Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা সাফ্ফাত এই সুরা কোরআন মজীদের ৩৭ সংখ্যক সুরা । এর রুকুর সংখ্যা ৫ এবং আয়াতের সংখ্যা ১৮২। সুরাখানি অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরা সাফ্ফাত £ আয়াত ১, ২, ৩, ৪, ৫ [॥ শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দপ্তায়মান ) ও যাহারা কঠোর পরিচালক -) এবং যাহারা “যিক্র* আবৃত্তিতে রত- [॥ নিশ্চয়ই তোমাদের ইলাহ্‌ এক, -॥ যিনি আকাশমগ্লী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং গ্রভু সকল উদয়স্থলের। প্রথমে বলা হয়েছে__ “শপথ তাদের, যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান! । “সাফ্ফাত' অর্থ সারিবদ্ধ হওয়া । হজরত ইবনে আববাস, হাসান বসরী ও কাতাদা এই আয়াতের ব্যাখ্যাব্য পদেশে উপস্থাপন করেছেন একটি হাদিস। হাদিসটি এই__ হজরত জাবের বর্ণনা করেছেন, একবার রসুল স. আমাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা দাসত্বের কাঠগড়ায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে যেভাবে সারিবদ্ধ হয়ে দীড়ায়, তোমরাও কি সেভাবে (নামাজ পাঠকালে অথবা যুদ্ধের ময়দানে) সারিবদ্ধ হয়ে দীড়াবে না? আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রসুল! ফেরেশতারা কীভাবে সারিবদ্ধ হয়? তিনি স. বললেন, তারা পওক্তি পুর্ণ করে এবং পঙক্তিমধ্যে গ্রহণ করে অটল অবস্থান । তাফসীরে মাযহারী/৫৯ কোনো কোনো আলেম বলেছেন, ফেরেশতারা তাদের ডানা শৃন্যে মেলে রেখে স্থির হয়ে দীড়ায় এবং ওই ভাবেই দাড়িয়ে থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আল্লাহ্‌ কোনো কাজের ব্যাপারে প্রকাশ করেন তার অভিপ্রায় । কেউ কেউ আবার বলেছেন, এখানে “সাফ্ফাত' বলে বুঝানো হয়েছে উড়ন্ত পাখিদের সারিবদ্ধতার কথা । কেননা অন্য এক আয়াতে “আত্ত্ইরু সাফফাত" বলে সারিবদ্ধ উড়ন্ত পাখির কথাই বলা হয়েছে। পরের আয়াতে (২) বলা হয়েছে__ “ও যারা কঠোর পরিচালক" । একথার অর্থ ং শপথ ওই সকল ফেরেশতার যারা মেঘপুঞ্জের নিয়ন্ত্রক ও পরিচালক । কেউ কেউ বলেছেন, এখানে “কঠোর পরিচালক” (আধয্যাজ্বিরতি) বলে বুঝানো হয়েছে ওই সকল ফেরেশতাকে যারা মানুষের মনে পুণ্যবাসনার উদয় ঘটায় এবং তাদেরকে দূরে সরিয়ে রাখে পাপ-পথ থেকে । কিংবা বাধাদান করে কল্যাণের পথে বিপত্তিসৃষ্টিকারী শয়তানকে । কাতাদা বলেছেন, “আয্যাজ্িরত' হচ্ছে অশুভ ভাষণ প্রতিরোধক কোরআনের আয়াত । এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__ “ফাত্তালিয়াতি জিকরা' এবং যারা জিকির আবৃত্তিতে রত। একথার অর্থ__ এবং শপথ ওই সকল ফেরেশতার যারা আল্লাহ্র জিকির করে, কিংবা পাঠ করে নবী রসুলগণের উপরে অবতারিত কিতাবসমূহের আয়াত । এরকমও বলা যেতে পারে যে, এখানকার ১, ২ এবং ৩ সংখ্যক আয়াতে উল্লেখিত “সাফ্ফাত* “যাজ্বিরিত' ও “তালিয়াত' শব্দগুলোর ছারা বুঝানো হয়েছে, ওই সকল বিজ্ঞ মনীষী সত্তার শপথ___ যারা নামাজের মাহাত্ম্য উপলব্ধি করে সারিবদ্ধ হয়, দলিল প্রমাণের সহায়তায় মানুষকে বিরত রাখে অবিশ্বাস ও পাপ- পঙ্কিলতা থেকে এবং তেলাওয়াত করে আল্লাহ্‌র প্রত্যাদেশিত বাণী। অথবা এখানকার বক্তব্যটি দাড়াবে___ যারা জেহাদের সময় শত্রুর সম্মুখে সীসা দিয়ে ঢালাই করা অনড় প্রাচীরের মতো সুসংহত হয়ে দীড়ায়, কঠোরভাবে বাধা প্রদান করে শত্রুকে, সুষ্ঠুভাবে পরিচালনা করে যুদ্ধাশ্ব এবং জেহাদের ময়দানেও বিস্মৃত হয় না আল্লাহ্র জিকির, আক্রান্ত হলেও । বর্ণিত তিনটি কর্মকে এখানে একত্রিত করা হয়েছে সংযোজক অব্যয় “ওয়াও? ও “ফা? এর মাধ্যমে । এতে করে একথাই প্রতীয়মান হয় যে, কর্ম তিনটি পৃথক প্রকৃতির । এখানে “ফা" ব্যবহৃত হয়েছে কর্মের ক্রম বজায়ার্থে । প্রথমত সারিবদ্ধ হওয়া, এরপর বাধা প্রদান ও পরিচালন এবং সবশেষে জিকির । সারিবদ্ধ হওয়া পূর্ণ শৃঙ্খলার প্রতীক । অমঙ্গলে বাধাদান ও মঙ্গলের দিকে পরিচালনা ওই প্রতীকের পরিপূরক । আর ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।