্লাহ্র । এমতাবস্থায় এখানকার “তারাকনা" (স্মরণে রেখেছি) ক্রিয়াটির কর্মপদ উহ্য হবে এবং কথাটির অর্থ দাড়াবে__আমি পরবর্তীদের মধ্যে নুহের প্রসঙ্গকে উচ্চকিত করেছি, তাদের কাছে তাকে করেছি খ্যাতিমান । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ এভাবেই আমি সবকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি (৮০), সে ছিলো আমার মুমিন বান্দাদের অন্যতম (৮১)। অন্য সকলকে আমি নিমজ্জিত করেছিলাম ৮২)। একথার অর্থ__ নুহকে আমি পরবর্তীদের মধ্যে যশস্বী করে এবং আমার পক্ষ থেকে সালাম প্রেরণ করে যেভাবে পুরস্কৃত করেছিলাম, সেভাবেই আমি পুরস্কৃত করে থাকি তাদেরকে, যারা সৎকর্মপরায়ণ, পুণ্যবান। নিঃসন্দেহে নুহ আমার উপরে বিশ্বাস স্থাপনকারী বান্দাগণের অন্যতম । তাই তাকে এবং তার অনুসারীদেরকে শাস্তিমুক্ত রেখেছিলাম এবং তার বিরুদ্ধপক্ষীয় সকলকে দিয়েছিলাম সলিলসমাধি। উল্লেখ্য, এখানকার ৮০ ও ৮১ সংখ্যক আয়াতে উম্মতে মোহাম্মদীর জন্যও রয়েছে শুভসংবাদ । অর্থাৎ তাদের মধ্যে যারা একনিষ্ঠ বিশ্বাসী ও পুণ্যবান, তাদেরকেও এখানে দেওয়া হয়েছে পুরস্কারের অঙ্গীকার । সূরা সাফ্ফাত £ আয়াত ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭ ॥ আর ইব্রাহীম তো তাহার অনুগামীদের অন্তর্ভূক্ত । ) স্মরণ কর, সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধচিত্তে; -) যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল, “তোমরা কিসের পূজা করিতেছ? ॥ “তোমরা কি আল্লাহ্‌র পরিবর্তে অলীক ইলাহগুলিকে চাও? । “জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কী?" প্রথমে বলা হয়েছে__ “আর ইবাহিম তো তার অনুগামীদের অন্তর্ভৃক্ত' । একথার অর্থ__ আল্লাহ্র এককতে অটুট বিশ্বাসের ক্ষেত্রে, অথবা শরিয়তের বিধানাবলীতে, কিংবা অধিকাংশ বিধানের ক্ষেত্রে নবী হজরত ইব্রাহিম ছিলেন হজরত নুহের যোগ্য উত্তরসূরী । উল্লেখ্য, হজরত ইব্রাহিম আবির্ভূত হয়েছিলেন হজরত নূহের মহাতিরোধানের দুই হাজার ছয়শত চল্লিশ বৎসর পর । তাদের উভয়ের মধ্যবর্তী সময়ে প্রেরিত হয়েছিলেন নবী হুদ ও নবী সালেহ । তাফসীরে মাযহারী/৮৮ পরের আয়াতে (৮৪) বলা হয়েছে__ “স্মরণ করো, সে তার প্রতিপালকের নিকট উপস্থিত হয়েছিলো বিশুদ্ধচিত্তে” । একথার অর্থ__ হে আমার রসুল! শুনুন, নবী ইব্রাহিম সকলের এবং সকলকিছুর মোহ ত্যাগ করে প্রশান্ত হৃদয়ে সম্পূর্ণরূপে হয়েছিলেন আমার অভিমুখী । উল্লেখ্য, পুত্রউৎসর্গ করার ঘটনা হজরত ইব্রাহিমের সম্পূর্ণরূপে আল্লাহ্‌ অভিমুখী হওয়ার একটি প্রকৃষ্ট গ্রমাণ। এর পরের আয়াতছ্য়ে বলা হয়েছে__ “যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিলো, তোমরা কিসের পূজা করছো ৮৫)? তোমরা কী আল্লাহ্র পরিবর্তে অলীক ইলাহগুলিকে চাও+ (৮৬) ? উল্লেখ্য, নবী ইব্রাহীম এখানকার প্রশ্ন দু'টো জবাবের প্রত্যাশায় করেননি । বরং এভাবে প্রশ্নাকারে তিনি তার সম্প্রদায়ের পৌত্তলিকদেরকে সচেতন করতে চেয়েছিলেন। তাদেরকে বুঝাতে চেয়েছিলেন একথা যে, নিঃসন্দেহে আল্লাহকে পরিত্যাগ করে অন্য কারো অথবা অন্য কোনোকিছুর উপাসনায় লিপ্ত হওয়া মহাপাপ । অথচ তোমরা এই মহাপাপকে এখনো আঁকড়ে ধরে আছো । একান্ত নির্বোধের মতো ক্রমাগত করে চলেছো অলীক দেব-দেবী মূর্তির পূজা । এখানকার “আলিহাতান্, (উপাস্য) শব্দটি “তুরীদূন” (তোমরা কামনা করো) এর ক্রিয়ার সহকর্মপদ। আর '“দুনাল্লহি' (আল্লাহ্‌র পরিবর্তে) বিশেষণ “আলিহাতান' এর এবং “আইফ্কান" শব্দটি “তুরীদূন' এর নৈমিত্তিক কর্মপদ । এভাবে এখানে ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।