Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

[॥ তাহাকে এবং তাহার পরিবারবর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে । [॥ তাহার বংশধরদিগকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশপরম্পরায়, [॥ আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। - সমথ বিশ্বের মধ্যে নৃহের প্রতি শাস্তি বার্ষিত হউক! -॥ এইভাবেই আমি সৎকর্মপরায়ণদিগকে পুরস্কৃত করিয়া থাকি, ॥ সে ছিল আমার মু'মিন বান্দাদের অন্যতম [॥ অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম। প্রথমে বলা হয়েছে__ “নুহ আমাকে আহ্বান করেছিলো, আর আমি উত্তম সাড়া দানকারী” ৷ একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! এবার শুনুন আপনার পূর্ববর্তী নবী নুহের কথা । তার সম্প্রদায় হয়ে গিয়েছিলো বিপথগামী । তাদের পৎপ্রদর্শনার্থে আমি প্রেরণ করেছিলাম নুহকে। কিন্তু তারা নুহকে মান্য করেনি । তবুও তিনি দীর্ঘদিন ধরে আন্তরিক দরদ ও সহিষ্কুতার সঙ্গে ব্যাপৃত থেকেছিলেন পথগ্রদর্শন কর্মে। তারপর এক সময় যখন প্রত্যাদেশের মাধ্যমে আমি তাঁকে একথা জানালাম যে, যারা ইমান আনবার তারা ইতোমধ্যেই ইমান এনেছে, আর কেউই ইমান আনবে না, তখন তিনি ওই সত্যপ্রত্যাখ্যানকারীদের ধ্বংসের জন্য আমার নিকটে প্রার্থনা জানালেন । আমি তাঁর প্রার্থনা মঞ্জুর করলাম । আমি তো তিনি ও তার মতো একনিষ্ঠ পুণ্যবানগণের প্রার্থনা উত্তমরূপে মঞ্জুর করি। উল্লেখ্য, পূর্ববর্তী আয়াতে সাধারণভাবে বলা হয়েছিলো পূর্ববর্তী উম্মতদের নিকটে সতর্ককারী বা নবী-রসুল প্রেরণের কথা। আর এই আয়াত থেকে শুরু হয়েছে বিশেষ বিশেষ নবীগণের আলোচনা । আর নবী নুহের কথা এসেছে সর্বাগে । পরের আয়াতে (৭৬) বলা হয়েছে__ “তাকে এবং তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে' । একথার অর্থ __ তার প্রার্থনা মঞ্জুর করে নিয়ে আমি তার সম্প্রদায়ের অবাধ্যদেরকে সমূলে বিনাশ করলাম মহা প্লাবনের শাস্তি দিয়ে। কিন্তু তার পরিবারবর্ণের মধ্যে যারা বিশ্বাসী ও বিশ্বাসিনী তাদেরকে রাখলাম নিরাপদে । তাই ওই মহাসংকট তাদের স্পর্শ করতে পারলো না। এখানে “মহাসংকট* বলে আপন সম্প্রদায় কর্তৃক প্রদত্ত তার অবর্ণনীয় দুঃখ-কষ্টকেও বুঝানো হয়ে থাকতে পারে। তাফসীরে মাযহারী/৮৬ এরপরের আয়াতে (৭৭) বলা হয়েছে___ “তার বংশধরদেরকেই আমি বিদ্যমান রেখেছি বংশপরম্পরায়' । একথার অর্থ__ ওই সর্বগ্রাসী মহাপ্লাবন থেকে তার বংশ ছাড়া আর কারো বংশ নিস্তার পায়নি । তাই প্লাবন পরবর্তী সকল মানুষ তারই বংশভূত । আর তা এখনো প্রবহমান । তিরমিজি প্রমুখ লিখেছেন, হজরত সামুরা ইবনে জুনদুব বর্ণনা করেছেন, আলোচ্য আয়াত প্রসঙ্গে রসুল স. বলেছেন, নবী নুহের ছিলো তিন পুত্র_ হাম, শাম ও ইয়াফেস। প্লাবনপরবর্তী মানববংশ প্রবহমান রয়েছে তাদের মাধ্যমেই । অন্য এক বর্ণনায় এসেছে, আরবীয়গণের উর্বতন পিতৃপুরুষ শাম । আবিসিনীয়দের পূর্বপুরুষ হাম এবং রোমীয়দের পূর্বপুরুষ ইয়াফেস। জুহাকের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, মহাপ্লাবনের পর নৌকা থেকে নিরাপদে অবতরণ করেছিলেন হজরত নুহ, তার সম্তানগণ ও তাদের সহ্ধর্মিণীগণ । আর সকলে মৃত্যুবরণ করেছিলো বানে ডুবে । উল্লেখিত আয়াত থেকে দু”টি বিষয় স্পষ্ট হয়ে যায়__ ১. ওই মহাপ্রাবনে হজরত নুহ ও তীর বিশ্বাসী অনুচরগণ ছাড়া অন্য সকলেই ডুবে মরে গিয়েছিলো । ২. কেবল তার সন্তানত্রয় ছাড়া অন্য সকলের বংশপ্রবাহ হয়ে গিয়েছিলো রুদ্ধ । অর্থাৎ কিয়ামত পর্যন্ত সকল মানুষ তাদেরই বংশপ্রবাহভূত । সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, হজরত নুহের ওই তিন পুত্রের নাম শাম, হাম ও ইয়াফেস। আরব, পারস্য ও রোমের অধিবাসীরা শামের বংশধর । আফিকার অধিবাসীরা বংশধর হামের। আর ইয়াফেসের বংশধরেরা হচ্ছে তুকীত্তানী, খরজী, ইয়াজুজ মাজুজ ও ভারতসহ প্রাচ্যবাসীরা । আমি বলি, হজরত নুহের নবুয়ত পৃথিবীর সকল মানুষের জন্য ছিলো না। এই বিশেষত্ব রয়েছে কেবল শেষ নবী মোহাম্মদ মোস্তফা স. এর জন্য । হজরত নুহ প্রেরিত হয়েছিলেন কেবল তীর স্বজাতির পথ প্রদর্শনার্থে। সুদীর্ঘ দিবস ধরে বহুভাবে অত্যাচারিত হয়েও তিনি তাদের মঙ্গল কামনা করে যাচ্ছিলেন। অবশেষে অপধ্রার্থনা করেছিলেন এভাবে “রব্বি লা তাজার আ'লাল আরদ্ধি মিনাল কাফিরীনা দাইয়্যারা* ( হে আল্লাহ্‌! অবিশ্বাসীদের কোনো বসত আর এজগতে রেখো না)। এখানে “আরদ' অর্থ__ ওই ভূখণ্ড যেখানে বসবাস করতো তার স্বজাতিরা। অর্থাৎ ইরাক। এমতো ব্যাখ্যার আলোকে আলোচ্য আয়াতের অর্থ হবে___ প্রাবনপরবর্তী সময়ে ওই ভূখণ্ডে হজরত নুহের বংশ ব্যতিরেকে অন্য কারো বংশ বিদ্যমান ছিলো না। এরপরের আয়াতদ্য়ে বলা হয়েছে___ “আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি ৭৮)। সমগ্র বিশ্বের মধ্যে নুহের প্রতি শাস্তি বর্ষিত হোক'(৭৯) ৷ একথার অর্থ__ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।