Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

“আহ্ওয়াজ্বাহুম' অর্থ তাদেরকে তাদের পরামর্শদাতা শয়তানের সঙ্গে জড়ো করো । অর্থাৎ প্রতিটি কাফেরকে তার পরিচালক শয়তানের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দাও। হাসান বলেছেন, কথাটির অর্থ তাদেরকে শৃঙ্খলিত করো তাদের পৌত্তলিক সহধর্মিণীদের সঙ্গে । তাফসীরে মাযহারী/৭০ “মাকানু ইয়া*বুদূন* অর্থ যাদের ইবাদত তারা করতো । অর্থাৎ পৃথিবীতে তারা যে সকল মূর্তি ও শয়তানের পূজা করতো । মুকাতিল বলেছেন, এখানে কথাটির অর্থ শয়তান। কেননা এক আয়াতে আজ্ঞা করা হয়েছে “তোমরা শয়তানের পূজা কোরো না+। প্রকৃত কথা হচ্ছে, কথাটি ব্যাপকার্থক নয়, বরং বিশেষার্থক। কারণ অংশীবাদীরা কেবল মূর্তি ও শয়তানের উপাসনাই করে না, উপাসনা করে কোনো কোনো পুণ্যবানেরও । যেমন আল্লাহ্‌র পুত্র ভেবে কেউ উপাসনা করে হজরত ঈসা ও হজরত উযায়েরের । আবার আল্লাহ্‌র কন্যা মনে করে কেউ পূজা করে ফেরেশতার। সুতরাং বুঝতে হবে সেদিন অংশীবাদীদের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে কেবল তাদের পূজিত প্রতিমাগুলোকে এবং শয়তানকে । হজরত ঈসা ও হজরত উযায়ের তো আল্লাহ্‌র নবী । আর ফেরেশতারাও নিরপরাধ । “ফাহ্দুহুম ইলা সিরাত্বিল জ্বাহীম' অর্থ এবং তাদেরকে পরিচালিত করে জাহান্নামের পথে । হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির অর্থ__ তাদেরকে দোজখের পথ বাতলে দাও। ইবনে কীসান অর্থ করেছেন_ তাদেরকে দোজখের দিকে অগ্রসর করিয়ে দীও। উল্লেখ্য, পিছন দিক দিয়ে যে হাঁকিয়ে নিয়ে যায়, তাকে আরববাসীরা বলেন “হাদী' পেরিচালক, পথনির্দেশক)। এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে__ “অতঃপর তাদেরকে থামাও, কারণ তাদেরকে প্রশ্ন করা হবে" । ব্যাখ্যাতাগণ লিখেছেন, বিতাড়িত সত্যপ্রত্যাখ্যানকারীরা পুলসিরাতের নিকটে পৌছলে আল্লাহতায়ালা পুনঃআদেশ করবেন, ওদেরকে এখানে থামাও। তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ করা হবে । একথাই বলা হয়েছে আলোচ্য আয়াতে । এখানে বিবৃত হয়েছে পূর্ববর্তী আদেশের কারণ । হজরত ইবনে আব্বাস তার এক বর্ণনায় বলেছেন, তখন পুঙ্থানুপুঙ্খ হিসাব নেওয়া হবে তাদের সকল কথা ও কাজের । তার আর এক বর্ণনায় তিনি বলেছেন, তাদেরকে তখন জিজ্ঞাসাবাদ করা হবে “লাইলাহা ইল্লাল্লহ* আল্লাহ্‌ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই) কলেমা সম্পর্কে । হজরত আবু বারযাহ আসলামী থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কোনো বান্দা পুলসিরাত থেকে পা ওঠাতে পারবে না, যতক্ষণ না এই চারটি প্রশ্নের মীমাংসা হবে__ ১. জীবন কাল সে কোন কাজে অতিবাহিত করেছে? ২. শরীরকে শ্রার্ত করেছে কোন কাজে খাটিয়ে? ৩. জ্ঞানার্জনের পর সে জ্ঞান লাগিয়েছে কী ধরনের কাজে? ৪. সম্পদ অর্জন ও ব্যয় করেছে কীভাবে? এরকম হাদিস আরো বর্ণনা করেছেন হজরত ইবনে মাসউদ থেকে তিরমিজি ও ইবনে মারদুবিয়া এবং গ্রনে উল্লেখ করেছেন, হজরত আবু দারদা বলেছেন, আমি ভয় করি সে সময়ের কথা মনে করে, যে সময় আমাকে জিজ্ঞেস করা হবে, তুমি যা জানতে তা আমলে এনেছিলে কিনা? তাফসীরে মাযহারী/৭১ ইমাম আহমদ তীর “জুহুদ" গ্রন্থে বলেছেন, হজরত আবু দারদা বলেছেন, মহাবিচারের দিবসে বান্দাকে প্রথমে জিজ্ঞেস করা হবে, এলেম অনুসারে তুমি কী পরিমাণ আমল করেছো? আবকা ইবনে আবদুল্লাহ্‌ সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, জাহান্নামের উপরে রয়েছে সাতটি পুল। সবাইকে ওই পুলগুলো অতিক্রম করার হুকুম দেওয়া হবে। প্রথম পুলের কাছে পৌঁছলে ফেরেশতাদেরকে বলা হবে, এদেরকে থামাও । এদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হবে । প্রথমে হিসাব নেওয়া হবে নামাজের । ফলে যারা ধ্বংস হওয়ার উপযুক্ত তারা ধ্বংস হয়ে যাবে এবং যারা পরিত্রাণপ্রাপ্তির উপযোগী তারা পাবে পরিভ্রাণ। দ্বিতীয় পুলের কাছে পৌছানোর পর জিজ্ঞেস করা হবে আমানত সম্পর্কে । তখন যারা আমানতের খেয়ানত করেছিলো তারা হয়ে যাবে ধ্বংস এবং মুক্তি পাবে তারা, যারা আমানত রক্ষা করেছিলো । তৃতীয় পুলের সন্নিকটে পৌছলে প্রশ্ন করা হবে আত্মীয়তার হক প্রতিপালন সম্পর্কে । ফলে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করেছিলো, তারা হয়ে যাবে শাস্তিকবলিত । আর নাজাত পাবে আত্মীয়তা বজায়কারীরা । ওই সময় আত্মীয়তার বন্ধন বলতে থাকবে, হে আল্লাহ্‌! যারা আমাকে অটুট রেখেছিলো, তুমিও তাদেরকে অটুট রাখো এবং যারা আমাকে ছিন্ন করেছিলো তুমিও তাদেরকে করে ফেলো ছিন্নভিন্ন । সূরা সাফ্ফাত ৪ আয়াত ২৫, ২৬, ২৭, ২৮৮ ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ॥|11.911100117.001

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।