ভাই। কোনো কোনো আলেম বলেছেন, ওই বেহেশতবাসী ও তার দুনিয়ার জীবনের সঙ্গী ছিলো একই পরিবারভূত। তাদের একজন ছিলো বিশ্বাসী এবং অপরজন অবিশ্বাসী । তাদের নাম যথাক্রমে ইয়াহুদা এবং মাতরুস। সুরা কাহাফেও এদুজনের ঘটনা উল্লেখ করা হয়েছে। “লামিনাল মুতাসদ্দিকীন' অর্থ__ তুমিও কি পরকালে বিশ্বাস করো? তুমি কি তাদের দলভূত যারা পুনরুথানে বিশ্বাসী? ...মৃত্তিকায় পরিণত হওয়ার পরেও আমাদেরকে পুনরুজ্জীবিত করে শাস্তি বা স্বস্তি দেওয়া হবে? এতো বিবেকবহির্ভূত আজব কথা। প্রশ্নবোধকটি বিস্ময়সূচক। এরপরের আয়াতে (৫৪) বলা হয়েছে___ “আল্লাহ্ বলবেন, তোমরা কি তাকে দেখতে চাও* । এখানকার “তোমরা কি তাকে দেখতে চাও” কথাটি আল্লাহতায়ালার হতে পারে । হতে পারে ফেরেশতারও । আবার এরকমও হতে পারে যে, কথাটি বলবে ওই বেহেশতবাসী, যে ইতোপূর্বে আলাপচারিতা শুরু করেছিলো “আমার ছিলো এক সঙ্গী একথা বলে। শেষোক্ত অবস্থায় অর্থ দীড়াবে_ আমার ওই অবিশ্বাসী সঙ্গী বা ভ্রাতা এখন জাহান্নামবাসী । তুমি কি তাকে দেখতে চাও এরপরের আয়াতে (৫৫) বলা হয়েছে__ “অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে? । একথার অর্থ __ এরপর সে দৃষ্টি নি্নমুখী করে দেখতে পাবে, তার সেই সঙ্গীটি রয়েছে দোজখের কেন্দ্রস্থলে। হজরত ইবনে আব্বাস বলেছেন, বেহেশতের মধ্যে কয়েকটি জানালা থাকবে । ওই জানালায় উঁকি দিলে বেহেশতবাসীরা দেখতে পাবে দৌজখীদেরকে । “সাওয়াইল জ্বাহীম" অর্থ দোজখের মধ্যস্থলে । যে স্থানের চতুর্দিকের দূরত্ সমান তাকেই বলে “সাওয়া'। এই আয়াতের ব্যাখ্যাব্য পদেশে হান্নাদ উল্লেখ বলবে, আমি মানুষের মাথাগুলোকে টগবগ করে ফুটতে দেখছি। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “বলবে, আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে৫৬), আমার প্রতিপালকের অনুগহ না থাকলে আমিও হাজিরকৃত ব্যক্তিদের মধ্যে শামিল হতাম'(৫৭)। একথার অর্থ__ সে তাফসীরে মাযহারী/৮০ তখন ওই দোজখবাসীকে বলবে, আল্লার শপথ! অপপ্ররোচনা দিয়ে তুমি তো আমাকে নিয়ে গিয়েছিলে ধ্বংসের ছারপ্রান্তে। ভাগ্যিস আল্লাহ আমাকে অনুগ্ধহ করেছেন। না হলে তোমার কথা বিশ্বাস করে এখন আমিও তোমার মতো জ্বলতে থাকতাম দোজখের আগুনে । এখানে “নি*মাতু রব্বি' অর্থ আল্লাহ্র অনুগ্রহ ৷ অর্থাৎ আল্লাহ্ কর্তৃক প্রদত্ত হেদায়েত । এরপরের আয়াতদ্য়ে বলা হয়েছে__ “আমাদের তো আর মৃত্যু হবে না (৫৮) প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না' (৫৯)। একথার অর্থ__ সে আরো বলবে, একবার তো আমরা পৃথিবীতে মৃত্যুবরণ করেছিলাম । আর আমাদেরকে কখনো মৃত্যুবরণ করতে হবে না। আর কখনো শাস্তিও দেওয়া হবে না আমাদেরকে । সুতরাং আমাদের এই জান্নাতবাস চিরকালীন । উল্লেখ্য, এমতো বক্তব্যের মাধ্যমে ওই জান্নাতী ব্যক্তি ও তার অন্যান্য সাথীরা দোজখীদেরকে ধিক্কার দিতে থাকবে । অথবা তারা এরকম কথা বলবে নিজেদের আলাপচারিতায় ৷ শেষোক্ত অবস্থায় তাদের এমতো বক্তব্যের উদ্দ্যেশ্য হবে আল্লাহ্র অনুগহের গ্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বিস্ময়ের ভাব প্রকাশ ও দোজখীদেরকে ভর্সনা । এরপরের আয়াতছয়ে বলা হয়েছে___ “ইহা তো মহাসাফল্য (৬০)। এরূপ সাফল্যের জন্য সাধকের উচিত সাধনা করা" (৬১) । কোনো কোনো বিজ্ঞ ব্যাখ্যাকার বলেছেন, যখন মৃত্যুকে জবাই করা হবে, তখন জান্নাতবাসীরা আনন্দিত হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আমাদেরকে আর কখনো কি মরতে হবে? তারা বলবে, না। একথা শুনে জান্নাতবাসীরা সমস্বরে বলে উঠবে___ এটাই তো মহাসাফল্য । এরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা । এরকমও হতে পারে যে, এ কথাগুলো আল্লাহ্র । জাগতিক সাফল্যের জন্য মানুষ সারাজীবন ধরে বহু চেষ্টা-সাধনা করে । অথচ তা প্রকৃত সাফল্য নয় । কারণ, পৃথিবীর সুখ- দুঃখ সব কিছুই এক সময় শেষ হয়ে যায়। আর আখেরাতের সুখ-দুঃখ অনন্ত সুতরাং অনন্ত সুখের জীবন লাভ করার জন্যই সকলের চেষ্টা সাধনা করা উচিত। কারণ এটাই মহাসাফল্য । সেকারণেই শেষে বলা হয়েছে__ এইরূপ সাফল্যের জন্য সাধকের উচিত সাধনা করা । সূরা সাফ্ফাত ঃ আয়াত ৬২, ৬৩ ॥|11.011100119.00
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।