বিষয়টি চাক্ষুষ অভিজ্ঞতাসঞ্জাত। রাতের আকাশের দিকে তাকালেই দেখা যায়, অসংখ্য নক্ষত্র অজস্র উজ্জ্বল মনিমুক্তার মতো ফুটে রয়েছে আকাশের গায়ে । কতোইনা অপরূপ সেগুলোর দ্যুতিচ্ছটী । বায়যাবীর বক্তব্য থেকে একথাই অনুমিত হয় যে, তিনি সম্ভবতঃ মনে করেন, থ্াচীন জ্যোতির্বিদদের গ্রহ-নক্ষত্রের বিন্যাস-বিষয়ক বিবরণ অযথার্থ নয় । কিন্তু থ্কৃত কথা হচ্ছে, তাদের মতবাদ সত্য নয়। কারণ কোরআন, হাদিস ও এঁকমত্য (ইজমা) এর পরিপন্থী । কোরআন মজীদে রয়েছে কেবল সাতটি আকাশের কথা । অস্টম আকাশের উল্লেখ সেখানে নেই । আবার অষ্টম আকাশকে যদি স্থির তারকার আকাশ বা অন্য কোনো নাম দেওয়া হয়, তবুও সাতের অধিক আকাশের অস্তিত্ব প্রমাণিত হবে না। শরাবকে শরাব না বলে যদি অন্য কোনো নামে অভিহিত করা হয়, তবে কি তা হালাল হয়ে যায়? আবার এ বিষয়টিও সুপ্রমাণিত যে, সকল নক্ষত্রের অবস্থান এই প্রথম আকাশেই অন্যান্য আকাশকে নক্ষত্রায়িত করা হয়নি। তাই এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে__ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি। পরক্ষণেই বলা হয়েছে__ এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে । অর্থাৎ প্রথম আকাশসহ অন্য সাতটি আকাশের সুরক্ষা আমি নিশ্চিত করেছি শয়তানের অনুপ্রবেশ থেকে, প্রথমাকাশের উল্কাপিও নিক্ষেপ করে । শয়তানকে প্রথমে এবং প্রথমাকাশে প্রতিহত করাই সমীচীন । আর তা করতে প্রথমাকাশ থেকে উলকা ছুঁড়ে মারাই অধিকতর যুক্তিযুক্ত ও স্বাভাবিক । তাফসীরে মাযহারী/৬২ পরবর্তী আয়াতত্রয়ে বলা হয়েছে___ “ফলে তারা উর্বজগতের কিছু শ্রবণ করতে পারে না এবং তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক থেকে__(৮) বিতাড়নের জন্য এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি (৯)। তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্লস্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ধাবন করে (১০)। একথার অর্থ__ আমার আকাশ রক্ষাকারী ফেরেশতাদের অতন্দ্র প্রহরার কারণে শয়তান উর্বদেশের কোনো পরিকল্পনার কথা শুনতে পারে না। তারা তাকে বিতাড়নের জন্য সকল দিক থেকে ছুঁড়ে মারতে থাকে জ্বলত্ত অগ্নিশিখা এবং তাকে এবং তার অনুচরদেরকে দিতে থাকে অবিরাম শাস্তি । তবুও যদি কেউ কোনো কিছু শুনে ফেলে, তবে তার দিকে নিক্ষেপ করা হয় প্রজ্লিত উল্কাখণ্ড। ফলে সে হয়ে যায় ভস্মীভূত । এখানে “খতিফাল খত্ফাতা” অর্থ হঠাৎ কিছু শুনে ফেললে । “ফা আত্বায়াহু” অর্থ তার পশ্চাদ্ধাবন করে । আর “শিহাবুন ছাকৃব' অর্থ জবলভ্ত উক্ীপিপগু। উল্লেখ্য, শয়তান চুপিসারে কোনো গোপন