॥ এবং উহারা বলিবে, "দুভেগি আমাদের! ইহাই তো কর্মফল দিবস । ॥ ইহাই ফয়সালার দিন যাহা তোমরা অস্বীকার করিতে । আলোচ্য আয়াতত্রয়ের মমার্থ হচ্ছে__ মহাপুনরুথান সূচিত হবে শিঙ্গার একটি মাত্র বিকট বজ্বনিনাদ সদৃশ ফুত্কারধ্বনির টান তা জানাননি বেবি রেডি বাড়ালে রেডি একে অপরকে দেখতে থাকবে । অশুভ পরিণতির নিশ্চিতি বুঝতে পেরে বলে উঠবে, দুর্ভোগ আমাদের । এটাই তো দেখছি পৃথিবীতে শ্রুত কর্মফল দিবস । তখন ফেরেশতারা বলে উঠবে, হ্যা, এটাই সেই মীমাংসার দিন, যা তোমরা অস্বীকার করতে । এখানে “যাজ্বরাতুন ওয়াহিদাতুন' অর্থ একটি মাত্র প্রচণ্ড শব্দ । অর্থাৎ শিঙ্গার দ্বিতীয় ফুৎকার । উল্লেখ্য, শিঙ্গার প্রথম ফুৎকার ধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই মৃত্যুবরণ করবে এবং আপন আপন কবরে পুনরুথিত হবে দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে । “যাজ্বরা* শব্দটির আক্ষরিক অর্থ হীকিয়ে বের করে দেওয়া, চিৎকার করে থামিয়ে দেওয়া । যেমন বলা হয় “যাজ্বারার রায়ী গানামাহু' রোখাল ধমক দিয়ে তার ছাগপালকে থামিয়ে দিলো)। শব্দটির দ্বারা এখানে বুঝানো হয়েছে__ দ্বিতীয় শিঙ্গাধবনির সঙ্গে সঙ্গে কবরবাসীরা পুনরুখিত হবে, যেমন প্রথম শিঙ্গাধ্বনির সঙ্গে সঙ্গে মৃত্যুমুখে পতিত হবে সবাই । অর্থাৎ শিঙ্গাধ্বনির প্রতিক্রিয়া প্রকাশ পাবে তাৎক্ষণিকভাবে, এতটুকুও বিলম্ব হবে না। “ফা ইজাহুম ইয়ানজুরুন" অর্থ আর তখনই তারা প্রত্যক্ষ করবে । অর্থাৎ পুনরুথিত জনেরা দণ্ডায়মান হওয়ার সাথে সাথেই ভয়ে আতংকে এদিক ওদিক দেখতে থাকবে । অথবা “ইয়ানজুরুন” অর্থ এখানে “ইয়ানতাজিরুন* | অর্থাৎ তারা তখন উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কী ব্যবহার করা হয়, তা বুঝবার জন্য এদিকে সেদিকে নিক্ষেপ করতে থাকবে ত্রস্ত দৃষ্টি । “ইয়া ওয়াইলানা' অর্থ দুর্ভোগ আমাদের । শব্দটির “ইয়া” অব্যয়টি হুমকি প্রকাশক । “ইয়াওমাদ্ দীন" অর্থ এটাই তো সেই কর্মফল দিবস। “ইয়াওমাল ফাস্লি' অর্থ ফয়সালার দিন, যেদিন চিরকালের জন্য পৃথক করে দেওয়া হবে সৌভাগ্যশালী ও দুর্ভাগাদেরে। কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা বলেছেন, “হাজা ইয়াওমুদ্দীন' (এটাইতো সেই কর্মফল দিবস) উক্তিটি সত্যপ্রত্যাখ্যানকারীদের তাফসীরে মাযহারী/৬৯ শেষ উক্তি। আর ২১ সংখ্যক আয়াতে উদ্ধৃত উক্তিটি ফেরেশতাদের । আবার কেউ কেউ বলেছেন, সম্পূর্ণটাই কাফেরদের উক্তি । ফেরেশতাদের কোনো বক্তব্য এখানে নেই। সুরা সাফ্ফাত £ আয়াত ২২, ২৩, ২৪ ॥ ফিরিশ্তাদিগকে বলা হইবে, “একত্র কর যালিম ও উহাদের সহচরগণকে এবং উহাদিগকে যাহাদের “ইবাদত করিত তাহারাঁ__ ॥ আল্লাহ্র পরিবর্তে এবং উহাদিগকে পরিচালিত কর জাহান্নামের পথে, [॥ “অতঃপর উহাদিগকে থামীও, কারণ উহাদিগকে প্রশ্ন করা হইবে ঃ প্রথমোক্ত আয়াতদছ্য়ের মর্মার্থ হচ্ছে__ মহাপুনরুথান পর্ব সম্পন্ন হলে আল্লাহতায়ালা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, সীমালংঘনকারী, সীমালংঘনকারীদের সহচর এবং তারা যে সকল প্রতিমা ও শয়তানের উপাসনা করতো তাদের সকলকে একত্র করো । আর তাদেরকে দৌজখের দিকে হাঁকিয়ে নিয়ে চলো । এখানে “উহ্শুরু* অর্থ একত্র করো, সমবেত করো হিসাব-নিকাশ গ্রহণের স্থানে । “জলামু* অর্থ সীমালংঘনকারী । আর “ওয়া আযওয়াজ্বাহুম' অর্থ তাদের সহচরদেরকে । নোমান ইবনে শরীক থেকে বায়হাকী বর্ণনা করেছেন, হজরত ওমর বলেছেন, “সীমালংঘনকারী ও তাদের সহচর' অর্থ জালেম এবং তাদের সমপ্রকৃতির লোক। এভাবে সেদিন একত্র করা হবে সুদখোরের সঙ্গে সুদখোরকে, ব্যভিচারীর সঙ্গে ব্যভিচারীকে এবং মদ্যপের সঙ্গে মদ্যপকে। জান্নাত হবে যেমন সমপ্রকৃতির পুণ্যবানদের বসবাস স্থল, তেমনি জাহান্নামও হবে সমপ্রকৃতির অপরাধীদের আবাস। বায়হাকী আরো বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, “আয্ওয়াজ্ব* অর্থ সমপর্যায়ভূত। বাগবী লিখেছেন, কাতাদা ও কালাবী বলেছেন, শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে ওই সকল লোককে যাদের কার্যকলাপ সাদৃশ্যপূর্ণ, যেমন সাদৃশ্য রয়েছে এক মাতালের সঙ্গে অন্য মাতালের, এক সুদ ভক্ষণকারীর সঙ্গে অন্য সুদ ভক্ষণকারীর। জুহাক বলেছেন, ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।