অবশ্য এখানকার উভয় ব্যাখ্যাই সমপ্রকৃতির। আর এ ধরনের ব্যাখ্যার দৃষ্টাত্ত পূর্বেই দেওয়া হয়েছে। অর্থাৎ অস্বাভাবিক বিষয়কেই মানুষ বিরাট কিছু বলে ভাবে, আবার অজ্ঞতা প্রকাশ করে সেই সকল ক্ষেত্রে, যা তার কাছে অসাধারণ । অধিকাংশ কারী বলেছেন, এখানকার “আজ্্বিব্তা” শব্দটির “তা' বর্ণটি মধ্যম পুরুষের । আর এর ছারা সম্বোধন করা হয়েছে রসুল স.কে। এভাবে বক্তবার্থ দীড়ায়___ রসুল স.কে তারা সত্যবাদী বলে জানে, তাদের সামনে প্রকাশ করা হয়েছে অনেক অলৌকিকতৃ, আবার তারা শুনে চলেছে কোরআনের অপার্থিব বাণী সম্ভারের আবৃত্তি, তৎ্সত্বেও তারা তাঁর রেসালাতের দাবি মেনে নিতে চায় না, তিনি স. তো বিস্ময়বোধ করেন একারণেই । অথবা বলা যেতে পারে__ মহাবিশ্বের পরতে পরতে অংশীবাদীরা প্রত্যক্ষ করে চলেছে আল্লাহ্র শক্তিমত্তার অসংখ্য দৃষ্টাত্ত, অথচ তারা পুনরুথথানের কথা বিশ্বাস করতে চায় না। এই সহজ কথাটিও বুঝতে চায় না যে, পূর্বের সৃষ্টি অপেক্ষা পরের সৃষ্টি অধিকতর সহজ । রসুল স. এর বিস্ময়ান্বিত হওয়ার কারণ তো এটাই। কাতাদা বলেছেন, কোরআন অবতীর্ণ হওয়ার পরেও মানুষ যে কীভাবে পথভ্রষ্টতাকে আঁকড়ে থাকতে পারে, সে কথা ভেবে রসুল স. আশ্র্য্যাক্বিত হতেন। তিনি স. ভাবতেন, এই কোরআন যে শুনবে, সে-ই পথপ্রাপ্ত হবে । কিন্তু মক্কার মুশরিকেরা সত্যিই দুর্ভাগা । না হলে কোরআন শুনে তারা বিদ্রীপ করতে তাফসীরে মাযহারী/৬৭ পারতো না । উল্লেখ্য, তারা পুনরুথান নিয়ে তো ব্যঙ্গ-বিদ্রপ করতোই, তদুপরি উপহাস করতো রসুল স. এর বিস্ময় নিয়েও । তাই এখানে বলা হয়েছে__ আপনি হয়ে যান বিস্মিত, আর তারা আপনার বিস্ময়ানুভূতি নিয়ে করে বিদ্বপ। এরপরের আয়াতে (১৩) বলা হয়েছে__ “এবং যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, তারা তা গ্রহণ করে না*। একথার অর্থ__ এবং যখন তাদেরকে কোরআনের মাধ্যমে শুভ উপদেশ দেওয়া হয়, তখন সে শুভ উপদেশকে তারা মান্য করে না। অথবা__ যখন মহাপুনরুতথান ও মহাবিচারের দিবসের যাথার্ সম্পর্কে তাদেরকে জানানো হয়, তখন অবিমৃশ্যকারিতা ও নির্বৃদ্ধিতার কারণে তারা তা মেনে নিতে চায় না। লাভ করতে পারে না কোনো কল্যাণ । এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__ “তারা কোনো নিদর্শন দেখলে উপহাস করে” ৷ একথার অর্থ__ অলৌকিক নিদর্শন দেখলেও তারা ঠাট্টা-পরিহাস করে এবং এ অপকর্মে একে অপরকে আহ্বান জানায় । এখানে “কোনো নিদর্শন” বলে এমন ঘটনার কথা বুঝানো হয়েছে, যা রসুল স. এর রেসালাতের সত্যতাকে সুপ্রতিষ্ঠিত করে । হজরত ইবনে আব্বাস ও মুকাতিল বলেছেন, এখানে “কোনো নিদর্শন* বলে ইঙ্গিত করা হয়েছে রসুল স. কর্তৃক চন্দ্র দ্িখপ্তিত করার অলৌকিক ঘটনাকে। এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “এবং বলে, এটা তো এক সুস্পষ্ট যাদু ব্যতীত আর কিছুই নয়'। একথার অর্থ__ স্বচক্ষে চন্দ্রদ্ধিখগ্তিত হওয়ার দৃশ্য দেখেও তারা রসুল স.কে সত্য নবী বলে স্বীকার করতে চায় না। বলে, মোহাম্মদ যাদুকর । আর এটা তার যাদু ছাড়া আর কিছু নয়। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__“আমরা যখন মরে যাবো এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হবো, তখনও কি আমাদেরকে উথিত করা হবে (১৬) এবং আমাদের পূর্বপুরুষদেরকেও(১৭)'? এখানে “আ ইন্না লা মাব্উ“ছুন" অর্থ কী, আমাদেরকে উথ্থিত করা হবে? এ হচ্ছে ক্রিয়াবাচক বাক্যের পরিবর্তে নামবাচক বাক্য দ্বারা অস্বীকৃতি জ্ঞাপনের প্রতি জোর দেওয়ার প্রমাণ। তাছাড়া কথাটির দ্বারা তাদের এমতো মনোভাবও প্রকাশ করা হয়েছে যে, পুনরুথান অসম্ভব এবং মরদেহ মাটিতে মিশে যাবার পর তো তা আরো অসম্ভব। “আওয়া আবাউনাল আউয়ালুন* অর্থ এবং আমাদের পূর্বপুরুষদেরকেও? অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের মৃত্যু ঘটেছে তো আরো আগে । তাদেরকেও কি তাহলে আমাদের সঙ্গে এক সময়ে ওঠানো হবে? তা আবার কী করে হয়? এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে__ “বলো, হ্যা, এবং তোমরা হবে লাঞ্কিত' । একথার অর্থ__ হে আমার রসুল! আপনি তাদেরকে জানিয়ে দিন, তোমাকে ও তোমাদের পূর্বপুরুষকে অবশ্যই পুনরুখিত করা হবে এবং সেদিন তোমাদের অপদস্থ হওয়ার বিষয়টিও সুনিশ্চিত । এখানকার “দাখিরুন' শব্দটির অর্থ চরমভাবে লাঞ্কিত ও অপমানিত হওয়া । তাফসীরে মাযহারী/৬৮ সূরা সাফ্ফাত ৪ আয়াত ১৯, ২০, ২১ [॥ উহা একটি মাত্র প্রচণ্ড শব্দ__ আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে । |,01100110,.001
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।