Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

জিকির হচ্ছে প্রশাভ্তিদায়ক। অথবা “ফা* এখানে ব্যবহৃত হয়েছে শৃঙ্খলা ও ক্রমোন্নতির জন্য । যেমন “ছুম্মা কানা মিনাল্‌ লাজীনা আমানু" ৷ এই আয়াতে “ছুম্মা* সংযুক্তি আতফ)টি ব্যবহৃত হয়েছে কেবল মহত ও মর্যাদা প্রকাশার্থে। তাফসীরে মাযহারী/৬০ এরপরের আয়াতে€৪) বলা হয়েছে__ “নিশ্চয়ই তোমাদের ইলাহ্‌ এক'। একথার অর্থ__ হে মক্কাবাসী! ভালো করে শুনে নাও, নিশ্চয়ই তোমাদের প্রভুপালকের এককতু দ্বিধা-দ্বন্দের অনেক উর্ধ্রে। উল্লেখ্য, মক্কার মুশরিকেরা বলেছিলো, কী বিস্ময়! মোহাম্মদ তাহলে কি সকল উপাস্যকে এক উপাস্যে পরিণত করলো? আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে তাদের এমতো অপমন্তব্যের প্রেক্ষিতে । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে__ “যিনি আকাশমগ্ডলী ও পৃথিবী এবং তাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের*। এখানকার “মাশারীব্ব* অর্থ প্রতিটি পূর্বাচলের ৷ কথাটির ছারা বুঝানো হয়েছে সূর্যের সকল উদয়স্থলকে । কেননা বৎসরের ৩৬৫ দিনে প্রতি দিন সূর্যোদয়ের ঘটতে থাকে স্থানান্তর । অস্তস্থলের পরিবর্তনও ঘটতে থাকে একইভাবে । কিন্তু এখানে কেবল উদয়স্থলের উল্লেখ করাকেই যথেষ্ট মনে করা হয়েছে। অস্তস্থলের কথা আর আলাদা করে বলা হয়নি। কেননা সূর্যাস্ত অপেক্ষা সূর্যোদয়ই আল্লাহর অধিকতর মহিমা ও শক্তিমত্তা প্রকাশক । তাই আধিক্যের পর অনাধিক্যকে আর উল্লেখ করার প্রয়োজন মনে করা হয়নি এখানে । সূরা সাফ্ফাত $ আয়াত ৬, ৭, ৮, ৯, ১০ _)॥ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা ছারা সুশোভিত করিয়াছি, ॥ এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে । ॥ ফলে উহারা উধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে__ ॥ বিতাড়নের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি ॥ তবে কেহ হঠাৎ কিছু শুনিয়া ফেলিলে জ্বলত্ত উক্াপিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে_ আমি পৃথিবীর আকাশকে সুশোভিত করেছি নক্ষত্রপুর্জের আলোকচ্ছটা দ্বারা । এখানে “আস্সামাআদ্‌ দুন্ইয়া' অর্থ সেই আকাশ, যা তোমাদের সবচেয়ে নিকটে । আর “বিযষীনাতিনিল কাওয়াকিব' অর্থ তাফসীরে মাযহারী/৬১ তারকারাজির সৌন্দর্য দ্বারা । অর্থাৎ পৃথিবীর আকাশকে করেছি নক্ষত্রশ্রীশোভিত। অথবা বলা যেতে পারে__ প্রথমাকাশের তারকারাজিকে আমি দান করেছি সৌন্দর্য । কিংবা _ প্রথম আসমানকে সুশৌভিত করেছি তারকারাজির সুষমা ছ্বারা। এই সুষমা দ্বারা বুঝানো হয়েছে নক্ষত্রনিঃসৃত আলো ও সেগুলোর গঠনশৈলীকে। হজরত ইবনে আব্বাস “নক্ষত্ররাজির সুষমা কথাটির অর্থ করেছেন___ নক্ষত্রনিঃসৃত আলোকচ্ছটা । পরের আয়াতে (৭) বলা হয়েছে__ “এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে' । একথার অর্থ__ যে নক্ষত্রসুষমা দ্বারা আমি পৃথিবীর আকাশকে সঙ্জিত করেছি, ওই নক্ষত্র নিক্ষেপ করে প্রতিহত করা হয় বিদ্রোহী শয়তানকে । এখানে “মারিদ' অর্থ বিদ্রোহী, অবাধ্য । আলোচিত আয়াতদ্বয়ের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, সকল নক্ষত্রের অবস্থান পৃথিবীর নিকটতম আকাশে এবং এই আকাশ শয়তান থেকে সুরক্ষিতও ৷ বায়যাবী লিখেছেন, স্বস্থানে স্থির নক্ষত্রগুলোর অবস্থান অষ্টম আসমানে এবং চাদ ব্যতীত অবশিষ্ট ছয়টি গ্রহের অবস্থান দ্বিতীয় থেকে সপ্তম আসমান পর্যন্ত । আর চীদ আছে প্রথম আসমানে । একথা যদি সত্য বলে ধরেও নেওয়া হয়, তবু নক্ষত্রপুঞ্জ দ্বারা আকাশ সুশোভিত হওয়ার বিষয়টি সন্দেহযুক্ত হয় না। কেননা পৃথিবীবাসীদের কাছে ॥|11.011100119.001

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।