Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

নিন্নবর্তী ফেরেশতাদেরকে । তারা জানায় তন্িম্নবতীদেরকে । এভাবে সে নির্দেশ চলে আসে প্রথম আকাশে অবস্থানকারী ফেরেশতাদের কাছে। শয়তান প্রথম আকাশে উঠে গোপনে সে সংবাদ শুনতে চেষ্টা করে এবং শুনতে পেলেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় অন্য শয়তানকে । সে আরেক শয়তানকে । এভাবে সর্বনিন্নবর্তী শয়তান তা জেনে ফেলে এবং সে কথা বলে দেয় তাদের একান্ত বশংবদ কোনো জ্যোতিষি অথবা গণককে । তারা যদি তা অবিকৃতভাবে বলতে পারে, তবে তা সত্য হয়। কিন্তু তারা তো স্বভাবতই মিথ্যাচারী ও অতিরঞ্জনপ্রিয় । তাই তাদের কথা প্রায়শই সত্য হয় না। বোখারীর বর্ণনায় এসেছে, উম্মত জননী হজরত আয়েশী বলেছেন, আমি নিজে রসুল স.কে বলতে শুনেছি, ফেরেশতারা মেঘপুঞ্জের উপরে এসে আল্লাহ্‌র নির্দেশাদি সম্পর্কে আলাপ-আলোচনা করে। শয়তান তা শুনে নিয়ে জানিয়ে দেয় তাদের একান্ত অনুচর জ্যোতিষিদেরকে ৷ তারা আবার তখন প্রাপ্ত সংবাদকে জনসমক্ষে প্রচার করে তার সঙ্গে অনেক মিথ্যা মিলিয়ে । বায়যাবী লিখেছেন, নিক্ষিপ্ত জ্বলন্ত উন্কাপিণ্ডের আঘাতপ্রাপ্ত শয়তান আহত হয়ে পলায়ন করে, না একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সে সম্পর্কে বিদ্ধানগণ মতছৈধতা করেছেন৷ এক বর্ণনায় এসেছে, আড়ি পেতে থাকা শয়তানকে কখনো কখনো নিক্ষিপ্ত উন্কাঘাত স্পর্শ করে, কখনো করে না। যেমন ভাসমান নৌকার আরোহী পর্যন্ত কখনো নদীর ঢেউ পৌছে, আবার কখনো পৌছে না। ভেঙে পড়ে নৌকাগাত্রে আঘাত খেয়ে। তবে একথা ঠিক যে, তার দিকে ছুটত্ত উন্কাপিণ্ড দেখে একবার সে পলায়ন করলে তৎক্ষণাৎ আর ফিরে আসার চেষ্টা করে না। সুরা সাফ্ফাত ৪ আয়াত ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ তাফসীরে মাযহারী/৬৪ ) উহাদিগকে জিজ্ঞাসা কর, উহারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা? উহাদিগকে আমি সৃষ্টি করিয়াছি আঠাল মৃত্তিকা হইতে । ॥ তুমি তো বিস্ময় বোধ করিতেছ, আর উহারা করিতেছে বিদ্রুপ । ॥ এবং যখন উহাদিগকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না। [ উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে ॥ এবং বলে, “ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নহে। _) “আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব, তখনও কি আমাদিগকে উথ্িত করা হইবে? ॥ “এবং আমাদের পূর্বপুরুষদিগকেও?, ) বল, “হী, এবং তোমরা হইবে লাঞ্কিত । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! আপনি মক্কার অংশীবাদীদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা বেশী কঠিন, না তারা বাদে অপরাপর সৃষ্টিকে । মানুষকে তো আমি সৃষ্টি করেছি আঠালো মৃত্তিকা থেকে। এখানে “মান খলাব্বনা' (অন্য যা কিছু সৃষ্টি করেছি) অর্থ মানুষ ছাড়া অন্য যা কিছু আমি সৃষ্টি করেছি। যেমন আকাশমণুলী, ভূমগ্ুল, উদয়স্থল-অস্তস্থল, গ্রদীপ্ত প্রদীপ সদৃশ নক্ষত্রপুঞ্জ ইত্যাদি । “মান' (যা কিছু ) অব্যয়টি ব্যবহৃত হয় সাধারণত সচেতন সৃষ্টির ক্ষেত্রে। কিন্তু এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে সচেতন অচেতন সকলের ক্ষেত্রে । আর এখানকার “তারা সৃষ্টিতে দৃঢ়তর, না অন্য যা কিছু সৃষ্টি করেছি তা' প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ দীড়ায়__ ক্ষুদ্রাবয়ববিশিষ্ট মানুষ ছাড়া মহাবিশ্বের অন্যান্য সৃষ্টির অস্তিত্বায়নই তো অধিক কঠিন। কোনো কোনো বিদ্বান বলেছেন, এখানে “অন্য যা কিছু সৃষ্টি করেছি' বলে বোঝানো হয়েছে অতীতের বিনাশপ্রাপ্ড দুর্ধর্ষ আদ, ছামুদ ইত্যাদি জাতিকে । এমতো অর্থ গ্রহণ করলে বক্তব্যটি দাড়ায়__ হে মক্কাবাসী পৌত্তলিক জনতা! বলো, তোমরা কি অতীত যুগের আদ, ছামুদদের মতো প্রচণ্ড প্রতাপের অধিকারী? নিশ্চয় নও। অথচ দ্যাখো তারাও আমার রুদ্র রোষ থেকে রক্ষা পায়নি । তাহলে তোমরা কীভাবে ভাবতে পারো আল্লাহ্‌দ্রোহী হয়ে আত্মরক্ষা করতে পারবে? ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।