Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/৭৮ 7 তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে । [॥ তাহাদের কেহ বলিবে, “আমার ছিল এক সংগী; _) “সে বলিত, “তুমি কি ইহাতে বিশ্বাসী যে, ) “আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদিগকে প্রতিফল দেওয়া হইবে?' [॥ আল্লাহ্‌ বলিবেন, “তোমরা কি তাহাকে দেখিতে চাও?+ ॥ অতঃপর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের মধ্যস্থলে; ॥ বলিবে, “আল্লাহ্র কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই শ) “আমার প্রতিপালকের অনুহ না থাকিলে আমিও তো হাযিরকৃত ব্যক্তিদের মধ্যে শামিল হইতাম। _) “আমাদের তো আর মৃত্যু হইবে না । “প্রথম মৃত্যুর পর এবং আমাদিগকে শাস্তিও দেওয়া হইবে না! 3 ইহ তোমহাসাফল্য ॥ এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা, প্রথমে বলা হয়েছে__ “তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে* ৷ একথার অর্থ__ সুরা পানরত অবস্থায় বেহেশতবাসীরা মুখোমুখি বসে খোশগল্প করতে থাকবে । বলা বাহুল্য, এরকম খোশগল্প খুবই আনন্দদায়ক । জনৈক কবি তাই বলেছেন_ ওয়ামা বাক্য়াত মিনাল লাজ্জাতি ইল্লা আহাদীছাল কিরামি আ*লাল মাদামি ভোগের আর বাকী নেই কিছু শুধু এইটুকু ছাড়া যা পানের আসরে মধুর আলাপনে দেয় সাড়া । উল্লেখ্য, এখানকার “আবৃবালা" শব্দটি বক্তব্যকে আরো সুদৃঢ় করেছে। যেনো ওই আলাপনের ঘটনা অতি বাস্তব । এর পরের আয়াতত্রয়ে বলা হয়েছে___ “তাদের কেউ বলবে, আমার ছিলো এক সঙ্গী (৫১); সে বলতো, তুমি কি এতে বিশ্বাসী যে (৫২), আমরা যখন মরে যাবো এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হবো, তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হবে (৫৩)? একথার অর্থ__ ওই মধুর আলাপচারিতার সময় তাফসীরে মাযহারী/৭৯ এক বেহেশতবাসী আর এক বেহেশতবাসীকে বলবে, পৃথিবীতে আমার এক সঙ্গী ছিলো । সে পুনরুথান , বেহেশত- দোজখ কিছুই বিশ্বাস করতো না । উল্টো আমাকে বলতো, তুমিও কি পরকালে বিশ্বাস করো? আমরা মরে গিয়ে পরিণত হবো মাটি ও হাড়ে । এরপরেও আমাদেরকে আবার শাস্তি পেতে হবে? মুজাহিদ বলেছেন, এখানে “কৃরীন' অর্থ শয়তান সম্পর্কিত । অর্থাৎ পৃথিবীতে শয়তান ছিলো আমার সঙ্গী । কোনো কোনো ব্যাখ্যাকার বলেছেন, এখানে “সঙ্গী অর্থ মানুষ সঙ্গী, শয়তান সঙ্গী নয় । আর “আমার ছিলো এক সঙ্গী' অর্থ আমার ছিলো এক ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।