॥ আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেয় না যাকুম বৃক্ষ? ৭ যালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষাস্বরূপ, তাফসীরে মাযহারী/৮১ প্রথমে বলা হয়েছে__ “আপ্যায়নের জন্য এটাই শ্রেয়, না যাক্ুম বৃক্ষ*? “যাকুম" হচ্ছে দোজখাভ্যত্তরস্থিত দুর্গন্ধযুক্ত, বিস্বাদ ও কুৎসিৎ ধরনের গাছ। ওই গাছই হবে দোজখবাসীদের আহার্য, যা তাদেরকে জোর করে খাওয়ানো হবে৷ আর ভীষণভাবে অপছন্দ হওয়া সত্তেও তারা তা গলাধঃকরণ করতে বাধ্য হবে । যেমন এক প্রবাদবচনে বলা হয়েছে “তাযাক্কামাত্ তয়ামু* (সে আহার করলো বড়ই বিশ্বাদ ও কষ্টের সঙ্গে)। “নুযুল' হচ্ছে ওই বস্তু, যা আপ্যায়নের প্রথম পর্বেই অতিথিদের সামনে উপস্থিত করা হয় । এখানে “আপ্যায়নের জন্য এটাই কি শ্রেয়' বলে এ কথা বুঝানো হয়েছে যে, সুরা-নারী-সুখদ কানন-খোৌশগলের আসর এসকল কিছু বেহেশতবাসীরা পাবে প্রথম পর্বেই। পরের পর্ব তো অনুমানের অতীত । সুতরাং হে মানুষ! বলো, এমতো সাদর আপ্যায়ন উত্তম, না উত্তম দোজখীদের প্রাথমিক আহার হিসেবে উপস্থিতকৃত দুর্ণদ্ধময়, কুৎসিৎ ও বিস্বাদপূর্ণ বৃক্ষ যাকুম? তাদের পরবর্তী দুর্ভোগতো অননুমাননীয় । হজরত ইবনে আব্বাস থেকে তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, ইবনে আবী হাতেম, হাকেম ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যাক্কুমের একটি ক্ষুদ্রাংশও যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, তবে বিনষ্ট হয়ে যাবে পৃথিবীবাসীদের সমস্ত জীবিকা, আর যার আহার্য হবে যাকুম, তার অবস্থা হবে কীরূপ? তিরমিজি বলেছেন, বর্ণনাটি সঠিক ৷ আবু ইমরান খাওলানি সূত্রে আবু নাঈম এবং “জাওয়ায়েদুজ্ জুহুদ' গ্রন্থের সুত্রে আবদুল্লাহ্ ইবনে আহমদ বর্ণনা করেছেন, মানুষ যাকুমকে যতো আঁচড়াবে, যাকুমও ততো আঁচড়াবে মানুষকে । পরের আয়াতে (৬৩) বলা হয়েছে__ “জালেমদের জন্য আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ” ৷ একথার অর্থ__ আমি এই যাক্কুম বৃক্ষ সৃষ্টি করেছি সীমালংঘনকারীদেরকে পরীক্ষা করবার জন্য । এখানে “ফিত্না” অর্থ পরীক্ষা। অর্থাৎ পৃথিবীর পরীক্ষা এবং পরবর্তী পৃথিবীর মহা শান্তি ও দুর্গতি। আর এখানে “জলিমীন* (সীমালংঘনকারীরা) বলে বুঝানো হয়েছে অংশীবাদীদেরকে । তারা বলতো, আগুন তো গাছকে পুড়িয়ে ভন্ম করে। তাহলে দোজখের আগুনে যাক্কুম গাছের অস্তিত্ব থাকবে কীভাবে? ইবনে যাবআরী একবার এক কুরায়েশ গোত্রনায়ককে বললো, মোহাম্মদ আমাদেরকে যাকুমের কথা বলে ভয় দেখায় । অথচ আমাদের আঞ্চলিক ভাষায় যাকুম অর্থ মাখন ও খেজুর । আবু জেহেল এ কথা শুনে তাকে নিজের বাড়ীতে নিয়ে গেলো । দাসীকে ডেকে বললো, আমাদের জন্য যাকুম নিয়ে এসো। একটু পরে দাসী নিয়ে এলো মাখন ও খেজুর । আবু জেহেল বললো, খাও। এই হচ্ছে সেই যাক্কুম, মোহাম্মদ যার কথা বলে তোমাদেরকে ভয় দেখায় । কাতাদা সুত্রে ইবনে জারীর বর্ণনা করেছেন, আবু জেহেল একবার মক্কাবাসীদেরকে ডেকে বললো, তোমাদের সাথী নাকি একথা বলে যে, দৌজখের তাফসীরে মাযহারী/৮২ আগুনের ভিতরে এক গাছ থাকবে? অথচ আগুন তো গাছকে গ্রাস করে ফেলে । আল্লাহ্র শপথ! আমি তো জানি, মাখন ও খেজুরকে বলে যাক্কুম । তার এমতো কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় নিম্মের আয়াত । বলা হয়__ সূরা সাফ্ফাত ঃ আয়াত ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।