এরপরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “বরং সে তো সত্য নিয়ে এসেছে এবং সে রসুলগণকে সত্য বলে স্বীকার করেছে'। একথার অর্থ__ অংশীবাদীদের উল্লেখিত অপমন্তব্যের জবাবে আল্লাহতায়ালা সুনিশ্চিতার্থক ভঙ্গিতে বলেন, কম্মিনকালেও তিনি কবি নন। তিনি হচ্ছেন আমা কর্তৃক নির্বাচিত নবী । তিনি অবশ্যই সত্যসহ প্রেরিত হয়েছেন। সে কারণেই তো পূর্ববর্তী সকল নবীর তিনি প্রত্যয়নকারী । তিনি বলেন, আল্লাহ্ কর্তৃক প্রেরিত সকল নবী সত্য । এখানে “সে রসুলগণকে সত্য বলে স্বীকার করেছে' কথাটির মাধ্যমে এ বিষয়টিই বুঝিয়ে বলা হয়েছে যে, রসুল স. এর দাবি নতুন কোনো বিষয় নয়। ইতোপূর্বে তার মতো অনেক নবী রসুল এসেছিলেন । আর তাদের প্রচারিত ধর্মমতও তার আনীত ধর্মমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । তাফসীরে মাযহারী/৭৫ এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “তোমরা অবশ্যই মর্ম্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করবে (৩৮) এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে*€৩৯)। একথার অর্থ__ হে অংশীবাদী জনগোষ্ঠী! তোমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে মর্মন্ত্দ শাস্তির স্বাদ। শাস্তি ভোগ করবে তোমরা অপরাধের গুরুত্ ও পরিমাণীনুসারে । সূরা সাফ্ফাত £ আয়াত ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪ ॥ তবে তাহারা নয় যাহারা আল্লাহ্র একনিষ্ঠ বান্দা। ॥ তাহাদের জন্য আছে নির্ধারিত রিয্ক__ ॥ ফলমূল; আর তাহারা হইবে সম্মানিত, উ॥ সুখদ-কাননে ) তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে । আলোচ্য আয়াত পঞ্চকের মর্মার্থ হচ্ছে__ মর্মন্তুদ শাস্তি ভোগ করবে কেবল অবিশ্বাসীরা । কিন্তু যারা একনিষ্ঠ বিশ্বাসী, তারা সম্পূর্ণরূপে হবে শান্তির সংশ্রবমুক্ত। তাদেরকে করা হবে পুরস্কৃত। দেওয়া হবে পূর্বনির্ধারিত অফুরন্ত জীবনোপকরণ, বেহেশতের সুস্বাদু ফলমূল । তদুপরি তাদেরকে করা হবে সম্মানিত। মনোরম কুসুমকাননে সুখাসনে মুখোমুখি উপবেশন করানো হবে তাদেরকে । এখানে “রিষ্কুম্ মা*লুম" অর্থ নির্ধারিত জীবনোপকরণ, যা চিরস্থায়ী ও পরিতৃপ্ডিপ্রদায়ক, সুস্বাদু । “ফাওয়াকিহ' অর্থ স্বাদে গন্ধে ভরপুর ফল, যা কেবল সাধারণ আহার্ষের মতো ক্ষুধানিবারক নয়, চিত্তপ্রশাভতিপ্রদায়ক ৷ শব্দটি “ফাকিহাতুন* এর বহুবচন। আবার “ফাকিহাতুন* অর্থ কেবল ওই সকল ফলমূল, যা কেবলই ক্ষুগ্িবৃত্তিনিবারক, মনোমুগ্ধকর কিছু নয় । “রিয্কৃ* বলা হয় ওই দুই ধরনের আহার্ষ বন্তকেই। উল্লেখ্য, জান্নাতবাসীদেরকে ক্ষুগ্িবৃত্তি পরিপুরণের জন্য আহার্যভক্ষণ করতে হবে না। তাদের শরীর সুরক্ষিত থাকবে পানাহার ব্যতিরেকেই। তবুও তারা পানাহার করবে কেবল আহারাম্বাদ গ্রহণের জন্য । তাই তাদের আহার্যবন্তু হবে কেবল বিচিত্র বর্ণের ও গন্ধের মনোমুগ্ধকর ফলমূল । “ওয়াহুম মুক্রমূন' অর্থ আর তারা হবে সম্মানিত। অর্থাৎ তারা সেখানে রিজিক পাবে সম্মানের সঙ্গে। পৃথিবীবাসীদের মতো রিজিকের জন্য তাদেরকে কোনো দুঃশ্চিন্তায় ভুগতে হবে না। দিতে হবে না কোনো শ্রম। এমনকি মুখ ফুটে চাইতেও হবে না কোনোকিছু । আর “ফী জান্নাতিন্ নাঈম' অর্থ সুখদ কাননে, চিত্তসুখকর উদ্যানে । তাফসীরে মাযহারী/৭৬ সূরা সাফ্ফাত £ আয়াত ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ॥|॥11.01100119.001
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।