বুঝিয়ে দেওয়া হয়েছে শাস্তির তীব্রতাকে । অর্থাৎ খাদ্য হিসেবে যাক্ুম তো বিস্বাদ বটেই, তদুপরি অতি বিস্বাদ হবে ফুটন্ত পানি, যা প্রবেশ করিয়ে দেওয়া হবে তাদের উদরে। “লা শাওবা' অর্থ মিশ্রিত করা, মিলানো । অর্থাৎ ফুটত্ত পানি তাদের পেটে প্রবিষ্ট হবার পর তা মিলে মিশে একাকার হয়ে যাবে। এরপরের আয়াতে (৬৮) বলা হয়েছে__ “আর এদের গত্তব্য হবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে" । বাগবী লিখেছেন, প্রথমে গরম পানি পান করানোর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির প্রত্রবণের কাছে । সেখানে ফুটন্ত পানি গিলিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে প্রজ্ব্বলিত অগ্নির দিকে । এতে করে বোঝা যায় ফুটন্ত পানির প্রত্রবণ ও প্রজ্লিত অগ্নি রয়েছে দোজখের পৃথক দু'টি স্থানে । এক আয়াতে একথার প্রমাণও রয়েছে। যেমন “তারা ঘুরপাক খেতে থাকবে দোজখাগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে? । তাফসীরে মাযহারী/৮৪ এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিলো বিপথগামী (৬৯) এবং তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিলো'(৭০)। একথার অর্থ__ তাদের পূর্বপুরুষেরা ছিলো ধর্মন্রষ্ট । আর তারা চিন্তা-ভাবনা না করে হয়ে গিয়েছিলো তাদের ওই পথশ্রষ্ট পূর্বসুরীদের অনুগামী । জাহান্নামের শাস্তি তো তাদেরকে ভোগ করতে হবে সেকারণেই। এরপরের আয়াত চতুষ্টয়ে বলা হয়েছে__ “তাদের পূর্বেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিলো (৭১) এবং আমি তাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম (৭২)। সুতরাং লক্ষ্য করো, যাদেরকে সতর্ক করা হয়েছিলো, তাদের পরিণাম কী হয়েছিলো! (৭৩) তবে আল্লাহ্র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র (৭8)। একথার অর্থ__ তাদের পূর্বপুরুষদের পূর্বপুরুষেরাও ছিলো ধর্মন্রষ্ট । তাদের কাছে সতর্ককারীরূপে আমি প্রেরণ করেছিলাম নবী ও রসুল । কিন্তু তারা তাদেরকে মান্য করেনি । হে আমার রসুল! শুনুন, তাদের শেষ পরিণাম কী মর্মান্তিক হয়েছিলো । তবে ওই সকল লোকের মধ্যে অল্পসংখ্যক লোক ছিলো ইমানদার, সত্যাশ্রয়ী । তাদের পরিণাম অবশ্যই অশুভ হয়নি । তাদেরকে আমি রক্ষা করেছিলাম আমার রোষ ও শান্তি থেকে। এখানে “আল আউয়ালীন' অর্থ সুদূর অতীতের উম্মতগণ । “মুনজিরীন' অর্থ সতর্ককারী, নবী, রসুল, যারা মানুষকে আল্লাহ্র রোষ ও শাস্তি থেকে সাবধান করে দেন। “ফানজুর' অর্থ লক্ষ্য করো। শব্দটির সম্বোধ্য এখানে প্রত্যক্ষত রসুল স. এবং পরোক্ষত তীর পুরো সম্প্রদায়, যারা শুনেছিলো অতীতের অবাধ্যদের বিনাশপ্রাপ্তির কাহিনী এবং দেখেছিলো তাদের বিরাণ জনপদের ধ্বংসচিহন । এখানকার “কাইফা কানা" (কী হয়েছিলো) কথাটির মধ্যে প্রতিভাত হয়েছে বিস্ময়সূচক প্রশ্ন বোধক বিনয়ের ভাব। এর উদ্দেশ্য অনুসন্ধিৎসার কথা বলা নয়, বরং সন্দেহাতীতরূপে একথা বলা যে, সত্যপ্রত্যাখ্যানের শাস্তি ইহকাল ও পরকালে এরকমই হয়ে থাকে। “তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র” অর্থ_ যারা ওই সকল নবী-রসুলগণের সতর্কসংকেতকে মেনে নিয়ে বিশুদ্ধচিত্তে আল্লাহ্ অভিমুখী হয়েছিলো, তারা পৃথিবীতে ছিলো নিরাপদ । পরবর্তী পৃথিবীতে তাদের নিরাপত্তা তো অধিকতর নিশ্চিত। অবিশ্বাসীদের অবিশ্বাস থেকে তারা সতত পৃথক। সূরা সাফ্ফাত $ আয়াত ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ তাফসীরে মাযহারী/৮৫ ০) নূহ আমাকে আহ্বান করিয়াছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী । ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।