) তাহাদিগকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে ২) শুভ্র উজ্ভ্বল, যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু । [॥ উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তাহারা মাতালও হইবে না, ॥ তাহাদের সঙ্গে থাকিবে আনতনয়না, আয়তলোচনা হুরীগণ । ॥ তাহারা যেন সুরক্ষিত ডিম্ব । প্রথমোক্ত আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে__ সুখদ কাননে উপবিষ্ট জান্নাতবাসীদেরকে তখন পরিবেশন করা হবে শুভ্রোজ্জবল শরাবপূর্ণ পান পাত্র। ওই শরাব হবে অতি স্বাদু এবং ক্ষতিকর প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণ সুরক্ষিত। যারা তা পান করবে, তারা তাই মাতালও হবে না । হবে না চৈতন্যচ্যুত ৷ এখানে “কা*সিন' অর্থ সুরা, শরাব, মদ্য, অথবা সেই পানপাত্র যা থাকে সুরায় পরিপূর্ণ । জনৈক কবি বলেছেন “ওয়া কা*সিন শারিব্তু আ'লা লাজ্জাতিন? | এখানে “কা*সিন অর্থ সুরা, সুরাভর্তি পানপাত্র নয় । কেননা পানযোগ্যবন্তু সুরা, পানপাত্র নয় । আখফাশ বলেছেন, কোরআনের সকল স্থানেই “কা*সিন' শব্দটি ব্যবহৃত হয়েছে সুরা অর্থে । “মায়ীন” অর্থ ্রবহমান সুরা, যা দৃষ্টিগ্রাহ্য। অর্থাৎ এখানে “মায়ীন' অর্থ “আ"য়ীন' (পরিদৃশ্যমান)। অথবা শব্দটির অর্থ হবে ঝরণা থেকে প্রবহমান সুরা ৷ এমতোক্ষেত্রেও “মায়ীন' এর অর্থ হবে “আ*য়ীন' । আর “আ"য়ীন' অর্থ হবে ঝরণা । প্রকৃত কথা হচ্ছে, যা দেখতে পানির মতো, তা-ই “মায়ীন* ৷ জান্নাতে শরাব প্রবাহিত হবে পানির প্রবাহের মতো । তাই একে বলা হয়েছে “মায়ীন' । কিংবা কথাটির দ্বারা এই ইঙ্গিত করা হয়েছে যে, জান্নাতের পানীয় বস্তু হবে অতি সুস্বাদু । হাসান বলেছেন, জান্নাতের সুরা হবে দুধের চেয়েও অধিক শুভ্র। “লাজ্জাত' শব্দটি হয়তো মূল ধাতু । সুতরাং শব্দটির অর্থ হবে__ সুস্বাদু হওয়ার কারণে প্রকৃত অর্থেই তা উপভোগ্য । কিংবা শব্দটি স্ত্রীলিঙ্গবাচক, যার পুংলিঙ্গ “লাজ্জুন' । আর 'লাজ্জুন* শব্দ গুণবাচক, যেমন গুণবাচক শব্দ “সুস্বাদু*। এখানকার “লা ফীহা গউলুন* কথাটির “ইয়াগুলু' অর্থ ক্ষতিকর । “গালা' অর্থ সে ধ্বংস করে দিয়েছে, করে দিয়েছে পণ্ড । অর্থাৎ জান্নাতের শরাব দুনিয়ার শরাবের মতো ক্ষতিকর নয়। ওই শরাব পান করলে শারীরিক অথবা মানসিক কোনো অপপ্রতিক্রিয়াই হবে না । বিকল হবে না বুদ্ধি-বিবেক। তাফসীরে মাযহারী/৭৭ “ইউনযাফুন' অর্থ মাতালও হবে না। “নাযফুন* অর্থ কোনোকিছুর শেষ হয়ে যাওয়া, শব্দটি সকর্মক ও অকর্মক উভয় অবস্থাতেই ব্যবহার্য । “কামুস" গ্রন্থে এরকমই বলা হয়েছে। “নাযাফ' শব্দটি শব্দগঠনপ্রক্রিয়া “ইফয়ালে' ব্যবহৃত হলে অর্থ প্রদান করে বিস্তৃতি ও গভীরতার। অর্থাৎ বেহেশতের শরাব পান করলে পানকারীর জ্ঞানবুদ্ধি বিপর্যস্ত হবে না এবং তার পানেচ্ছা ও পানীয় কখনো শেষ হবে না। উল্লেখ্য, জ্ঞানবুদ্ধির বিভ্রাট ঘটা ও শরাব শেষ হয়ে যাওয়া পানকারীর জন্য অত্যন্ত কষ্টকর ৷ এরকম কষ্ট থেকে বেহেশতের শরাব পানকারীরা থাকবে মুক্ত। এরপরের আয়াতদ্য়ে বলা হয়েছে___ “তাদের সঙ্গে থাকবে আনতনয়না, আয়তলোচনা হুরীগণ (৪৮) তারা যেনো সুরক্ষিত ভিন্ব'(৪৯)। একথার অর্থ__ শরাবপানকালে তাদের সঙ্গে থাকবে ব্রীড়ীবনতা ও আয়তআখিনী ললনাকুল ৷ তারা দেখতে হবে গোপনে সংরক্ষিত উজ্জ্বল ডিমের মতো অনিন্দ্যসুন্দর ৷ “কৃসিরাতুত্ ত্বরফি' অর্থ আনতনয়না, ব্রীড়াবনতা। অর্থাৎ ওই সকল কুমারী রমণীর দৃষ্টি নিবদ্ধ থাকবে কেবল তাদের বেহেশতী স্বামীদের দিকে । অন্য কারো দিকে তারা দৃষ্টিপাত করবে না। “য়ীন* অর্থ আয়তলোচনা, সুন্দর আঁখির অধিকারিণী। শব্দটি ব্যবহৃত হয় পুরুষ-নারী উভয়ের ক্ষেত্রেই । “বায়দ্ুন' অর্থ ডিম, বিশেষ করে উট পাখির ডিম। শব্দটি বহুবচন “বায়দ্বাতুন' এর । হাসান বলেছেন, উটপাখিরা তাদের ডিমগুলোকে লুহাওয়া ও ধুলাবালি থেকে বাচাবার জন্য তাদের ডানার নিচে লুকিয়ে রাখে । ডিমগুলোর রঙ হয় হরিদ্রাভ শুভ্র। আরববাসীরা সুন্দরী নারীকে তুলনা করে ওই সুরক্ষিত ডিমের সঙ্গে । এখানেও বেহেশতের হুরীদের ক্ষেত্রে এই উপমাটি ব্যবহার করা হয়েছে। জননী হজরত উম্মে সালমা থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন “য়ীন” বলে পটলচেরা আঁখিবিশিষ্ট মেয়েদেরকে । পাখি যেমন তার পালক দ্বারা আচ্ছাদিত থাকে, তেমনি বেহেশতের হুরীরাও হবে আয়তলোচনা । তাদের দেহত্বক হবে অতি সুক্ষ এবং মসৃন ৷ দেখে মনে হবে যেনো ডিমের বাহ্যিক ওজ্্বল্যের উপর সেঁটে আছে এক সৃক্ষ ত্কাবরণ । “মাক্নুন' অর্থ গোপনে রক্ষিত, সুরক্ষিত___ যেমন সযত্রে নিজেদের ডিম রক্ষা করে উটপাখিরা । সূরা সাফ্ফাতঃ আয়াত ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।