আকাশী সংবাদ শুনে পালাবার সময়েই কেবল তাকে ভন্মীভূত করবার জন্য ছুঁড়ে মারা হয় জবলত্ত উক্ধাপিণড। আর তখনই দৃষ্টি গোচর হয়, আকাশের কোনো তারা যেনো খসে পড়লো । গ্রীসদেশীয় প্রাচীন দার্শনিকেরা উক্কাপতন সম্পর্কে অনেক কিছু বলেছে। কিন্তু তাদের অভিমতগুলো অযথার্থ। কেননা সেগুলো আল্লাহ ও তার রসুলের বাণীর খেলাফ । উক্কাপাত ঘটে আকাশ থেকেই। যেমন আকাশ থেকে পতিত হয় বৃষ্টি ও শিলা । এক আয়াতে রয়েছে “আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি*। অন্য এক আয়াতে বলা হয়েছে “আমিই নামিয়ে থাকি শিলাবৃষ্টি আকাশী গিরিমালা থেকে৷ কাতাদা সূত্রে বোখারী বর্ণনা করেছেন, আল্লাহ্তায়ালা তারকারাজিকে সৃষ্টি করেছেন তিনটি উদ্দেশ্যে_ আকাশ সুশোভিত করতে, শয়তান বিতাড়ন করতে এবং পথের দিক নির্দেশনা দিতে । সুতরাং এর অন্য উদ্দেশ্য অনুসন্ধান বাতুলতামাত্র। হজরত আবু হোরায়রা থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যখন আল্লাহ আকাশে কোনো হুকুম জারী করেন, তখন ফেরেশতারা আতঙ্কিত হয়ে নাড়তে থাকে তাদের ডানা । তাদের ওই ডানা সথ্গলনের শব্দ শ্রুত হয় পাথরের উপরে শিকলপতনের শব্দের মতো । যখন তাদের আতঙ্ক স্তিমিত হয়, তখন তারা একজন আর একজনকে জিজ্ঞেস করে, তোমার প্রভূপালয়িতা কী আদেশ করেছেন? সে জবাব দেয়, তার আদেশ অতি সত্য, মহামর্যাদী ও মহিমাসম্পন্ন । তখন তাদের কথোপকথন চুরি করে শোনার চেষ্টা করে শয়তান এবং সেকথা পাচার করে তার স্বজাতিদের মধ্যে, যারা একজন আরেকজনের উপরে সওয়ার হয়ে অবস্থান গ্রহণ করে অপেক্ষায় থাকে আকাশের কাছাকাছি । বর্ণনাকারী আবু সুফিয়ান তার হাতকে তেরছাভাবে উপস্থাপন করে এবং হাতের আঙ্গুলগুলো বিস্তৃত করে শয়তানদের অবস্থান গ্রহণের বিষয়টি বুঝিয়ে দেন এবং বলেন, এভাবে অবস্থান গ্রহণকারী শয়তানেরা প্রত্যেকে ওই চুরি করা সংবাদ তাফসীরে মাযহারী/৬৩ পৌছে দেয় তাদের নিন্নবর্তীদের নিকটে । সর্বনিন্নের শয়তান সেকথা জানিয়ে দেয় যাদুকর ও গণকদের কাছে। তারা আবার সেগুলোকে অতিরঞ্জিত করে জনসমক্ষে প্রচার করে সাজে ভবিষ্যদক্তা । উল্লেখ্য, শয়তানদের এমতো প্রচেষ্টা সফল হয় কচিৎ। অধিকাংশ সময়ে সংবাদ পৌছানোর আগেই জ্বলত্ত উক্কাপিণ্ড নিক্ষেপ করে তাদেরকে ভস্মসাৎ করে দেয় প্রহরী ফেরেশতার দল । হজরত ইবনে আব্বাস থেকে মুসলিম বর্ণনা করেছেন, আমাদের মহাপ্রভূপালয়িতা যখন কোনো নির্দেশ অবতীর্ণ করেন তখন আরশবহনকারী ফেরেশতারা সমস্বরে বর্ণনা করে আল্লাহ্র সপ্রশংস মহিমা ও পবিত্রতা । তারপর তা জানিয়ে দেয় ॥|11.911100117.001
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।