Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

পূর্বোক্ত ব্যাখ্যার সমার্থক আয়াতও রয়েছে। যেমন “তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন, না আকাশমণুলী সৃষ্টি করা" । তাছাড়া আলোচ্য আয়াতের “তাদেরকে আমি সৃষ্টি করেছি আঠালো মৃত্তিকা থেকে কথাটিও একথা প্রমাণ করে যে, এখানে “অন্য যা কিছু সৃষ্টি করেছি বলে বুঝানো হয়েছে মানুষ ছাড়া অপরাপর সৃষ্টিকে । “লাধীব' অর্থ আঠালো, যা স্পর্শ করলে হাতে লেগে থাকে । মুজাহিদ ও জুহাক শব্দটির অর্থ করেছেন__ গলিত। উল্লেখ্য, মানুষ এবং অপরাপর সৃষ্টির সৃজনসূচনা তাফসীরে মাযহারী/৬৫ একরকম নয়। মানুষের সৃজনোপকরণ গলিত কাদা । আর আকাশ-পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে সৃজনোপকরণ ব্যতিরেকে, আল্লাহ্‌র অভিপ্রায় ও আদেশের মাধ্যমে সরাসরি অনস্তিত্ব থেকে অস্তিত্বে । আরো উল্লেখ্য, এখানে মানুষের সৃজনোপকরণের কথা উল্লেখ করে একথাই বুঝানো হয়েছে যে, সুবিশাল আকাশ ও বিশাল ধরিক্রি সৃষ্টির তুলনায় মানুষের ক্ষুদ্রাবয়ব সৃষ্টি উল্লেখযোগ্য কিছু নয়। সুতরাং যে আল্লাহ অতি বৃহৎ আকাশ ও বৃহৎ বিশ্ব সৃষ্টি করতে সক্ষম, তিনি তো মানুষ সৃষ্টি ও পুনঃসৃষ্টির ব্যাপারে আরো অধিক সক্ষম। তাহলে মক্কার পৌত্তলিকেরা পুনরুথানের বিষয়টি অস্বীকার করে কীভাবে? আঠালো মৃত্তিকায় থাকে পানি ও মাটি। মানুষের মৃত্যুর পরে ওই পানি ও মাটি আপনাপন অবস্থানে রয়ে যায়। আর আল্লাহর মতো মহাশক্তিধরের পক্ষে ওই পানি ও মাটির পুনঃএকত্রকরণ তো অতি সহজ । এমতো ক্ষেত্রে উপকরণসমূহের বিদ্যমানতা এবং আল্লাহ্‌র সৃজনক্ষমতা দুটোই তো রয়েছে। পরের আয়াতে বলা হয়েছে___ “তুমি তো বিস্ময়বোধ করছো, আর তারা করছে বিদ্রপ” ৷ একথার অর্থ__ হে আমার রসুল! আপনার স্বজাতি সহজ সত্যকে অস্বীকার করছে বলে আপনি আশ্চর্যা্বিত হচ্ছেন, অথচ দেখুন, তারা এখনো আশ্রয় করে আছে বিদ্বপপ্রবণতাকে। আয়াতের শুরুতে উল্লেখিত “বাল*(বরং) এখানে অবতরনিকা স্বরূপ । শব্দটির মাধ্যমে এখানে বিষয়ান্তর ঘটানো হয়নি । ঘটানো হয়েছে ভাবান্তর। এর মাধ্যমে এখানে দেওয়া হয়েছে কেবল পরিস্থিতির বিবরণ । সত্যপ্রত্যাখ্যানের প্রতিক্রিয়া এখানে হয়েছে দু'রকমের___ আল্লাহ্‌র রসুল হয়েছেন বিস্ময়াপন্ন, এবং সত্যপ্রত্যাখ্যানকারীরা তাদের অস্বীকৃতিতে পূর্ববৎ অনড় তো রয়েছেই, তদুপরি সত্যের প্রতি ক্রমাগত করে চলেছে উপহাস। “আজ্বিব* অর্থ বিস্মিত হওয়া, অবাক মানা । অস্বাভাবিক ও অযৌক্তিক অবস্থায় মানুষ সাধারণত বিস্মিত হয়। এখানেও শব্দটি ব্যবহৃত হয়েছে সেই অর্থে । এক হাদিসে বলা হয়েছে “আ'জ্বিবা রব্বুকা মিন কওমিন ইয়ুসাককুনা ইলাল জান্নাতি ফিস্‌ সালাসিলি' (তোমার গ্রু বিস্মিত হয়ে দেখবেন একটি দলকে, যাদেরকে শিকল পরা অবস্থায় নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে)। এক আয়াতে বলা হয়েছে “সুব্হানাহু মা আ'জামা শানুহু' পেবিত্রতা বর্ণনা করি ওই সুমহান সত্তার)। উল্লেখ্য, আশ্চর্য হওয়ার ঘটনা ঘটে অস্বাভাবিক কর্মের ক্ষেত্রেও । যেমন এক আয়াতে বলা হয়েছে “আমার এই কাজ মানুষের কাছে বিস্ময়কর যে, তাদের একজনের উপরে আমি প্রত্যাদেশ অবতীর্ণ করি'। সৌন্দর্যানুভূতিজনিত বিস্ময় প্রকাশার্থেও শব্দটির ব্যবহার সুপ্রচল ৷ যেমন বলা হয় “আ'জ্বাবানি কাজা" (এই কথা আমার খুব পছন্দ হয়েছে)। এক আয়াতে বলা হয়েছে “ওয়া মিনান্নাসি মাইয়্যু'জ্িবুকা কৃওলুহু*(কোনো কোনো লোকের কথা আপনার কাছে খুব ভালো লাগে)। এক হাদিসে এসেছে “আ"জিবা রব্বুকুম মিন তাফসীরে মাযহারী/৬৬ শাব্বিন' (যুবকের এই কথা তোমার প্রভুপালকের খুব ভালো লেগেছে)। মন্দ কোনো কিছু দেখে প্রতিক্রিয়া প্রকাশকালেও শব্দটিকে ব্যবহার করা হয়। যেমন বলা হয় “আ*জ্বিবতু মিম্‌ বুখলিকা ওয়া শারহিকা” (তোমার এই কৃপণতা ও লোভ লালসা আমার কাছে খারাপ লাগে)। এক কবি বলেছেন__ বরফের চেয়ে অধিক শীতল এ দু'টি বিষয় বিস্ময়কর, বাচ্চার বুড়ো সাজা এবং বৃদ্ধের শিশু সাজা । আবার ভালো অথবা মন্দ উভয়ক্ষেত্রে অতিরঞ্জিত করার সময়ও শব্দটিকে ব্যবহার করার প্রচলন দেখা যায়। যেমন “মা আকারামাহু (সে কতোইনা দয়ালু) “মা আজ্হালাহু* (সে কতো মুর্খ) “মা আশাদ্দা বাইয়াছ্হু' (এর শুভ্রতা কতো বেশী) মা আশাদ্দা ইস্তিখরাজ্বাহু' (এর মর্ম উদঘাটন করা কতোইনা কঠিন কাজ)। এ সকল উদাহরণ দেওয়া হলো একথা বুঝাতে যে, ওই সকল দয়া মূর্খতা, শুভ্রতা ও মর্মোদ্ঘাটন অস্বাভাবিক প্রকৃতির । কোনো কোনো আলেম বলেছেন, কোনো বিষয়ের সূত্রের অজ্ঞতার কারণে মানুষের মনে যে ভাবের উদয় হয়, তাকেই বলে বিস্ময় । সুতরাং শব্দটিকে আল্লাহ্র সঙ্গে সম্পর্কযুক্ত করা যায় না। কেননা অজ্ঞতা থেকে আল্লাহপাক সতত পবিত্র। কেউ কেউ বলেছেন, কোনো কিছুকে বিরাট কিছু মনে হলে মানুষের হৃদয়ে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়ার নাম বিস্মিত হওয়া । ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।