Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

কেউ বলেছেন “ইয়ামীন? অর্থ এখানে শপথ । অর্থাৎ তোমরা তখন শপথ করে বলতে যে, তোমাদের ধর্মই সঠিক । কোনো কোনো আলেম শব্দটির অর্থ করেছেন জবরদস্তি । অর্থাৎ তোমরা তখন জোর-জবরদস্তি খাটিয়ে আমাদেরকে ধর্ম্রষ্ট হতে বাধ্য করতে । আমাদের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্যই দিতে না। এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে__ “তারা বলবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না'। একথার অর্থ__ তাদের ধর্মীয় নেতা ও সমাজপতিরা তখন বলবে, না । আমরা তোমাদেরকে ধর্ম্রষ্ট করিনি। তোমরা বিপথগামী হয়েছিলে স্বেচ্ছায় । বিশ্বাসী তো তোমরা ছিলেইনা। এরপরের আয়াতে (৩০) বলা হয়েছে__ “এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ ছিলো না, বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায় । একথার অর্থ__ তাদের নেতৃস্থানীয়রা আরো বলবে, ধর্মীয় ব্যাপারে আমরা তোমাদের উপরে কোনো কর্তৃত্‌ খাটাইনি। বিপথগামিতাকে পছন্দ করেছিলে তোমরাই । হয়ে গিয়েছিলে সীমালংঘনকারী। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে (৩০)। আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত (৩১)। একথার অর্থ__ তাদের নেতৃবর্গ শেষে তাদের নিজেদের দোষও স্বীকার করবে । বলবে, দ্যাখো । তোমরা আমরা উভয়েই অপরাধী । এখন শাস্তিভোগ আমাদের জন্য অনিবার্ধ। আমরা পথভ্রষ্ট ছিলাম। সেজন্যই তো তোমাদেরকে আহ্বান জানাতাম পথন্রষ্টতার দিকে । তোমরাও সে আহ্বানে হষ্টচিত্তে সাড়া দিয়েছো । এভাবে এখন আমাদের উপরে বাস্তবায়িত হবে আল্লাহ্‌র পূর্বঘোষিত বাণী, আর আল্লাহ্‌র বাণী তো সত্য । উল্লেখ্য, এখানে “আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হয়েছে বলে ইঙ্গিত করা হয়েছে ওই আয়াতের দিকে, যেখানে বলা হয়েছে “আমি জাহান্নামকে পরিপূর্ণ করবো জ্বিন, ইনসান ও পাথর ছারা" । এভাবে তাদের একথার অর্থ দাড়িয়েছে _ দ্যাখো, তোমাদের ও আমাদের পথভ্রষ্টতা ভাগ্যের ফের ছাড়া আর কিছু নয়। আমাদের নরকগমন অদৃষ্টলিপিতে পূর্বাহ্েই লিপিবদ্ধ ছিলো । পৃথিবীতে পথভ্রষ্ট করে ও হয়ে আমরা তা বাস্তবায়ন করেছি মাত্র । আমরা যে চিরত্রষ্ট এরপরের আয়াতছ্য়ে বলা হয়েছে__ “তারা সকলেই সেদিন শাস্তির শরীক হবে (৩৩) অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি' (৩৪)। একথার অর্থ__ সেদিন শাস্তিভোগের অংশীদার হবে অবিশ্বাসী নেতা-জনতা সকলেই । অবিশ্বাসীদের প্রতি আমা কর্তৃক আরোপিত শাস্তি এরকমই। তাফসীরে মাযহারী/৭৪ সূরা সাফ্ফাত £ আয়াত ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯ ॥ উহাদিগকে “আল্লাহ্‌ ব্যতীত কোন ইলাহ্‌ নাই* বলা হইলে উহারা অহংকার করিত ॥ এবং বলিত, “আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহ্গণকে বর্জন করিব?' ॥ বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদিগকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে। ॥ তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আম্বাদ গ্রহণ করিবে ॥ এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে___ প্রথমোক্ত আয়াতছয়ের মর্মার্থ হচ্ছে__ পৃথিবীতে ওই অবিশ্বাসীদের সত্যপ্রত্যাখ্যানের প্রকৃতি ছিলো এরকমঃ তাদের সামনে আমার প্রেরিত বার্তাবাহকগণ যখন “আল্লাহ্‌ ছাড়া কোনো ইলাহ্‌ নেই” এই মহাসত্য উচ্চারণ করতেন, তখন তারা প্রত্যাখ্যান করতো দম্ভভরে । বলতো, আমরা কি উন্মাদ এক কবির কথায় আমাদের এতোদিনকার পুজা-পার্বন পরিত্যাগ করতে পারি? এখানে “উন্মাদ কবি" অর্থ রসুলেপাক স.! মক্কার মুশরিকেরা বিভিন্ন সময়ে তাঁকে “কবি” “যাদুকর* ইত্যাদি বলে উত্যক্ত করতো । ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।