Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

4) এই বৃক্ষ উদ্‌গত হয় জাহান্নামের তলদেশ হইতে, ॥ ইহার মোচা যেন শয়তানের মাথা ॥ উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা । _) তদুপরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ । ॥ আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে । [ উহারা উহাদের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপথগামী ॥ এবং তাহাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল। ॥ উহাদের পূর্বেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হইয়াছিল, ॥ এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম। ) সুতরাং লক্ষ্য কর যাহাদিগকে সতর্ক করা হইয়াছিল, তাহাদের পরিণাম কী হইয়াছিল! )॥ তবে আল্লাহ্র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র । প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মীর্থ হচ্ছে__ যাক্ুম বৃক্ষ বেরিয়ে আসে জাহান্নামের নিন্নদেশ থেকে । এই বৃক্ষের ফল দেখতে অত্যন্ত কুৎসিত, শয়তানের মাথার মতো । “আস্লিল জাহীম' অর্থ জাহান্নামের গর্ত। এরকম বলেছেন সুদ্দী। আর হাসানের মতে কথাটির অর্থ জাহান্নামের তলদেশ বা নিন্নদেশ । অর্থাৎ যাক্কুম তাফসীরে মাযহারী/৮৩ বৃক্ষের মূল প্রোথিত থাকবে জাহান্নামের তলদেশে এবং এর শাখা প্রশাখা ছড়িয়ে থাকবে জাহান্নামের চতুর্দিকে । “ত্বলউ'হা+ অর্থ এর মোচা বা ফল। ফলকে “তৃল্উ* বলা হয় এজন্য যে, তা আত্মপ্রকাশ করে গাছ থেকে । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “শয়তানের মাথা” বলে বুঝানো হয়েছে শয়তান জ্িনদের মাথাকে । যাক্কুম গাছ অতি কুৎ্সিত। তাই একে তুলনা করা হয়েছে শয়তানের মাথার সঙ্গে। তাছাড়া কুর্থসত কোনো কিছুকে সাধারণতঃ শয়তানই বলা হয়ে থাকে । আর শয়তানকে সাধারণ চোখে দেখা না গেলেও কুৎসিত কোনোকিছুকে মানুষ শয়তানই ধারণা করে থাকে । সে কারণেও এখানে এই উপমাটি ব্যবহার করা হয়ে থাকতে পারে । কেউ কেউ বলেছেন, এখানকার “শায়াতীন' কথাটির অর্থ__ এক ধরনের কদাকার বীভৎস সাপ, যার মাথায় থাকে লোম । সম্ভবতঃ ওই সাপের সঙ্গেই এখানে তুলনা করা হয়েছে যাক্কুম বৃক্ষকে । আবার কেউ কেউ মত প্রকাশ করেছেন, মরুভূমিতে কুশ্রী ও উৎ্কট দুর্সন্ধযুক্ত একধরনের গাছ হয়। ওই গাছকে বলে “শয়তানের রাজা" । আর এখানে হয়তো ওই গাছকেই করা হয়েছে যাকুম গাছের উপমা । এরপরের আয়াতে (৬৬) বলা হয়েছে__ “তারা তা থেকে ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে তা ছ্বারা* ৷ একথার অর্থ__ ক্ষুধার তাড়নায় তারা ওই যাক্কুম পেটপুরে খাবে । অথবা বলপ্রয়োগের মাধ্যমে তাদের উদর পরিপূর্ণ করা হবে যাকুম দ্বারা । এরপরের আয়াতে ৬৭) বলা হয়েছে___ “তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ" । একথার অর্থ পেটভরে যাক্ুম খাবার পর তারা পিপাসার্ত হয়ে পড়বে । পানি খেতে চাইবে । তখন তাদেরকে খেতে দেওয়া হবে ফুটন্ত পানি । এরকমও হতে পারে যে, এখানকার “ছুম্মা* শব্দটি “অতঃপর' অর্থে ব্যবহৃত না হয়ে ব্যবহৃত হয়েছে “অধিকন্ত* বা “তদুপরি' অর্থে । এভাবে ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।