মেঘে মেঘে বেলা বয়ে যায় । হারিয়ে যায় প্রলোভনপরিবেষ্টিত প্রায়ান্ধকার জীবন । অযথার্থ গন্তব্যের দিকে ছুটে চলা মানুষের তবু হুশ হয় না। জাগে না অনুতাপের অভিঘাত। জ্বলে না অনুসন্ধিংসার অনল । দিন কাটে, রাত্রি কেটে যায়__ সাময়িকতায় । সাম্প্রতিকতায় ৷ অনাবশ্যক ব্যতিব্যস্ততায় । আত্মঅত্যাচারে । আত্মবিনাশের আয়োজনে । তবুও থামে না মানুষ । ভাবে না, কে আমরা? কোথা থেকে এসেছি? যাবোই বা কোথায়? জানতে চেষ্টা করে না এই মহাপৃথিবী, এই মহাজীবন ও এই মহাগ্রস্থানের অর্থ কী? অথচ আমাদের চোখের সামনেই প্রতিনিয়ত মরে ঝরে যাচ্ছে পুষ্পের সম্ভার ৷ পাখির কুজন । ছিন্ন হয়ে যাচ্ছে স্বজন-বন্ধন। ক্ষয়ে যাচ্ছে স্মৃতি-বিস্মৃতি, প্রাপ্তি-অপ্রাপ্ডি, তৃপ্তিঅতৃপ্তি। মুছে যাচ্ছে খদ্ধি-রোদন, সিদ্ধি-সিদ্ধান্তহীনতা, প্রশ্ন- প্রতিপ্রশ্ন । আমরা ব্রমশঃই অগ্রসর হচ্ছি অবধারিত অজীবনের দিকে । অনিবার্য অনিশ্চয়তার দিকে । একা । একা একা । শ্রুতি-দৃষ্টি-অনুভব তবুও আমাদের আড়ষ্ট । অসচল । অজাগ্রত । অথচ বেলা তো বয়েই চলেছে। দিবাবসানও সুনিশ্চিত । সুনিশ্চিত মহাপ্রলয়। মহাপুনরুখান। মহাবিচারের দিবস। কী জবাব হবে তখন আমাদের, যখন প্রশ্ন করা হবে, কেনো জ্বালাওনি দীপ বিশ্বীসের, যথাসময়ে? কেনো দাওনি সাড়া, যথা আহ্বানে, আমার প্রত্যাদিষ্ট পুরুষদের । তোমাকে তো দেওয়া হয়েছিলো যথেষ্ট সময়, আত্মশোধনের । খুলে রাখা হয়েছিলো তওবার তোরণ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত । তুমি তো মহামূল্যবান মানবজীবন পেয়েছিলে আমারই দয়ায়, দানে, অনুকম্পায়। পেয়েছিলে শ্রুতি, দৃষ্টি, বোধ-বুদ্ধি, জীবনোপকরণ । তবুও যথাকালে কেনো উদ্বোধন ঘটাওনি আত্মদর্শনের, সত্যদর্শনের? অতএব পৃথিবীর পথচারীরা! থামো। সচকিত হও । এখনই ৷ এই মুহূর্তে । অপথ, বিপথ ও কুপথ ছেড়ে ফিরে এসো মূল পথে । মূল মৃত্তিকায়। মৌলিক আকাশে । স্নাত হও প্রত্যাশিত প্রত্যুষের পবিত্র আলোয় । গ্রহণ করো সর্ববৃহৎ, সর্বমহৎ ও সর্বমহিমময় আকাশাগত খন্থ এই কোরআন । বলো, হে আমার পরম প্রেমময় প্রভূপালয়িতা! আমি জানি, তুমি মমতার মহাপারাবার ৷ পরম মার্জনাপরবশ । অতএব আমাকে স্থিত করো তোমার আশ্রয়ে । আমাকে আচ্ছাদিত করো তোমার মমতা ও মার্জনার নিশরীরি নূরে । তওবার এ আহ্বান সকলের জন্য । এ আহ্বান হচ্ছে শুভ্রতা, পবিত্রতা ও বিশুদ্ধতার শাশ্বত আহ্বান । অতএব এ আহ্বানকে মান্য করে ধন্য হতে হবে সকলকেই। সাম্প্রতিকতা যাদেরকে বিদগ্ধদমাজ বলে চিহ্িত করেছে তাদেরকে যেমন, তেমনি তাদেরকেও, যাদের ধর্মাচরণ কেবল আনুষ্ঠানসর্বন্ব । উভয় দলই উন্নীসিক, উগ্র, সাম্প্রদায়িক । সে কারণে অজ্ঞও । ইসলামের পথ সহজ, সরল ও অবিভাজ্য । এর কোনো ডান অথবা বাম নেই। নেই কোনো সমান্তরলতা, কিংবা বিকল্প । তাই আমরা সকলকেই সংযত, সংহত ও সংরক্ত হতে বলি। বলি, হে মহামানবতা! জেগে ওঠো ওঁদার্য্যের অভিঘাতে, মহানুভবতার স্পর্শে এবং মহাকল্যাণের স্ফুরণে । আরো বলি, অকৃজ্ঞতায় কোনো সৌন্দর্য নেই, উন্নাসিকতায় নেই মহত্ব। অতএব এসো প্রেমের পথে । জ্ঞানের পরিব্রীজনায় । জ্ঞানকেন্দ্র মহাগ্রন্থ আল কোরআনের তরঙমুখর অতলতায় । একথা অস্বীকার না করে উপায় নেই যে, কোরআন শিখতে হবে কোরআনের যথাব্যাখ্যা সহকারে । যার প্রতি এই মহাগ্রন্থ অবতীর্ণ হয়েছিলো, তিনিই এর ব্যাখ্যা করেছেন সারাজীবন ধরে । কথায়, মৌনতায়, আচরণে, সমর্থনে, নির্দেশনায় । সেই যথাব্যাখ্যার সারাৎসার নিয়েই রচিত ও প্রতিষ্ঠিত হয়েছে তাফসীরশান্ত্র। বহুসংখ্যক মনীষী ছিলেন এই মহানশান্ত্রের সেবক । তাদের একনিষ্ঠ পরিচর্চায়, গবেষণায় ও প্রণোদনায় মানুষ তাই সহজে বুঝতে পারে কোরআনের মূল মর্ম ও বক্তব্যকে । সেই সকল বিরলপ্রজ তাফসীরকারগণের অন্যতম শ্রেষ্ঠজন যিনি, তীর নাম কাষী ছানাউল্লাহ্ পানিপথী । তিরিশটির অধিক মহামূল্যবান গ্রন্থের সফল রচয়িতা তিনি। তার মধ্যে তাফসীরে মাযহারীতেই বিবৃত ও বিতরিত হয়েছে তার প্রজ্ঞা ও প্রতিভার অবাক ও নির্বাক করে দেওয়া বিচ্ছুরণ। ভারসাম্যমূলকতা ও ভাবনা-বেদনার যথাঅধিকাররূপে বিকশিত হয়েছে এখানে বর্ণনাসঞ্জাত বিদ্যা, বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ ও অন্তর্জাত বিদ্যার। মিলিত হয়েছে রেওয়ায়েত, দেরায়েত ও ফেরাসাত। সম্ভবতঃ এরকম শিখরস্পর্শী অভিজ্ঞানের সমীভূত সন্নিপাত অন্য কোনো গ্রন্থের নেই। তাই শত শত বৎসর গত হলেও এ মহাগ্রন্থের আবেদন এখনো অভিনতুন। আশা করা যায় এর আবেদন একইভাবে অভিনতুন থেকে যাবে প্রজন্ম প্রজন্মান্তরের জ্ঞানপিপাসুদের অনুসঙ্গে ও আগহে। যতোদিন না বিনাশ হবে আমাদের এই সাধের পৃথিবী । যতোদিন না নিক্ষিপ্ত, বিক্ষিপ্ত ও প্রক্ষিপ্ত হবে নক্ষত্রপুঞ্জ । শুরু হবে মহাগ্রলয়। আমরা তো মনে করি পৃথিবীর সকল ভাষায় অক্ষরান্তরিত হওয়া প্রয়োজন এই কালজয়ী গ্রন্থের । বলতে হয়, বাংলাদেশ বিলম্বেই বুকে ধারণ করতে পারলো এই মহামহীরুহের অনুধ্যানকে, অক্ষরাত্তরকে। আর এটাও আমাদেরকে অবাক হয়ে দেখতে হচ্ছে যে, আমরা, খানকাবাসী গুটিকতক ফকির দরবেশ এই মহান নির্মাণকর্মের প্ান্তরিক শ্রমিক। এই সৌভাগ্য আমরা রাখি কোথায়? ভয় শুধু একটাই যে, এই সুবিপুল দানের যথাকৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারবো তো? তবে ভরসা কেবল এই যে, আমরা তো তার সততম্বাধীন অভিপ্রায়ের অনুদাস। আমরা তো আমাদের দিকের কেউ নই । আমরা যে তার। সেকারণেই তো ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আমাদের সাধ-সাধ্য, যোগ্যতা-অযোগ্যতা, প্রশ্ন-জবাব, কুগ্ঠা, দোদুল্যমানতা । এভাবেই প্রায় তিনশ বছরের পিপাসিত প্রতীক্ষার পটভূমিতে প্রস্ফুটিত হচ্ছে তাফসীরে মাযহারীর খণ্ড গ্রন্থসমূহ__বিরল কমলের মতো, বিনম্র বসন্তের মতো । আমরা তাই অকুষ্ঠচিত্তে এই স্বীকৃতিটুকু দিতে চাই যে, আমাদের আশ্রয়, প্রশ্রয়, বরাভয়, বিজয়__ সবকিছুই তো তোমার দয়া ও দান। অতএব সকল প্রশংসা-প্রশস্তি, স্তব-স্তুতি, গরিমা-গৌরব কেবল তোমার ৷ তোমারই । হে আমাদের মহামার্জনাপরবশ ও মহামমতাময় আল্লাহ্! হে আমাদের সৃজয়িতা-পালয়িতা-দাতা-বিধাতা-পরিত্রাতা! আমরা অবশ্যই পাপিষ্ঠ, আত্মঅত্যাচারী । আমরা নিচ, নিকৃষ্ট, নিষ্দীপ, অনুন্লেখ্য, তুচ্ছ, তুচ্ছাতিতুচ্ছ। বিনাশ করো আমাদের অহমিকাকে, অন্ধকারকে, ॥|॥11.911100117.001
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.